Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে অবৈধ মোবাইল ফোন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 17 November 2025
সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে অবৈধ মোবাইল ফোন ব্যবসায়ীরা
Share on FacebookShare on Twitter

অবৈধ মোবাইল ফোনের বাজার বন্ধে সরকারের ‘মহৎ উদ্যোগ’-কে প্রতিহত করতে না পেরে, এবার সরাসরি রাষ্ট্রকে ‘হুঁশিয়ারি’ দিয়েছে ‘গ্রে-মাফিয়া’ সিন্ডিকেট। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই চক্রটি আগামী ১৬ ডিসেম্বরের পর সারা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং অরাজকতার ‘ঘোষণা’ দিয়েছে।

দেশের প্রযুক্তি খাতের ইতিহাসে এই প্রথম কোনো সিন্ডিকেটের পক্ষ থেকে এমন সরাসরি রাষ্ট্রবিরোধী হুমকি এলো।

গুরুতর অভিযোগ উঠেছে যে, অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে এবং আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এই অবৈধ মোবাইল ফোন মাফিয়াচক্রকে সক্রিয়ভাবে ইন্ধন ও সহযোগিতা দিচ্ছে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পন্থীরা।

অবৈধ মোবাইল বিজনেস কমিউনিটির সভাপতি ও গ্যাজেট অরবিটের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ আসলাম এর নেতৃত্বে সরকার এবং বিটিআরসিকে নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে। দেশের জনগণ ও প্রবাসীদের কে ভুল মেসেজ দিয়ে উদ্বিগ্ন করার চেষ্টা করা হচ্ছে।

কেন এই বেপরোয়া ‘হুঁশিয়ারি’?

সরকার আগামী ১৬ ডিসেম্বর, ২০২৫ থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) ব্যবস্থা চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এই সিস্টেম চালু হলে ‘গ্রে-মাফিয়া’ সিন্ডিকেটের অবৈধ আয়ের উৎস সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।

এই সিন্ডিকেটের মূল বাণিজ্য হলো: ১. ২০,০০০ কোটি টাকার ‘রিফারবিশড’ বাজার: দেশের অবৈধ বাজারের ৭৫% (প্রায় ২০,০০০ কোটি টাকা) হলো ‘রিফারবিশড’ বা ‘দুবাই ফেরত’ পুরোনো ফোন। এই ফোনগুলোকেই ‘নতুন’ বলে গ্রাহকদের গছিয়ে দেওয়া হয়।

২. ১০,০০০ কোটি টাকার ডলার পাচার: ‘গ্রে-মার্কেটের’ আড়ালে বছরে ১০,০০০ কোটি টাকার বেশি ডলার পাচার (মানিলন্ডারিং) হয়।

৩. ২,০০০ কোটি টাকার রাজস্ব ফাঁকি: শুল্ক ফাঁকি দিয়ে বছরে সরকারের ২,০০০ কোটি টাকা ক্ষতি করে এই চক্র।

এনইআইআর (NEIR) চালু হলে এই সম্পূর্ণ অবৈধ সাম্রাজ্য এক দিনেই বন্ধ হয়ে যাবে। এই আর্থিক পতন ঠেকাতেই সিন্ডিকেটটি এখন ‘অরাজকতার’ পথ বেছে নিয়েছে।

রাজনৈতিক ইন্ধন ও মানিলন্ডারিং

‘গ্রে-মাফিয়া’র এই বেপরোয়া ‘হুঁশিয়ারি’র পেছনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগটিই সবচেয়ে ভয়াবহ।

  • মানিলন্ডারিংয়ের সহযোগী: গুরুতর অভিযোগ রয়েছে, সোহেল এই দুই শীর্ষ রাজনৈতিক নেতার ‘অবৈধ টাকা’ মানিলন্ডারিংয়ের মাধ্যমে দুবাই এবং সিঙ্গাপুরে পাচারের অন্যতম প্রধান সহযোগী হিসেবে কাজ করতেন।

  • বর্তমান চক্রান্ত: অভিযোগ, সাবেক সরকারের সেই ‘সুবিধাভোগী’ চক্রটিই এখন রাজনৈতিক ইন্ধনে মাঠে নেমেছে। তারা এনইআইআর (NEIR) বন্ধ করার জন্য ‘আওয়ামী লীগ পন্থী’দের সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করার হুমকি দিচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, বিষয়টি এখন আর শুধু রাজস্ব ফাঁকি বা গ্রাহক প্রতারণার মধ্যে সীমাবদ্ধ নেই। ২০ হাজার কোটি টাকার এই ‘অন্ধকার’ বাজার রক্ষা করতে ‘গ্রে-মাফিয়া’ চক্রটি এখন রাজনৈতিক ইন্ধনে দেশের আইনশৃঙ্খলার জন্য সরাসরি হুমকিতে পরিণত হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ২০ হাজার কোটিGrey MarketSumash Techঅবৈধ মোবাইলঅ্যাপল গ্যাজেটআওয়ামী লীগআসলামএনইআইআর (NEIR)গ্রে মার্কেটজুনাইদ আহমেদ পলকড্যাজলদেশ অস্থিতিশীলমানিলন্ডারিংমোবাইল মাফিয়াসালমান এফ রহমানহুঁশিয়ারি

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনার ভুয়া খবর রুখতে একাট্টা হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

করোনার ভুয়া খবর রুখতে একাট্টা হোয়াটসঅ্যাপ

ভেঞ্চারসুক-এর নেতৃত্বে ১২ মিলিয়ন ডলারের ফান্ড রেইজ করেছে পাঠাও 
নির্বাচিত

ভেঞ্চারসুক-এর নেতৃত্বে ১২ মিলিয়ন ডলারের ফান্ড রেইজ করেছে পাঠাও 

ফায়ারফক্স নিয়ে এলো নতুন ভিডিও প্লেব্যাক টুল
প্রযুক্তি সংবাদ

ফায়ারফক্স নিয়ে এলো নতুন ভিডিও প্লেব্যাক টুল

ফোনের নোটিফিকেশন আসক্তি কাটানোর উপায়
কিভাবে করবেন

ফোনের নোটিফিকেশন আসক্তি কাটানোর উপায়

থাইল্যান্ড যাচ্ছে সিডস ফর দ্য ফিউচার ২০২২ বাংলাদেশের বিজয়ী ৯ শিক্ষার্থী
প্রযুক্তি সংবাদ

থাইল্যান্ড যাচ্ছে সিডস ফর দ্য ফিউচার ২০২২ বাংলাদেশের বিজয়ী ৯ শিক্ষার্থী

২০০ খরচ করলে আপনার মোবাইলে উঠবে ডিএসএলআর এর মতো ছবি
প্রযুক্তি বাজার

২০০ খরচ করলে আপনার মোবাইলে উঠবে ডিএসএলআর এর মতো ছবি

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট
প্রযুক্তি সংবাদ

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
নির্বাচিত

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি
প্রযুক্তি সংবাদ

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

কমপ্যাক্ট আকারের স্মার্টফোনে বড় ব্যাটারি, উন্নত ডিসপ্লে ও...

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

অ্যাপলের সম্ভাব্য নতুন আইপ্যাড মিনি, ম্যাকবুক প্রো ও আইম্যাক

আইপ্যাড মিনি থেকে টাচস্ক্রিন ম্যাকবুক, অ্যাপলের নতুন চমক ঘিরে আলোচনা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 November 2025

সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে অবৈধ মোবাইল ফোন ব্যবসায়ীরা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix