Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন’ গেজেট আকারে প্রকাশ; ‘ডেটা বিক্রির বদমায়েশি আজ থেকে শেষ’: ফাইজ তাইয়েব

‘আওয়ামী লীগ-সমর্থিত’ কোম্পানির ‘দুর্বৃত্তপনার কবর রচিত হলো’: আইসিটি উপদেষ্টা ফাইজ তাইয়েব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৯ নভেম্বর ২০২৫
ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন’ গেজেট আকারে প্রকাশ; ‘ডেটা বিক্রির বদমায়েশি আজ থেকে শেষ’: ফাইজ তাইয়েব
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা এবং ব্যক্তিগত উপাত্ত ব্যবস্থাপনা আইন’ গেজেট আকারে প্রকাশিত হয়েছে। প্রধান উপদেষ্টার আইসিটি উপদেষ্টা ফাইজ তাইয়েব আহমেদ তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই ঘোষণাকে ‘ডেটা গভর্নেন্স-এর নতুন অধ্যায়ের সূচনা’ বলে অভিহিত করেছেন।

তিনি মন্তব্য করেন, “মানুষের ডাটা যাচ্ছেতাইভাবে ডিল করা, ডেটা বিক্রি করার বদমাইশি আজ থেকে আইনিভাবে শেষ হলো।”

শনিবার (৮ নভেম্বর) এক দীর্ঘ ফেসবুক পোস্টে ফাইজ তাইয়েব আহমেদ এই আইনকে একটি ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কৃতজ্ঞতা জানান। তিনি লেখেন, “আমি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধান উপদেষ্টাকে। স্যারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের জিডিপিআর (জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশন) এর এক দশক পরে হলেও আমরা পেরেছি।”

‘আওয়ামী লীগ-সমর্থিত কোম্পানির দুর্বৃত্তপনার কবর রচিত হলো’

আইসিটি উপদেষ্টা এই আইন পাসের পেছনের সংগ্রাম এবং রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে সাবেক সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, “এটা নিয়ে আওয়ামী লীগের মদদ পুষ্ট ও সহযোগী কোম্পানিগুলো, এবং কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক প্লাটফর্ম গুলো যে এই দুর্বৃত্তপনা এবং যে অনাচার বাংলাদেশে তৈরি করেছে, আজ থেকে তার কবর রচিত হলো।”

তিনি আরও বলেন, “আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, ব্যক্তির তথ্য উপাত্ত নিয়ে জবাবদিহি হীন আদান-প্রদান এবং অবৈধ ব্যাবসা আজ থেকে আইনিভাবে রহিত হলো। প্ল্যাটফর্‌ম সমূহের যৌক্তিক আচরণের অধ্যায়ও শুরু হলো। বাংলাদেশের ডেটা সার্বভৌমত্বকে লঙ্ঘন করে ডিজিটাল ব্যাবসা করতে পারবে না কেউ।”

‘প্রচণ্ড যুদ্ধ করতে হয়েছে’

ফাইজ তাইয়েব আহমেদ জানান, এই আইন প্রণয়নের পথ মসৃণ ছিল না। এটি বন্ধ করতে দেশ-বিদেশ থেকে ‘সংঘবদ্ধ প্রোপাগান্ডা’ চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি লেখেন, “এটা গভর্নেন্স আইন থামাতে, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন বন্ধ করতে… এজন্য আমাকে এবং আমার টিমকে প্রচণ্ড রকম যুদ্ধ করতে হয়েছে, অনেক যন্ত্রণা দেওয়া হয়েছে, এবং অপবাদ দেওয়া হয়েছে, আমরা সেগুলোতে থেমে যাইনি।”

তিনি এই ‘প্রোপাগান্ডা’য় জড়িতদের ‘মুখোশ উন্মোচন’ করারও হুমকি দেন এবং বলেন, “অত্যন্ত শক্তিশালী এক মোরাল নিয়ে আমরা যে কাজ করছি, এটা তাদের আবারও প্রমাণ করে ছেড়েছি।”

আইনটি কী পরিবর্তন আনবে?

আইসিটি উপদেষ্টা তার পোস্টে উল্লেখ করেন, এই আইনের ফলে বাংলাদেশের নাগরিকদের উপাত্ত ব্যবস্থাপনার বিষয়টি আইনিভাবে সম্পূর্ণ ভিন্ন মাত্রা পাবে। তিনি বলেন, “প্ল্যাটফর্‌ম লায়াবিলিটির দিক থেকে, গোপনীয় এবং সংবেদনশীল ডেটা ব্যবস্থাপনার দিক থেকে, সর্বোপরি উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, বিনিময় এবং প্রক্রিয়াজাতকরণের দিক থেকে” এই পরিবর্তন আসবে।

তিনি “গভর্নেন্স এর নতুন যুগে সবাইকে স্বাগতম!” জানিয়ে তার বিবৃতি শেষ করেন।

Tags: Data Protection Act Bangladeshআইসিটি উপদেষ্টাআওয়ামী লীগজিডিপিআর (GDPR)ডেটা গভর্নেন্সডেটা সার্বভৌমত্বপ্রধান উপদেষ্টাপ্ল্যাটফর্ম লায়াবিলিটিফাইজ তাইয়েব আহমেদব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন ২০২৩

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রতি শনিবার কার্লকেয়ারের ফ্রি সার্ভিস ডে-তে সুবিধা পাচ্ছেন ইনফিনিক্স ব্যবহারকারীরা
নির্বাচিত

প্রতি শনিবার কার্লকেয়ারের ফ্রি সার্ভিস ডে-তে সুবিধা পাচ্ছেন ইনফিনিক্স ব্যবহারকারীরা

অবৈধ মোবাইল ফোন ধরতে বিটিআরসিকে সহায়তা দেবে সিনেসিস আইটি
নির্বাচিত

অবৈধ মোবাইল ফোন ধরতে বিটিআরসিকে সহায়তা দেবে সিনেসিস আইটি

ভিয়েতনামে ফাইভজি সরঞ্জাম সরবরাহ করবে হুয়াওয়ে ও জিটিই
নির্বাচিত

ভিয়েতনামে ফাইভজি সরঞ্জাম সরবরাহ করবে হুয়াওয়ে ও জিটিই

‘অপো ইনো ডে’তে ভবিষ্যতের প্রযুক্তির রূপকল্প প্রদর্শন করবে অপো
প্রযুক্তি সংবাদ

‘অপো ইনো ডে’তে ভবিষ্যতের প্রযুক্তির রূপকল্প প্রদর্শন করবে অপো

আসুস জেনবুক ১৩ ও এল ই ডি ল্যাপটপ, দেখে নিন এর স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

আসুস জেনবুক ১৩ ও এল ই ডি ল্যাপটপ, দেখে নিন এর স্পেসিফিকেশন

কাওয়াসাকির নতুন স্পোর্টস বাইক নিনজা
অটোমোবাইল

বৈদ্যুতিক বাইক জগতে প্রবেশ করছে কাওয়াসাকি

Load More

ট্রেন্ডিং টপিক

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!
বিবিধ

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান
বিবিধ

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?
অটোমোবাইল

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার
অটোমোবাইল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix