চীনে সরকারি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী বাংলাদেশিদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করলো বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস।
সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
পুনর্মিলনীতে বাংলাদেশি কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের প্রতিনিধিসহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মিসেস মিরানা মাহরুখ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় শাখার মহাপরিচালক মোহাম্মদ নোর-আলম।
এই ধরনের উদ্যোগের মাধ্যমে চীন সরকার বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সহায়তা করে চলেছে বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।





















