Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন বক্সে বিক্রি চোরাই ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
নতুন বক্সে বিক্রি চোরাই ফোন
Share on FacebookShare on Twitter

সাকিব গার্মেন্টসে অল্প বেতনে চাকরি করে। পরিবারের খরচ, মায়ের ওষুধ, বাসাভাড়া, খাবার খরচ বাদে সঞ্চয় তেমন কিছুই থাকে না। একটি মোবাইল ক্রয়ের জন্য দীর্ঘ দেড় বছরের জমানো ৩৬ হাজার টাকার সাথে ১৪ হাজার টাকা ধার করে একটি স্যামসাং গ্যালাক্সি সিরিজের মোবাইল ক্রয় করেন তিনি। কিন্তু হঠাৎ গার্মেন্টস থেকে বাসায় ফেরার পথে বাসের জানালা দিয়ে ছোঁ মেরে ফোনটা নিয়ে চলে যায় ছিনতাইকারী।

এ চক্রের অন্যতম সদস্য আলাউদ্দিন বাবলু ওরফে জাপান বাবু ও আলী দুই বন্ধু। মূলত নেশার টাকার জন্য এসব করে তারা। সন্ধ্যা থেকেই বাস টার্মিনালে ছিনতাইয়ের টার্গেটে থাকে দুজন। এভাবেই টার্গেটকৃত সাকিবের মত অনেকের মোবাইল ও প্রয়োজনীয় জিনিসপত্র ছোঁ মেরে মুহূর্তে অদৃশ্য হয়ে যায়। ছিনতাই চক্রের মূলহোতা আল-আমিনের সাথে ডিল করতে মোবাইল নিয়ে হাজির ছিনতাইকারী চক্রের লিডার দীপু। রাজধানীর নামকরা শপিংমল যমুনা ফিউচার পার্কে আল-আমিনের আটটি নিজের দোকান আছে। সেসব দোকানেই ছিনতাই মালামালের লেনদেন করেন। আধুনিক যন্ত্রপাতি দিয়ে ইঞ্জিনিয়ারদের মাধ্যমে আইএমইআইসহ মোবাইলের চেহারা নিমিষে পরিবর্তন করে তারা। ফলে পুলিশও খুঁজে পায় না। অনেকে দামদর করে সাকিবের মোবাইলটি ১৪ হাজার টাকায় বিক্রি করে চক্রসদস্য শুভ। মার্কেটে তার আধিপত্য এতটাই বেশি যে কেউ তার সাথে লাগতে আসে না। তার দোকানে ব্র্যান্ড মালের পাশাপাশি নতুন বক্সে পুরাতন মোবাইলও বিক্রি করে। সবশেষে বিভিন্ন হাতঘুরে চক্রের মূলহোতা আল-আমিনের দোকানে গার্মেন্টস কর্মী সাকিবের মোবাইলটির দাম ওঠে ৩০ হাজার টাকা। তাছাড়া ছিনতাই চক্রের অন্য এক মূলহোতা শাহজাহান একই কায়দায় বসুন্ধরা সিটিতে বিক্রি করছে এসব চোরাই মোবাইল।

চক্রের আরেক সদস্য ইউনুস আলী শুভ ওরফে ডিজে শুভ চিনতাইয়ের বড় চালান না পেয়ে চিন্তিত। ওইদিকে তার বস বড় চালান রেডি করতে চাপ দিচ্ছে। এমন সময় জাপান-বাবু আর আলী দৌড়ে তার সামনে এসে দাঁড়ায়। তাদের হাতে দামি মোবাইল দেখে ডিজে মহাখুশি। তাদের পাঁচ হাজার টাকা দিলেও সে তার বস থেকে আদায় করে ১০ হাজার টাকা। দুই দিন পরই শুভর বস দীপুর সাথে দেখা করে। সেখানে তার মতো বিভিন্ন এলাকার আরও চার-পাঁচজনকে দেখতে পায়। প্রত্যেকেই আলাদাভাবে কথা বলে ছিনতাইয়ের পণ্যের দাম বুঝে নেয়। সে বসের (দীপু) সাথে কথা বলে সাকিবের মোবাইলটি ১২ হাজারের বিনিময়ে বিক্রি করে।

ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) সূত্র জানায়, বিশেষ অভিযানে গত ৩০ অক্টোবর ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের নেতৃত্বে মূল মাস্টার মাইন্ডসহ মোট পাঁচজন সক্রিয় মোবাইল চোর চক্রের সদস্যকে শতাধিক মোবাইলসহ উত্তরখান ও যমুনা ফিউচার পার্ক মার্কেট হতে গ্রেপ্তার করেন। সেই সাথে উদ্ধার করা হয় বিপুল পরিমাণে চোরাই মোবাইল ও ল্যাপটপ সাথে আইএমইআই কাটার যন্ত্র।

