Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে স্মার্টফোন উৎপাদন শুরু করতে যাচ্ছে অনার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 16 November 2025
বাংলাদেশে স্মার্টফোন উৎপাদন শুরু করতে যাচ্ছে অনার
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে স্থানীয়ভাবে উৎপাদন শুরু করতে কারখানা স্থাপন করবে চীনা স্মার্টফোন নির্মাতা অনার। আর এ জন্য স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। স্থানীয় সক্ষমতা জোরদার করাসহ দেশের ক্রেতাদের জন্য উন্নত মুঠোফোন প্রযুক্তি সহজলভ্য করতে অত্যাধুনিক এ কারখানা স্থাপন করবে অনার।

আজ রোববার অনার বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তিপত্রে সই করেন অনারের সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট জর্জ ঝাও এবং স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম। প্রত্যাশা করা হচ্ছে, প্রতিষ্ঠান দুটির অংশীদারত্ব দেশের প্রযুক্তি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। কারখানাটি কালিয়াকৈরের স্মার্ট হাইটেক পার্কে স্থাপন করা হবে। এর মাধ্যমে উপকৃত হবে দেশের ক্রেতারা। এ কারখানা থেকে উৎপাদিত যন্ত্রগুলোতে ‘মেড ইন বাংলাদেশ’ লেখা থাকবে।

এ অংশীদারত্ব নিয়ে জর্জ ঝাও বলেন, ‘বাংলাদেশের বাজার অত্যন্ত সম্ভাবনাময় ও দ্রুতবর্ধনশীল। এই অংশীদারত্বের মাধ্যমে স্থানীয় পর্যায়ে যন্ত্র উৎপাদন করে আমরা অনারের বৈশ্বিক এআই উদ্ভাবনকে বাংলাদেশের আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই।’

মো. জহিরুল ইসলাম বলেন, ‘আমরা ভবিষ্যৎ নিয়ে অনারের লক্ষ্যপূরণের অংশীদার হতে পেরে গর্বিত। এই উৎপাদন–সুবিধা নতুন সুযোগ সৃষ্টি করবে, স্থানীয় সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং দেশের প্রযুক্তিগত অগ্রযাত্রায় অবদান রাখবে। এ অংশীদারত্বের মাধ্যমে আমরা দেশেই বিশ্ব মানের পণ্য তৈরির অপেক্ষায় রয়েছি।’

২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করে অনার। এর পর থেকেই অনার দেশের অন্যতম স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে ধারাবাহিকভাবে নিজেদের অবস্থান বজায় রেখেছে। অনারের বৈশ্বিক লক্ষ্য—অনার আলফা প্ল্যানের মাধ্যমে প্রযুক্তিগত উৎকর্ষ, ক্রেতাকেন্দ্রিক উদ্ভাবনের পাশাপাশি বিশ্বজুড়ে সব ক্রেতাদের জন্য জন্য নতুন সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়ে আসছে। বাংলাদেশে নতুন এ কারখানা স্থাপন অনারের সে প্রতিশ্রুতিরই প্রতিফলন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনার

এই বিভাগ থেকে আরও পড়ুন

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি

এআই কখনো ‘জিটিএ’ তৈরি করতে পারবে না: টেক-টু সিইও
প্রযুক্তি সংবাদ

এআই কখনো ‘জিটিএ’ তৈরি করতে পারবে না: টেক-টু সিইও

চট্টগ্রাম আইটি মেলায় নজর কাড়ল এক্সেনটেক উদ্ভাবনী প্রযুক্তি
টেলিকম

চট্টগ্রাম আইটি মেলায় নজর কাড়ল এক্সেনটেক উদ্ভাবনী প্রযুক্তি

স্মার্টফোনে আসছে ৯০০০ এমএএইচ ব্যাটারি, বিপ্লব ঘটতে চলেছে বাজারে
নির্বাচিত

স্মার্টফোনে আসছে ৯০০০ এমএএইচ ব্যাটারি, বিপ্লব ঘটতে চলেছে বাজারে

অরিক্স ফেব্রিক কেয়ার ও ওয়ালটনের মধ্যে চুক্তি
প্রযুক্তি সংবাদ

অরিক্স ফেব্রিক কেয়ার ও ওয়ালটনের মধ্যে চুক্তি

সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন
নির্বাচিত

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের স্পন্সর ওয়ালটন

Load More

ট্রেন্ডিং টপিক

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন

ব্যাংক এশিয়া চেয়ারম্যানের স্ত্রী-কন্যার বৈদেশিক মুদ্রা খরচের ক্ষেত্রে ভয়ংকর অনিয়ম
অর্থ ও বাণিজ্য

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ব্যাংক এশিয়ার বন্ড

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস
নির্বাচিত

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

প্রযুক্তির উৎকর্ষ, আধুনিকতা আর সামাজিক আভিজাত্যের প্রতীক হিসেবে...

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি, থাকছে ১৫০টির বেশি স্পোর্টস মোড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 November 2025

বাংলাদেশে স্মার্টফোন উৎপাদন শুরু করতে যাচ্ছে অনার

Techzoom.TV |
TechzoomTV