Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এনইআইআর (NEIR) বাস্তবায়নে বাধা ‘লীগপন্থী’ চক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 22 November 2025
এনইআইআর (NEIR) বাস্তবায়নে বাধা ‘লীগপন্থী’ চক্রান্ত
Share on FacebookShare on Twitter

আগামী ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু এই উদ্যোগ ভেস্তে দিতে সরকারের ভেতরে ও বাইরে শুরু হয়েছে এক গভীর চক্রান্ত।

অভিযোগ উঠেছে, ২০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাজার টিকিয়ে রাখতে এবং অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে মাঠে নেমেছে সাবেক আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী একটি প্রভাবশালী সিন্ডিকেট। ‘ব্যবসায়িক দাবি’র আড়ালে এই চক্রটি মূলত দেশকে অস্থিতিশীল করার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে।

চক্রান্তের নেপথ্যে ‘লীগপন্থী’ সিন্ডিকেট  জানা যায়, এনইআইআর বিরোধী এই তৎপরতার মূল হোতা ‘সুমাসটেক’-এর স্বত্ত্বাধিকারী আবু সাঈদ পিয়াস। তিনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

অভিযোগ রয়েছে, গত সরকারের আমলে এই অবৈধ মোবাইল ব্যবসায়দের মাধ্যমেই মোবাইল খাতের হাজার হাজার কোটি টাকা দুবাই ও সিঙ্গাপুরে পাচার (মানিলন্ডারিং) করা হতো। এখন সরকার পতনের পর, সেই একই সিন্ডিকেট ‘সাধারণ ব্যবসায়ী’র মুখোশ পরে এনইআইআর-এর বিরোধিতা করছে।

গোয়েন্দা সূত্র বলছে, পিয়াস এবং তার সহযোগী ‘গ্রে-মাফিয়া’ চক্রটি (যাদের মধ্যে ড্যাজল, অ্যাপল গ্যাজেট ও টেক অ্যান্ড টক-এর নাম রয়েছে) ১৬ ডিসেম্বরের পর সারা দেশে কৃত্রিম সংকট তৈরি এবং অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছে। তাদের লক্ষ্য—বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করা।

উপদেষ্টা ফয়েজ তৈয়বকে টার্গেট ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়্যব এনইআইআর বাস্তবায়নে অনড় অবস্থানে থাকায় তাকে ব্যক্তিগতভাবে টার্গেট করেছে এই চক্র।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন মাধ্যমে উপদেষ্টাকে পিছু হটার জন্য ‘হুঁশিয়ারি’ দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে এবং ভুঁইফোড় সংগঠন ‘বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি’র ব্যানারে আন্দোলন করে সরকারকে চাপে ফেলার কৌশল নিয়েছে তারা।

কেন এনইআইআর ঠেকাতে মরিয়া? এই ‘লীগপন্থী’ সিন্ডিকেটের এনইআইআর ভীতির মূল কারণ রাজনৈতিক ও অর্থনৈতিক:

১. ২০,০০০ কোটি টাকার পতন: এনইআইআর চালু হলে তাদের ২০ হাজার কোটি টাকার ‘রিফারবিশড’ বা ‘দুবাই ফেরত’ ফোনের বাজার এক দিনেই ধসে পড়বে।

২. মানিলন্ডারিং রুট বন্ধ: অবৈধ ফোন আমদানির আড়ালে বছরে ১০ হাজার কোটি টাকার ডলার পাচারের রুটটি বন্ধ হয়ে যাবে।

৩. কালো টাকার উৎস: সাবেক সরকারের আমল থেকে গড়ে ওঠা এই অবৈধ সাম্রাজ্যই তাদের অর্থের মূল উৎস, যা বন্ধ হলে তাদের রাজনৈতিক প্রভাবও শেষ হয়ে যাবে।

সরকারের কঠোর অবস্থান চক্রান্তের বিষয়টি আঁচ করতে পেরে সরকার আরও কঠোর অবস্থানে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এনইআইআর বাস্তবায়ন এখন আর শুধু রাজস্ব আদায়ের বিষয় নয়, এটি রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া একটি ‘মাফিয়া’ চক্রকে নির্মূল করার লড়াই।

বিশ্লেষকরা বলছেন, ১৬ ডিসেম্বর এনইআইআর চালু না হলে এই সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠবে, যা দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী হুমকি সৃষ্টি করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ConspiracyIllegal Mobile Marketঅবৈধ মোবাইলআওয়ামী লীগ সিন্ডিকেটআবু সাঈদ পিয়াসএনইআইআরএনইআইআর (NEIR)চক্রান্তজুনাইদ আহমেদ পলকফয়েজ আহমদ তৈয়্যবমানিলন্ডারিংসালমান এফ রহমানসুমাস টেক

এই বিভাগ থেকে আরও পড়ুন

চালকবিহীন ট্যাক্সি নিয়ে প্রস্তুত উবার, ব্রিটেন সরকারের অনুমোদনের অপেক্ষা
অটোমোবাইল

চালকবিহীন ট্যাক্সি নিয়ে প্রস্তুত উবার, ব্রিটেন সরকারের অনুমোদনের অপেক্ষা

২০ হাজার টাকায় ৭ জিবি র‌্যামের ফাইভজি ফোন!
নির্বাচিত

২০ হাজার টাকায় ৭ জিবি র‌্যামের ফাইভজি ফোন!

বাংলাদেশের পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ আবার যুক্ত করার নির্দেশ
অর্থ ও বাণিজ্য

বাংলাদেশের পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ আবার যুক্ত করার নির্দেশ

ইউরোপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সার্চ ইঞ্জিন বেছে নেয়ার সুযোগ
নির্বাচিত

ইউরোপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সার্চ ইঞ্জিন বেছে নেয়ার সুযোগ

ভাঙনের মুখে ফেসবুক?
প্রযুক্তি সংবাদ

ভাঙনের মুখে ফেসবুক?

নির্বাচিত

অপো এ৫ স্মার্টফোন বিস্ফোরণে তরুণ আহত

Load More

ট্রেন্ডিং টপিক

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?
নির্বাচিত

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

এখন ফেসবুক ফিডে চোখ রাখলেই দেখা যায় একটি...

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 November 2025

এনইআইআর (NEIR) বাস্তবায়নে বাধা ‘লীগপন্থী’ চক্রান্ত

Techzoom.TV |
TechzoomTV