Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপল গ্যাজেট অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে আনছে স্মার্টফোন, পাচার হচ্ছে ডলার!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
অ্যাপল গ্যাজেট অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে আনছে স্মার্টফোন, পাচার হচ্ছে ডলার!
Share on FacebookShare on Twitter

দেশে ক্রমবর্ধমান চাহিদার সুযোগ নিয়ে অবৈধ পথে দেশে শুল্ক ফাঁকি দিয়ে আসা মোবাইল হ্যান্ডসেট এখন বহুল পরিচিত ‘আনঅফিসিয়াল হ্যান্ডসেট’ হিসেবে। বিশেষ করে লাগেজ পার্টি বা প্রবাসীদের ব্যাগেজ সুবিধা অবৈধভাবে কাজে লাগিয়ে সংগঠিত একটি চক্র নিয়মিতই দেশে আনছে বিপুল পরিমাণ স্মার্টফোন। এর মধ্যে সর্বাধিক পাচার হচ্ছে অ্যাপল গ্যাজেটে বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের দামি স্মার্টফোন।

শুল্ক আইন অনুযায়ী, প্রবাসীরা দেশে ফেরার সময় নির্দিষ্ট সীমার মধ্যে ব্যক্তিগত ব্যবহার্য পণ্য আনতে পারেন। তবে এ সুবিধাকে অপব্যবহার করে গড়ে উঠেছে বড় ধরনের পাচার সিন্ডিকেট। তারা প্রবাসীদের ব্যাগেজে শত শত স্মার্টফোন এনে অবৈধভাবে বাজারজাত করছে। এর মাধ্যমে সরকারের রাজস্ব বঞ্চিত হচ্ছে এবং বাজারে আনঅফিসিয়াল হ্যান্ডসেটের দাপট বাড়ছে।

কেবল শুল্ক ফাঁকি নয়, একই সঙ্গে ঘটছে ডলার পাচার। বিদেশ থেকে আনা এসব স্মার্টফোন নগদ টাকায় বিক্রি করে প্রাপ্ত অর্থ বিভিন্ন অবৈধ চ্যানেলে বিদেশে পাচার করছে চক্রটি। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ তৈরি হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, এ ধরণের ডলার পাচার দেশের সামগ্রিক অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

দেশের অনুমোদিত আমদানিকারকরা বলছেন, বৈধভাবে স্মার্টফোন আনতে গিয়ে যেখানে শুল্ক ও ভ্যাট দিতে হয়, সেখানে অবৈধ চক্র কোনো ধরনের সরকারি রাজস্ব না দিয়েই ফোন বাজারজাত করছে। ফলে বাজারে মূল্য প্রতিযোগিতায় বৈধ আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভোক্তারাও অজান্তে ওয়ারেন্টিবিহীন হ্যান্ডসেট কিনে পরবর্তীতে ভোগান্তির শিকার হচ্ছেন।

বিশেষজ্ঞরা মনে করেন, লাগেজ পার্টির মাধ্যমে স্মার্টফোন পাচার বন্ধ করা না গেলে রাষ্ট্রীয় রাজস্ব ক্ষতির পাশাপাশি অর্থনীতি বড় ধরনের হুমকির মুখে পড়বে। এজন্য বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে কাস্টমসের নজরদারি আরও জোরদার করা এবং প্রযুক্তি ব্যবহার করে লাগেজ স্ক্যানিং প্রক্রিয়া শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তারা।

প্রবাসীরা দেশে ফেরার সময় ব্যাগেজ সুবিধা কাজে লাগিয়ে সীমিত কিছু পণ্য আনতে পারেন। কিন্তু সেই সুযোগকে হাতিয়ার বানিয়ে চক্রগুলো গড়ে তুলেছে এক বিশাল ব্যবসা। লাগেজ পার্টির মাধ্যমে হাজার হাজার স্মার্টফোন ও অন্যান্য ডিভাইস ঢুকছে বাজারে। এতে সরকার যে বিপুল রাজস্ব হারাচ্ছে তা তো বটেই, এর সঙ্গে যুক্ত হয়েছে ডলার পাচারের ভয়াবহ বাস্তবতা।

অ্যাপল গ্যাজেট কৌশলে বিদেশ থেকে আনঅফিসিয়াল হ্যান্ডসেট দেশে এনে নগদ টাকায় বিক্রি করে এর বিপরীতে হুন্ডি বা অন্যান্য অবৈধ চ্যানেলে অর্থ পাঠানো হয় বিদেশে। একদিকে রাজস্ব বঞ্চিত হচ্ছে, অন্যদিকে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে তৈরি হচ্ছে চাপ।

