Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ের ফোনে থাকবে রুশ অপারেটিং সিস্টেম অরোরা!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 22 June 2019
হুয়াওয়ের ফোনে থাকবে রুশ অপারেটিং সিস্টেম অরোরা!
Share on FacebookShare on Twitter

মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে গুগলের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে প্রবেশাধিকার হারানোর পর নিজস্ব অপারেটিং সিস্টেম আনার ঘোষণা দিয়েছিল হুয়াওয়ে। হংমেং নামে তৈরি নিজস্ব অপারেটিং সিস্টেমের একটি গ্লোবাল নাম (আর্ক ওএস) দেয়ার ঘোষণাও এসেছে। এবার এই ওএস জটিলতার মধ্যে রুশ অনুপ্রবেশের খবর পাওয়া গেছে।

রুশ বার্তা সংস্থা রিয়া গতকাল জানিয়েছে, রাশিয়ার নিজস্ব তৈরি অরোরা ওএস ব্যবহারের বিষয়ে রুশ যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছে হুয়াওয়ে। রাশিয়ার ফাইভজি নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের পর এ খবর পাওয়া গেল। খবর অ্যান্ড্রয়েড অথরিটি।

রাশিয়ার অরোরা অপারেটিং সিস্টেমটিও অ্যান্ড্রয়েডের মতো লিনাক্সভিত্তিক এবং ওপেন সোর্স। এ অপারেটিং সিস্টেমের আগের নাম সেইলফিশ ওএস। ২০১৬ সালে রুশ যোগাযোগ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ফিনল্যান্ডভিত্তিক সেইলফিশ ওএসকে পৃষ্ঠপোষকতা দেয়ার ঘোষণা দেয়। এটির ওপর ভিত্তি করেই নিজেদের জন্য অরোরা নামে মোবাইল অপারেটিং সিস্টেম তৈরি করেছে রাশিয়া।

এদিকে অ্যান্ড্রয়েড অথরিটি দাবি করছে, স্মার্টফোনে অরোরা ওএস ব্যবহারের বিষয়ে চলতি মাসের শুরু থেকেই রাশিয়ার সঙ্গে কথা বলছে হুয়াওয়ে। বিষয়টি জানার পর তারা খোঁজখবর নিয়ে দেখেছে, নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরির দাবি করলেও প্রকৃতপক্ষে গুগলের অ্যান্ড্রয়েড ওএসের বিপরীতে হুয়াওয়ের তেমন কোনো প্রস্তুতিই নেই।

জানা গেছে, হুয়াওয়ে এখন রাশিয়ার মোবাইল অপারেটর রসটেলিকমের পাশাপাশি রুশ টেলিকম ব্যবসায়ী গ্রিগরি বেরেজকিনের সঙ্গে কথা বলছে। চীনা জায়ান্টটি মূলত অরোরা ওএসের ব্যাপারেই তাদের সঙ্গে কাজ করছে বলে ধারণা করা হচ্ছে।

অনুমান করা যায়, হুয়াওয়ের কিছু মডেলের ডিভাইসে অরোরা অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকতে পারে। অর্থাৎ হুয়াওয়ের পরবর্তী বহু ডিভাইস অ্যান্ড্রয়েড তো নয়-ই, এমনকি আর্ক ওসের বদলে অরোরা ওএসচালিত হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল, ডেবিট-ক্রেডিট কার্ড হারিয়ে গেলে করণীয়
প্রযুক্তি সংবাদ

মোবাইল, ডেবিট-ক্রেডিট কার্ড হারিয়ে গেলে করণীয়

অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সজীব ওয়াজেদ জয়
প্রযুক্তি সংবাদ

অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সজীব ওয়াজেদ জয়

অপো বাংলাদেশ কমিউনিটি ‘ও’ ফ্যানস’ সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

অপো বাংলাদেশ কমিউনিটি ‘ও’ ফ্যানস’ সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠিত

নতুন চিপস আনছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

নতুন চিপস আনছে মাইক্রোসফট

একশপ ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবন বদলে দেয়ার প্লাটফর্ম
ই-কমার্স

একশপ ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবন বদলে দেয়ার প্লাটফর্ম

১২ ডিসেম্বর দেশব্যাপী উদযাপিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস
প্রযুক্তি সংবাদ

১২ ডিসেম্বর দেশব্যাপী উদযাপিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস

Load More

ট্রেন্ডিং টপিক

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন
নির্বাচিত

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
ছাড় ও অফার

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য
প্রযুক্তি সংবাদ

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬
প্রযুক্তি সংবাদ

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 June 2019

হুয়াওয়ের ফোনে থাকবে রুশ অপারেটিং সিস্টেম অরোরা!

Techzoom.TV |
TechzoomTV