Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এনইআইআর (NEIR) বন্ধ করতে ‘গুজব’ ছড়াচ্ছে অবৈধ ফোন ব্যবসায়ীরা

এনইআইআর (NEIR) বন্ধ করতে ‘গুজব’ ছড়াচ্ছে অবৈধ ব্যবসায়ীরা ‘হারানো ফোন আর খুঁজে পাওয়া যাবে না’—বসুন্ধরা সিটির ব্যবসায়ীদের এমন ‘ভ্রান্ত’ তথ্য; সরকারবিরোধী প্রচারণার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৫ নভেম্বর ২০২৫
এনইআইআর (NEIR) বন্ধ করতে ‘গুজব’ ছড়াচ্ছে অবৈধ ফোন ব্যবসায়ীরা
Share on FacebookShare on Twitter

আগামী ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধে সরকারের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) ব্যবস্থা চালুর প্রস্তুতির মধ্যেই এই উদ্যোগকে ব্যাহত করতে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে, রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল-কেন্দ্রিক অবৈধ ফোন বিক্রেতারা এই রাষ্ট্রীয় পদক্ষেপের বিরুদ্ধে সরকারবিরোধী অবস্থান নিয়ে নানা ‘গুজব’ ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে।

‘টেক অ্যান্ড টক বিডি’ নামে বসুন্ধরা সিটির এমনই একটি অবৈধ ফোন বিক্রয়কারী প্রতিষ্ঠান খোলাখুলিভাবে এনইআইআর (NEIR) সিস্টেমের বিরুদ্ধে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তারা দাবি করছে, এই ব্যবস্থা চালু হলে গ্রাহকদের হারানো বা চুরি যাওয়া ফোন আর কখনো খুঁজে পাওয়া সম্ভব হবে না।

অবৈধ ব্যবসায়ীদের ‘অদ্ভুত’ যুক্তি

‘টেক অ্যান্ড টক বিডি’ নামে ওই প্রতিষ্ঠানটি তাদের প্রচারণায় দাবি করছে, বিটিআরসি’র নতুন নিয়মে ফোন ও সিম নিবন্ধিত থাকতে হবে। এর ফলে, কোনো ফোন চুরি হলে চোর বা অপরাধী ব্যক্তি সেই ফোনে তার নিজের সিম কার্ড ব্যবহার করতে পারবে না।

তাদের অদ্ভুত যুক্তি হলো— “হারানো অথবা চুরি যাওয়া ফোনগুলো উদ্ধারের একটাই সিস্টেম, তা হচ্ছে সেটা কারো ব্যবহার করতে হবে এবং ব্যবহারের মাধ্যমে রেগুলার কথোপকথনের মাধ্যমেই সেই কলগুলো বা সেই নাম্বার গুলো ট্রেস করে পুলিশ উদ্ধার করে আপনার আমার হারানো ডিভাইস।”

প্রতিষ্ঠানটি আরও দাবি করে, “তো যদি চোর অথবা সে অপরাধী ব্যক্তি তার নিজের সিম কার্ডটা আপনার ডিভাইসে ব্যবহারই করতে না পারে তাহলে তো ফোনটা ভাংগারি হিসেবে বিক্রি করে দিবে… এজন্য আমরা এটার বিরোধিতা করি।”

বিশ্লেষকরা বলছেন, এই যুক্তিটি সম্পূর্ণ ভ্রান্ত এবং উদ্দেশ্যপ্রণোদিত। এনইআইআর (NEIR) সিস্টেমের মূল উদ্দেশ্যই হলো চুরি যাওয়া ফোনকে অকার্যকর করে দেওয়া, যাতে চোর ফোনটি ব্যবহার করতে না পারে এবং চুরির প্রবণতা কমে আসে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো আইএমইআই (IMEI) নম্বরের মাধ্যমে ফোন ট্র্যাক করে, শুধু কলের ওপর নির্ভর করে নয়।

‘মুক্ত বাণিজ্যের’ নামে জোট

অবৈধ ফোন বিক্রেতাদের এই চক্রটি তাদের এই কর্মকাণ্ডকে ‘সিন্ডিকেট ভেঙে মুক্ত বাণিজ্য’ প্রতিষ্ঠার লড়াই হিসেবে দেখানোর চেষ্টা করছে।