গ্রেপ্তারকৃতরা হলো— মো. আল আমিন, দীপু, আলাউদ্দিন বাবলু ওরফে জাপান বাবু, আলী বেপারী, ইউনুছ আলী ওরফে শুভ। গ্রেপ্তারকৃতরা জানায়, তারা মোবাইল চোরাই চক্রের সক্রিয় সদস্য। পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ চোরাই মোবাইল সংগ্রহ, মজুত, ক্রয়-বিক্রয় করে আসছে। রাজধানীর ঢাকার বিভিন্ন স্পটে তারা সংঘবদ্ধ চুরি ছিনতাইসহ নানা অপারাধে জড়িত। এ চক্রের সদস্য আলাউদ্দিন বাবলু ওরফে জাপান বাবু এবং আলী ব্যাপারীর নিয়ন্ত্রণে রয়েছে উত্তরা, আব্দুল্লাহপুর, টঙ্গী এলাকা। দীর্ঘদিন যাবৎ চুরি, ছিনতাই ও পকেটমারের মতো অপরাধ করে। তারা বিভিন্ন রাস্তায়, যানবাহনে মোবাইল ছিনতাই করে। এগুলো ইউনুছ আলী ওরফে শুভর কাছে ব্র্যান্ডভেদে চার থেকে ছয় হাজার টাকায় বিক্রি করে চক্রটি। পরবর্তীতে শুভ বিক্রি করে দীপুর কাছে আট থেকে ১০ হাজারে।

এভাবে সংগ্রহ করে সপ্তাহান্তে দীপু, শুভ, শরীফ, শ্যামলসহ অন্যদের কাছ থেকে বিভিন্ন রকমের ছিনতাইকৃত মোবাইল, ল্যাপটপ, ডিএসএলআর ক্যামেরা ও অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী ১২ থেকে ১৪ হাজারে ক্রয় করে মাস্টারমাইন্ড আল-আমিন এবং শাহজাহান। আল-আমিনের যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকান রয়েছে এবং শাহজাহানের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে মোবাইলের দোকান রয়েছে। আল-আমিন এসব মোবাইল ক্রয় করে নিজস্ব ল্যাপটপ ও সফটওয়ারের মাধ্যমে আইএমইআই পরিবর্তন করে ব্যবহূত সেকেন্ড হ্যান্ড ফোন হিসেবে নিজেদের দোকানে ২৫ থেকে ৩০ হাজারে সাধারণ মানুষের কাছে বিক্রি করে।

এছাড়াও সে ভারত, দুবাই, মালয়েশিয়া ও অন্যান্য দেশ থেকে চোরাই মোবাইল বাংলাদেশে এনে বিক্রি করে। এসব মোবাইল চুরি রোধে করণীয় বিষয়ে জানতে চাইল গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, গাড়িতে, রাস্তায় অথবা বাইরে চলাচলের সময় সর্তকতার সঙ্গে মোবাইল ব্যবহার করতে হবে। কোনো কিছু চুরি বা ছিনতাই হলে সাথে সাথে নিকটস্থ থানায় জানাতে হবে। পুরনো ইলেকট্রনিক্স ডিভাইস ক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

৯৯৯ কে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল ইভ্যালি
ই-কমার্স

৯৯৯ কে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল ইভ্যালি

বাড়ছে গ্রামীণফোনের কলরেট
টেলিকম

৫০ হাজার পিপিই ও ১০ হাজার পিসিআর টেস্টিং কিট দিচ্ছে গ্রামীণফোন

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ
প্রযুক্তি সংবাদ

প্লে স্টোর থেকে আবারও ১৫ অ্যাপ বাতিল

ইতিহাস গড়ল ইলন মাস্কের মহাকাশ যান স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

ইতিহাস গড়ল ইলন মাস্কের মহাকাশ যান স্পেসএক্স

অ্যাপলকে পেছনে ফেললো শাওমি
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে পেছনে ফেললো শাওমি

আর লুকোচুরি নয় এবার গুগল ম্যাপে জানুন সঙ্গীর অবস্থান
নির্বাচিত

আর লুকোচুরি নয় এবার গুগল ম্যাপে জানুন সঙ্গীর অবস্থান

Load More

ট্রেন্ডিং টপিক

বিনামূল্যে ৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, প্রতিদিন ভাতা ২০০ টাকা
নির্বাচিত

বিনামূল্যে ৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, প্রতিদিন ভাতা ২০০ টাকা

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা
নির্বাচিত

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
ছাড় ও অফার

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো

খামেনির কার্যালয়সহ ৫টি প্রধান স্থাপনায় বিস্ফোরণ
বিবিধ

খামেনির কার্যালয়সহ ৫টি প্রধান স্থাপনায় বিস্ফোরণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix