Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘সার্ভিস করা’ বা ‘ব্যাটারি বুস্ট’ ফোনের ফাঁদ

পুরাতন ফোনকে সার্ভিসিং করে নতুন হিসেবে বিক্রি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
‘সার্ভিস করা’ বা ‘ব্যাটারি বুস্ট’ ফোনের ফাঁদ
Share on FacebookShare on Twitter

বাজারে কম দামে বিক্রি হওয়া আনঅফিসিয়াল (Grey Market) বা অবৈধ মোবাইল হ্যান্ডসেটগুলোর গুণগত মান ও সুরক্ষা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন গ্রাহক ও প্রযুক্তি বিশ্লেষকরা। তাদের দাবি, সামান্য দাম কম হলেও এসব ফোন কেনা দীর্ঘমেয়াদে সম্পূর্ণ অসাশ্রয়ী, কারণ এই ফোনগুলোতে প্রায়শই ব্যবহৃত বা ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ ব্যবহার করা হয়—যার মধ্যে রয়েছে ‘ব্যাটারি বুস্ট’ করা এবং পুরাতন ফোনকে সার্ভিসিং করে নতুন হিসেবে বিক্রি করা।

গ্রাহকরা বলছেন, “অফিসিয়াল ফোন দাম বেশি হলেও নিবো, ব্যাটারী বুষ্ট করা, সার্ভিস করা ফোন কিনতে চাই না।” এই বক্তব্যই প্রমাণ করে যে, বৈধ পণ্যের প্রতি গ্রাহকদের আস্থা এখনো অটুট।

যমুনা ফিউচার পার্ক থেকে আইফোন কিনে প্রতারণার শিকার হয়েছেন আনিকা নওরিন নামে এক নারী গ্রাহক। ফেসবুকে বিজ্ঞাপন দেখে ফোনটি নতুন বলে কিনলেও, মাত্র ১৫ দিনের মাথায় তাতে বড় ধরনের ত্রুটি দেখা দেয়। পরে সার্ভিসিং করাতে গিয়ে ফাঁস হয়, আনিকাকে নতুন ফোনের দামে একটি পুরোনো, ‘সার্ভিসিং করা’ ফোন ধরিয়ে দেওয়া হয়েছে।

আনঅফিসিয়াল ফোনের প্রধান ঝুঁকিগুলো:

  • কম্পোনেন্ট টেম্পারিং: আনঅফিসিয়াল ফোনগুলো সাধারণত বৈধ চ্যানেলে আসে না। ফলে অনেক বিক্রেতা পুরাতন বা ক্ষতিগ্রস্ত ফোনে নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার করে, যেমন: পুরাতন ব্যাটারিকে সফটওয়্যার দিয়ে ‘বুস্ট’ করা বা অভ্যন্তরীণ ‘সার্ভিসিং’ করে নতুন হিসেবে চালিয়ে দেওয়া। এতে ফোন ব্যবহারের অল্প কিছুদিনের মধ্যেই ব্যাটারির আয়ু কমে যায় বা পারফরম্যান্স খারাপ হতে শুরু করে।
  • ওয়ারেন্টি বঞ্চনা: এসব ফোনে প্রস্তুতকারক কোম্পানির কোনো বৈধ ওয়ারেন্টি বা সার্ভিসিং সুবিধা থাকে না। ফোন নষ্ট হলে গ্রাহককে স্থানীয় অনির্ভরযোগ্য মেরামত দোকান বা সার্ভিসিং সেন্টারের দ্বারস্থ হতে হয়।
  • নেটওয়ার্ক বিচ্ছিন্নতা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী ১৬ ডিসেম্বর, ২০২৫ থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) ব্যবস্থা কার্যকর করার ঘোষণা দিয়েছে। এনইআইআর চালু হলে নিবন্ধনবিহীন সকল হ্যান্ডসেট দেশের মোবাইল নেটওয়ার্ক থেকে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। আনঅফিসিয়াল ফোন কিনলে গ্রাহকের ফোনটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ার ঝুঁকি নিশ্চিত।

কেন অফিসিয়াল ফোন নিরাপদ?

অফিসিয়াল ফোনগুলো সরকার নির্ধারিত শুল্ক পরিশোধ করে বৈধ চ্যানেলে আসে এবং বিটিআরসি-এর এনইআইআর ডাটাবেজে নিবন্ধিত থাকে। দাম তুলনামূলক বেশি হলেও গ্রাহক পান:

  • কোম্পানির নিশ্চিত আসল ব্যাটারি ও যন্ত্রাংশ।
  • সম্পূর্ণ ওয়ারেন্টি এবং অনুমোদিত সার্ভিসিং সুবিধা।
  • ভবিষ্যতে এনইআইআর দ্বারা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি।

প্রযুক্তি বিশ্লেষকরা জনগণকে অবৈধ হ্যান্ডসেটের লোভনীয় দামে আকৃষ্ট না হয়ে, নিজেদের বিনিয়োগ ও সুরক্ষার স্বার্থে শুধুমাত্র অফিসিয়াল এবং বৈধ হ্যান্ডসেট কেনার পরামর্শ দিচ্ছেন।

Tags: এনইআইআরএনইআইআর (NEIR)এনইআইআর প্রকল্পসার্ভিস করা ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভোর নতুন ফোনে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

ভিভোর নতুন ফোনে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বেড়েছে দ্বিগুণ
নির্বাচিত

সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বেড়েছে দ্বিগুণ

ডিজিটাল প্ল্যাটফর্মে ভাতা বিতরণ চায় ‘নগদ’
নির্বাচিত

ভাতার টাকা উধাও হয়ে যাচ্ছে ‘নগদ’ একাউন্ট থেকে

অবিশ্বাস্য কম দামে বাজারে আসছে অ্যাপলের নয়া হোম পড মিনি
নির্বাচিত

অবিশ্বাস্য কম দামে বাজারে আসছে অ্যাপলের নয়া হোম পড মিনি

স্ক্র্যাচ বা ক্ষত প্রতিরোধী সেলফোন তৈরি করবে অ্যাপল
নির্বাচিত

স্ক্র্যাচ বা ক্ষত প্রতিরোধী সেলফোন তৈরি করবে অ্যাপল

দারাজের ‘বৈশাখী মেলা’ ক্যাম্পেইন
ই-কমার্স

দারাজের ‘বৈশাখী মেলা’ ক্যাম্পেইন

Load More

ট্রেন্ডিং টপিক

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
বিবিধ

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

বিবিধ

ইরানের হামলায় বাংকারে লুকাচ্ছে ইসরায়েলিরা

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix