Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২১ সালে এনইআইআর ‘ভালো’, এখন ‘খারাপ’? আ.লীগ পন্থী নেতার ভোল পাল্টানোর রহস্য

মিরাজুল ইসলাম জীবন, টেকজুম ডটটিভি by মিরাজুল ইসলাম জীবন, টেকজুম ডটটিভি
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
২০২১ সালে এনইআইআর ‘ভালো’, এখন ‘খারাপ’? আ.লীগ পন্থী নেতার ভোল পাল্টানোর রহস্য

তমাকুণ্ড লাইন মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান

Share on FacebookShare on Twitter

২০২১ সালে আওয়ামী লীগ সরকার যখন মোবাইল ফোন নিবন্ধনে এনইআইআর (NEIR) বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার উদ্যোগ নিয়েছিল, তখন তিনি ছিলেন এর কট্টর সমর্থক। যুক্তি দিয়েছিলেন—‘এতে বাজারে শৃঙ্খলা ফিরবে’। অথচ ২০২৫ সালে এসে অন্তর্বর্তীকালীন সরকার যখন সেই একই উদ্যোগ বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, তখন তিনি ভোল পাল্টে এর ঘোর বিরোধিতা করছেন। শুধু বিরোধিতাই নয়, আগামী ২৫ তারিখ বাজার বন্ধের ‘হুঙ্কার’ দিয়ে সরকারকে অস্থিতিশীল করার হুমকিও দিচ্ছেন তিনি।

তিনি হলেন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের প্রভাবশালী ব্যবসায়ী নেতা আরিফুর রহমান। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এই ব্যবসায়ী নেতা ৫ আগস্টের পর রাতারাতি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ দাবি করে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।

অভিযোগ রয়েছে, বিগত সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের আশীর্বাদ এবং প্রশাসনের একাংশকে ম্যানেজ করে তিনি চট্টগ্রাম মেট্রো মোবাইল ব্যবসায়ী সমিতি এবং তমাকুণ্ড লাইন মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতির পদ দখল করেন।

২১-এ সমর্থন, ২৫-এ বিরোধিতা: নেপথ্যে কী?

অনুসন্ধানে জানা গেছে, আরিফুর রহমান চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের রিজওয়ান কমপ্লেক্সের ‘আমিন স্টোর’-এর স্বত্ত্বাধিকারী। একইসঙ্গে তিনি তমাকুণ্ড লাইন মোবাইল ব্যবসায়ী সমিতি এবং চট্টগ্রাম মেট্রো মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি।

সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, ২০২১ সালে এনইআইআর সমর্থন করলেও এখন তার বিরোধিতার মূল কারণ রাজনৈতিক ও অবৈধ ব্যবসায়িক স্বার্থ। মূলত ফেব্রুয়ারি মাসে সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলা এবং দেশে ‘ব্যবসায়িক অস্থিতিশীলতা’ তৈরি করাই তার মূল লক্ষ্য। এনইআইআর বিরোধিতার আড়ালে তিনি সাবেক আওয়ামী লীগ সরকারের এজেন্ডাই বাস্তবায়ন করছেন বলে অভিযোগ উঠেছে।

‘জুলাই যোদ্ধা’র মুখোশে আ.লীগের চক্রান্ত

রিয়াজউদ্দিন বাজারের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, আরিফুর রহমান দীর্ঘ সময় আওয়ামী লীগের রাজনীতির সুবিধাভোগী ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার ঘনিষ্ঠতার প্রমাণও রয়েছে। অথচ রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি এখন ‘জুলাই বিপ্লবের যোদ্ধা’র মুখোশ পরেছেন।

বিশ্লেষকরা বলছেন, এটি একটি সুগভীর চক্রান্ত। একদিকে তিনি সরকারের সমর্থক সেজে আছেন, অন্যদিকে ২৫ তারিখ বাজার বন্ধের ডাক দিয়ে সরকারকে অজনপ্রিয় করার চেষ্টা করছেন। তার এই ‘বন্ধের হুঙ্কার’ মূলত চট্টগ্রাম বন্দর ও সীমান্ত দিয়ে আসা অবৈধ ও চোরাই ফোনের ২০ হাজার কোটি টাকার ‘গ্রে-মাফিয়া’ সিন্ডিকেট রক্ষা করারই কৌশল। 

এই চক্রান্তের অংশ হিসেবে আরিফুর রহমান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে টার্গেট করেছেন। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়ব-কে নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিক মিথ্যাচার ও অপপ্রচার চালিয়েছেন। এমনকি তার পদত্যাগের দাবিতেও সোচ্চার ছিলেন এই আওয়ামী পন্থী ব্যবসায়ী।

সংশ্লিষ্টরা মনে করছেন, ফয়েজ তৈয়ব এনইআইআর বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকায় সিন্ডিকেটের স্বার্থে আঘাত লেগেছে, যার ফলে আরিফুর রহমান ব্যক্তিগত আক্রোশ থেকে এই অপপ্রচার চালাচ্ছেন।

আরিফুর রহমানের মতো নেতারা এনইআইআর ইস্যুতে সাধারণ ব্যবসায়ীদের ভুল বুঝিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছেন। ২০২১ সালে যা ‘ভালো’ ছিল, ২০২৫ সালে তা কেন ‘খারাপ’ হলো—এই প্রশ্নের সদুত্তর তিনি দিতে পারছেন না।

আইসিটি মন্ত্রণালয় এবং বিটিআরসি ইতিমধ্যে স্পষ্ট করেছে যে, এনইআইআর বাস্তবায়ন থেকে সরকার পিছু হটবে না। প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, আরিফুর রহমানের মতো ‘দ্বিমুখী’ নেতারা যদি ২৫ তারিখ সত্যিই বাজার অচল করার চেষ্টা করেন বা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tags: Arifur RahmanChittagong Mobile MarketFayez Ahmad TaiyebNEIR Conspiracyঅবৈধ মোবাইলআওয়ামী লীগ সিন্ডিকেটআমিন স্টোরআরিফুর রহমানএনইআইআর (NEIR)চট্টগ্রামচট্টগ্রাম মোবাইল ব্যবসায়ীজুলাই যোদ্ধাধর্মঘটফয়েজ আহমদ তৈয়বরিয়াজউদ্দিন বাজার

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিকাশের নামে প্রতারণার নতুন ফাঁদ
প্রযুক্তি সংবাদ

বিকাশের নামে প্রতারণার নতুন ফাঁদ

২০২৫ সালে আইসিটি খাতে ৩০ হাজার কর্মসংস্থান
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালে আইসিটি খাতে ৩০ হাজার কর্মসংস্থান

পিসিআইই৩ x৪ প্রজন্মের এনভিএমই ১.৪ প্রযুক্তি সমর্থিত লেক্সার এর নতুন এসএসডি
প্রযুক্তি সংবাদ

পিসিআইই৩ x৪ প্রজন্মের এনভিএমই ১.৪ প্রযুক্তি সমর্থিত লেক্সার এর নতুন এসএসডি

পাবলিক চার্জিং স্টেশন খুজতে সহায়তা করবে স্মার্টফোন
নির্বাচিত

পাবলিক চার্জিং স্টেশন খুজতে সহায়তা করবে স্মার্টফোন

পিক্সেল ১০ প্রো ফোল্ড বনাম গ্যালাক্সি জেড ফোল্ড ৭:  কোনটি ভালো?
প্রযুক্তি বাজার

পিক্সেল ১০ প্রো ফোল্ড বনাম গ্যালাক্সি জেড ফোল্ড ৭: কোনটি ভালো?

ইন্টারনেটে সক্ষমতা বাড়াতে গুগলের অভিনব পদক্ষেপ
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটে সক্ষমতা বাড়াতে গুগলের অভিনব পদক্ষেপ

Load More

ট্রেন্ডিং টপিক

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
বিবিধ

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

আদায়কৃত জরিমানার ২৫% অর্থ পাবেন তথ্য প্রকাশকারী
অর্থ ও বাণিজ্য

আদায়কৃত জরিমানার ২৫% অর্থ পাবেন তথ্য প্রকাশকারী

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর
অটোমোবাইল

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix