Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনের স্মার্টফোন বাজারের ২৫% অ্যাপলের দখলে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 20 November 2025
চীনের স্মার্টফোন বাজারের ২৫% অ্যাপলের দখলে
Share on FacebookShare on Twitter

আইফোন ১৭ সিরিজ শক্তিশালী চাহিদার কারণে চীনের স্মার্টফোন বাজারের এক-চতুর্থাংশ দখল করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের এক প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবরে চীনের বাজারে আইফোনের বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের পর এবারই প্রথম অ্যাপল এমন মাইলফলক স্পর্শ করেছে। তখন প্রিমিয়াম সেগমেন্টে প্রতিযোগিতা তুলনামূলকভাবে কম ছিল।

প্রতিবেদন অনু্যায়ী, গত মাসে চীনে মোট স্মার্টফোন বিক্রি বৃদ্ধি পেয়েছে ৮ শতাংশ। এতে অ্যাপলের বিক্রয় বৃদ্ধি বড় ধরনের ভূমিকা রেখেছে। কাউন্টারপয়েন্ট জানিয়েছে, এ সময় আইফোন ১৭ সিরিজের তিনটি মডেলেরই বিক্রি দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বেজ মডেলের বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। নতুন মডেলগুলো অ্যাপলের মোট বিক্রিতে ৮০ শতাংশেরও বেশি অবদান রেখেছে। এ থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে গ্রাহকরা আগের মডেলের তুলনায় আপডেটেড বা নতুন মডেলের প্রতি বেশি আগ্রহী।

কাউন্টারপয়েন্টের জ্যেষ্ঠ বিশ্লেষক ইভান ল্যাম বলেন, ‘আইফোনের গড় বিক্রয়মূল্য (এএসপি) বৃদ্ধির কারণে সামনের প্রান্তিকে আয় বৃদ্ধি আরো ত্বরান্বিত হতে পারে।’

তিনি আরো বলেন, ‘অ্যাপলের এ শক্তিশালী প্রবৃদ্ধি বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) রেকর্ড তৈরি করতে পারে।’

স্থানীয় ব্র্যান্ডগুলোও চীনে স্মার্টফোন বাজারের সম্প্রসারণে ভূমিকা রেখেছে। শাওমির ১৭ সিরিজের আগাম লঞ্চের পর এক দশকেরও বেশি সময় পর প্রথমবার চীনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে চীনের জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি অপোও অক্টোবরে ১৯ শতাংশ বিক্রির প্রবৃদ্ধি দেখিয়েছে। মূলত ফাইন্ড এক্স৯ ও রেনো ১৪ সিরিজের চাহিদা বৃদ্ধির কারণে এ প্রবৃদ্ধি দেখা গেছে।

তবে হুয়াওয়ের বিক্রি ১৯ শতাংশ হ্রাস পেয়েছে। কারণ গত মাসে কোম্পানিটি কোনো নতুন মডেল বাজারে আনেনি। হুয়াওয়ে এখনো চীনে অ্যাপলের প্রধান প্রতিদ্বন্দ্বী। কোম্পানিটির নতুন ফ্ল্যাগশিপ মেট ৮০ সিরিজ ২৫ নভেম্বর উন্মোচন হতে যাচ্ছে। ল্যাম বলেন, ‘নিশ্চয়ই কিছু ঝুঁকি রয়েছে, বিশেষ করে হুয়াওয়ের নতুন মডেল বাজারে আসার কারণে। তবে এ মুহূর্তে অ্যাপলের চাহিদা অনেক শক্তিশালী এবং হঠাৎ বিক্রি হ্রাস বা পতনের কোনো ইঙ্গিত নেই।’

বিশ্লেষকরা মনে করছেন, আইফোন ১৭-এর ক্রমবর্ধমান চাহিদা, কৌশলগত মূল্য নির্ধারণ এবং বিপণনের কারণে অ্যাপল চীনের প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে নিজের বাজার হিস্যা ধরে রাখতে সক্ষম হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন ১৭শাওমির ১৭

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিকাশের ভিতর বাহির: চোখ ধাঁধানো বিজ্ঞাপন দিয়ে বোকা বানাচ্ছে গ্রাহকদের
প্রযুক্তি সংবাদ

বিনিময় দিয়ে বিকাশ হতে ৯৭ লাখ টাকা প্রতারণা, গ্রেপ্তার ৩

শিশুদের ইন্টারনেট-মোবাইল ফোনে উৎসাহিত করা উচিৎ
প্রযুক্তি সংবাদ

শিশুদের ইন্টারনেট-মোবাইল ফোনে উৎসাহিত করা উচিৎ

ছুটে আসা চীনা রকেটের টুকরোতে ঝুঁকি কম: বেইজিং
নির্বাচিত

ছুটে আসা চীনা রকেটের টুকরোতে ঝুঁকি কম: বেইজিং

পুরনো চ্যাট রেখেও হোয়াটসঅ্যাপ নম্বর বদলাবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হোয়াটসঅ্যাপের ৫ অজানা ফিচার জানুন

ইলেকট্রিক গাড়ি নির্মাণের প্রকল্প বন্ধ করছে অ্যাপল
নির্বাচিত

ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোডের সুবিধা দেবে অ্যাপল

অ্যানড্রয়েড ১১ পেয়েও ‘লাভ হয়নি’ ব্যবহারকারীদের
নির্বাচিত

অ্যানড্রয়েড ১১ পেয়েও ‘লাভ হয়নি’ ব্যবহারকারীদের

Load More

ট্রেন্ডিং টপিক

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লের Redmi 17C 5G স্মার্টফোন
মোবাইল এরিনা

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে, ভারতে Redmi 17C 5G

এআইয়ের প্রসারে এক দশকে পেশা পরিবর্তন করবেন যুক্তরাষ্ট্রের ১ কোটি কর্মী
প্রযুক্তি সংবাদ

এআইয়ের প্রসারে এক দশকে পেশা পরিবর্তন করবেন যুক্তরাষ্ট্রের ১ কোটি কর্মী

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

এখন ফেসবুক ফিডে চোখ রাখলেই দেখা যায় একটি...

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 November 2025

চীনের স্মার্টফোন বাজারের ২৫% অ্যাপলের দখলে

Techzoom.TV |
TechzoomTV