তারা দাবি করছে, এই “আন্দোলনের” সাথে শুধু মোবাইল ব্যবসায়ীরাই নয়, বরং “ডিজিটাল প্লাটফর্মে কাজ করা লাখো মানুষ,” “ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী,” “প্রসাধনী,” “মেডিসিন,” “বেবি ফুড ইমপোর্টার” এবং “এক্সেসরিজ ব্যবসায়ীরাও” জড়িত।

সংশ্লিষ্টরা বলছেন, এটি মূলত অবৈধ ‘গ্রে’ মার্কেটের একটি শক্তিশালী সিন্ডিকেট, যারা শুল্ক ফাঁকি দিয়ে বছরে হাজার হাজার কোটি টাকার পণ্য দেশে আনে এবং হুণ্ডির মাধ্যমে বিদেশে ডলার পাচার করে। এনইআইআর (NEIR) সিস্টেম চালু হলে তাদের এই অবৈধ বাণিজ্য বন্ধ হয়ে যাবে—এ কারণেই তারা এই সিস্টেমের বিরুদ্ধে সাধারণ ব্যবসায়ী ও গ্রাহকদের উসকে দেওয়ার চেষ্টা করছে।

এর আগে মোবাইল ফোন ইন্ডাস্ট্রিয়াল ওনার্স অ্যাসোসিয়েশন (এমআইওবি) জানিয়েছিল, দেশের মোবাইল বাজারের প্রায় ৪০ থেকে ৬০ শতাংশ এই অবৈধ ‘গ্রে’ মার্কেটের দখলে, যার ফলে সরকার বছরে ২,০০০ কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে এবং দেশের ২,৫০০ কোটি টাকার বিনিয়োগ ও লক্ষাধিক কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়েছে।

Tags: BTRCGrey MarketIllegal MobileNEIR RumorTech & Talk BDঅবৈধ মোবাইলএনইআইআর (NEIR)গুজবগ্রে মার্কেটটেক অ্যান্ড টক বিডিবসুন্ধরা সিটিবিটিআরসিরাজস্ব ফাঁকিহারানো ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশেষ শিশুদের উপকারে অনুদান দিল হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

বিশেষ শিশুদের উপকারে অনুদান দিল হুয়াওয়ে

ভারতের আধার প্রকল্পে বাংলাদেশের সফটওয়্যার
নির্বাচিত

ভারতের আধার প্রকল্পে বাংলাদেশের সফটওয়্যার

সুরক্ষিত ও নিরাপদ ডেলিভারি সার্ভিস মানেই  ‘জয় এক্সপ্রেস লিমিটেড ’
ই-কমার্স

রাজধানীতে ২৪ ঘণ্টায় ই-কমার্স ডেলিভারি

দারাজ থেকে গাড়ি কিনলেই থাকছে ফ্রি রেজিস্ট্রেশন সুবিধা
অটোমোবাইল

দারাজ থেকে গাড়ি কিনলেই থাকছে ফ্রি রেজিস্ট্রেশন সুবিধা

মটোরোলা আনল ১২ জিবি র‌্যামের স্মার্টফোন
নির্বাচিত

মটোরোলা আনল ১২ জিবি র‌্যামের স্মার্টফোন

ইনস্টাগ্রামে রিল তৈরি করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ব্যবহারকারীর ‘জাতি পরিচয়’ জানতে চাইবে ইনস্টাগ্রাম

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান
বিবিধ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান

ত্রিমুখী বিপদে নেতানিয়াহু
বিবিধ

ত্রিমুখী বিপদে নেতানিয়াহু

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা
বিবিধ

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা

দেশে সোনার দাম ২৬ মাসেই দ্বিগুণ, সামনে কি আরও বাড়বে মূল্য?
অর্থ ও বাণিজ্য

নাগালের বাইরে যাচ্ছে সোনা, একদিনের ব্যবধানে আবারও বাড়ল দাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix