Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েডের আইএমইআই বদল ৫ সেকেন্ডে, আইফোন বিক্রি হচ্ছে পার্টস হিসেবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 22 November 2025
অ্যান্ড্রয়েডের আইএমইআই বদল ৫ সেকেন্ডে, আইফোন বিক্রি হচ্ছে পার্টস হিসেবে
Share on FacebookShare on Twitter

রাজধানীতে মোবাইল ফোন চুরি বা ছিনতাই হওয়ার পর থানায় জিডি করেও আর হদিস মিলছে না। কারণ, ফোন হাতে পাওয়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এর ‘পরিচয়’ বা আইএমইআই (IMEI) নম্বর বদলে ফেলছে চোর চক্র।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানিয়েছে, গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের ফোনগুলোর ক্ষেত্রে চোরেরা এমন এক অত্যাধুনিক সফটওয়্যার ব্যবহার করছে, যা দিয়ে মাত্র ৪-৫ সেকেন্ডেই আইএমইআই বদলে ফেলা সম্ভব হচ্ছে। ফলে পুরোনো আইএমইআই দিয়ে ট্র্যাক করে ফোন উদ্ধার করা এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ‘খুবই দুরূহ’ বা অসম্ভব হয়ে পড়েছে।

সম্প্রতি প্রায় এক হাজার চোরাই মোবাইল ফোনসহ ছিনতাইকারী চক্রের ২০ সদস্যকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এসব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

নেপথ্যে দেলোয়ার সিন্ডিকেট র‍্যাবের অভিযানে উঠে এসেছে গুলিস্তানকেন্দ্রিক এক বিশাল চোর সিন্ডিকেটের নাম। এই চক্রের মূল হোতা দেলোয়ার। গত ৫-৬ বছরে এই চক্রটি প্রায় ২০ হাজার মোবাইল ফোন চুরি ও ছিনতাই করে আইএমইআই পরিবর্তন করে বিক্রি করেছে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রের সদস্যরা নিজেরা যেমন ছিনতাই করে, তেমনি অন্যদের কাছ থেকেও চোরাই ফোন কেনে। এরপর আইএমইআই বদলে ভালো মানের ফোনগুলো মোবাইল মেরামতের দোকানে ৫০০ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়। আর একটু নিম্নমানের বা খারাপ ফোনগুলো গুলিস্তানসহ বিভিন্ন ফুটপাতে টেবিল বসিয়ে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়।

আইফোন নিয়ে চোরদের অনীহা অ্যান্ড্রয়েড ফোনের আইএমইআই সহজে বদলানো গেলেও আইফোনের ক্ষেত্রে বিষয়টি জটিল। গ্রেপ্তারকৃতরা জানায়, অ্যাপলের আইফোনের আইএমইআই পরিবর্তনের খরচ অনেক বেশি এবং এর কারিগরি নিরাপত্তা ভেদ করা কঠিন। তাই ছিনতাইকারীরা আইফোন হাতে পেলে ঝুঁকি না নিয়ে দ্রুত মোবাইল যন্ত্রাংশের দোকানে বা মেরামতের দোকানে বিক্রি করে দেয়। অনেক ক্ষেত্রে আইফোনগুলো যন্ত্রাংশ (Parts) হিসেবে খুলে বিক্রি করা হয় অথবা দেশের বাইরে পাচার করে দেওয়া হয়।

জিডি বা মামলা কেন কাজে আসছে না? পুলিশ ও র‍্যাব কর্মকর্তারা বলছেন, ভুক্তভোগীরা সাধারণত ফোনের বক্সে থাকা আসল আইএমইআই নম্বর দিয়ে থানায় জিডি বা মামলা করেন। কিন্তু চোরেরা সফটওয়্যার দিয়ে সেই নম্বরটি মুছে নতুন একটি ভুয়া নম্বর বসিয়ে দেয়।

র‍্যাবের এক কর্মকর্তা বলেন, “একবার আইএমইআই পরিবর্তন করার পর আগের নম্বরটি আর খুঁজে পাওয়া যায় না। আমরা তখন কেবল পরিবর্তিত নম্বরটিই দেখতে পাই। এমনকি চোররাও আর পুরোনো নম্বর বের করতে পারে না। ফলে ট্র্যাকিং প্রযুক্তিতে ওই ফোনের আর কোনো অস্তিত্বই থাকে না।”

বিটিআরসি কী বলছে? বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বলছে, আইএমইআই নম্বর মূলত জিএসএমএ (GSMA) থেকে বরাদ্দ দেওয়া হয় এবং প্রতিটি হ্যান্ডসেটের জন্য এটি স্বতন্ত্র থাকে। সফটওয়্যার দিয়ে হার্ডওয়্যার লেভেলের এই নম্বর বদলানোর বিষয়ে বিটিআরসি কিছুটা সংশয় প্রকাশ করলেও, চোরদের এই প্রযুক্তির কথা উড়িয়ে দিচ্ছে না।

সংস্থাটি বলছে, বর্তমানে এই ফোনগুলো শনাক্ত করা কঠিন হলেও ভবিষ্যতে এনইআইআর (NEIR) বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেম পুরোপুরি বাস্তবায়িত হলে এই সমস্যা কমবে। তখন বিটিআরসির ডাটাবেজে নিবন্ধিত আসল আইএমইআই ছাড়া কোনো ফোন নেটওয়ার্কে সচল থাকবে না। ফলে চোরেরা ভুয়া আইএমইআই বসালেও তা নেটওয়ার্ক গ্রহণ করবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: IMEI ChangeNEIRRABStolen Phoneঅ্যান্ড্রয়েড হ্যাকিংআইএমইআই পরিবর্তনএনইআইআরচোরাই ফোনদেলোয়ার সিন্ডিকেটবিটিআরসিমোবাইল চুরির‍্যাব অভিযান

এই বিভাগ থেকে আরও পড়ুন

মে মাসে ‘নগদে’ সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড
অর্থ ও বাণিজ্য

মে মাসে ‘নগদে’ সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড

করোনাভাইরাস: এবার ইতালিতে বিক্রয় কেন্দ্র বন্ধ অ্যাপলের
নির্বাচিত

করোনাভাইরাস: এবার ইতালিতে বিক্রয় কেন্দ্র বন্ধ অ্যাপলের

হুয়াওয়ে প্রসঙ্গে যুক্তরাজ্যের প্রতি চীনের আহ্বান
টেলিকম

দেশে ডিসেম্বরে চালু হচ্ছে ফাইভজি!

৮২% হামলায় সাইবার হামলাকারীরা নিজেদের উপস্থিতি সরিয়ে ফেলেছে: সফোস
প্রযুক্তি সংবাদ

৮২% হামলায় সাইবার হামলাকারীরা নিজেদের উপস্থিতি সরিয়ে ফেলেছে: সফোস

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা
প্রযুক্তি সংবাদ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা

ঈশ্বরদীতে অনলাইন জুয়া: ‘অ্যাভিয়েটর’ গেমে নিঃস্ব হচ্ছে তরুণ প্রজন্ম
প্রযুক্তি সংবাদ

ঈশ্বরদীতে অনলাইন জুয়া: ‘অ্যাভিয়েটর’ গেমে নিঃস্ব হচ্ছে তরুণ প্রজন্ম

Load More

ট্রেন্ডিং টপিক

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে
নির্বাচিত

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত...

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 November 2025

অ্যান্ড্রয়েডের আইএমইআই বদল ৫ সেকেন্ডে, আইফোন বিক্রি হচ্ছে পার্টস হিসেবে

Techzoom.TV |
TechzoomTV