বাজারের উপর প্রভাবও কম নয়। বৈধ আমদানিকারকরা নিয়ম মেনে শুল্ক-ভ্যাট দিয়ে ফোন আনে। ফলে তাদের খরচ বেড়ে যায়। অথচ চক্রগুলো শুল্ক ফাঁকি দিয়ে ফোন এনে তুলনামূলক কম দামে বিক্রি করছে। এতে প্রতিযোগিতায় টিকতে না পেরে বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাধারণ ক্রেতারাও সমস্যায় পড়ছেন, কারণ আনঅফিসিয়াল ফোনে ওয়ারেন্টি নেই, নেটওয়ার্কে সমস্যা হয়, সার্ভিসিং সুবিধাও মেলে না।

বাংলাদেশের মোবাইল ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (MIOB) প্রেসিডেন্ট জাকারিয়া শাহিদ বলেন, অবৈধ পথে বিপুল সংখ্যক স্মার্টফোন দেশে প্রবেশ করায় দেশীয় হ্যান্ডসেট উৎপাদন শিল্প মারাত্মক চাপে পড়েছে। ট্যাক্স ফাঁকি দেওয়া এসব ফোন বাজারে তুলনামূলকভাবে অনেক সস্তায় বিক্রি হচ্ছে, ফলে বৈধ আমদানিকারক ও স্থানীয় প্রস্তুতকারকরা প্রতিযোগিতায় টিকতে হিমশিম খাচ্ছে। বর্তমানে বাজারের প্রায় ৪০ শতাংশ দখল করে নিয়েছে এই অবৈধ ফোন, যা দেশীয় ব্র্যান্ডগুলোর বিক্রি কমিয়ে দিচ্ছে এবং বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে।

তার দেয়া তথ্যানুযায়ী, অবৈধভাবে আসা ব্র্যান্ডগুলোর বেশিরভাগই নিম্নমানের—যার মধ্যে রয়েছে ব্র্যান্ডের কপি, নকল পণ্য ও রিফারবিশড ফোন। এসব নিম্নমানের ডিভাইস থেকে নির্গত রেডিয়েশনও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি, যা ভোক্তারা বুঝতে পারছেন না।

এর ফলে শুধু সরকারের রাজস্ব ক্ষতিই হচ্ছে না, বরং দীর্ঘমেয়াদে দেশের প্রযুক্তি খাতের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে এবং ভোক্তারা প্রতারণার শিকার হচ্ছেন।

এ ব্যাপারে, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন এর সভাপতি মহিউদ্দিন আহমেদ বলছেন, বিটিআরসি এবং এনবিআর এর দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণেই মূলত বেড়েছে অবৈধ হ্যান্ডসেটের আমদানি। পাশাপাশি দেশীয় উৎপাদনের পণ্য এর দাম সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ ও দেশের জনগণ।

অবৈধ হ্যান্ডসেটের বিষয়ে কথা বলতে অ্যাপল গেজেট মোবাইল শপের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি, তবে তাদের মোবাইল শপের দুইজন কর্মী মামুন ও রাকিনের সাথে একাধিকবার কথা বলে এক মাসেও তাদের কাছ থেকে কোনো মনত্ব পাওয়া যায়নি।

Tags: Grey MarketIllegal MobileNEIR BangladeshPiasSumstechঅবৈধ মোবাইলঅ্যাপল গ্যাজেটঅ্যাপল গ্যাজেট অবৈধএনইআইআর (NEIR)গ্রে মার্কেটপিয়াসবিটিআরসিমোবাইল মাফিয়াশুল্ক ফাঁকিসুমসটেক

এই বিভাগ থেকে আরও পড়ুন

উবার রাইডের পেমেন্ট করা যাবে বিকাশে
নির্বাচিত

উবার রাইডের পেমেন্ট করা যাবে বিকাশে

বাংলাদেশ-ভারত সাইবার যুদ্ধ কি আবার শুরু হতে চলেছে!
নির্বাচিত

বাংলাদেশ-ভারত সাইবার যুদ্ধ কি আবার শুরু হতে চলেছে!

বিক্রয়োত্তর সেবায় স্যামসাংয়ের সার্ভিস বাইক
প্রযুক্তি সংবাদ

বিক্রয়োত্তর সেবায় স্যামসাংয়ের সার্ভিস বাইক

শিগগির বাজারে আসছে রিয়েলমির নতুন ইয়ারবাড
প্রযুক্তি সংবাদ

শিগগির বাজারে আসছে রিয়েলমির নতুন ইয়ারবাড

রিয়েলমি জিটি ৮ প্রো
প্রযুক্তি সংবাদ

এই ফোনের ডিজাইন ইচ্ছামতো বদলানো যাবে

হ্যাক হয়েছে একাধিক কোম্পানির ক্রোম এক্সটেনশন
প্রযুক্তি সংবাদ

হ্যাক হয়েছে একাধিক কোম্পানির ক্রোম এক্সটেনশন

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে আসা সোনার অধিকাংশই অবৈধ: এনবিআর
অর্থ ও বাণিজ্য

টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, কত টাকা ভরি?

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

শিল্প খাতের সাইবার সুরক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করল ক্যাসপারস্কি

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix