Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আরিফুর রহমানের ছত্রছায়ায় চোরাই মোবাইলের ‘স্বর্গরাজ্য’ রিয়াজউদ্দিন বাজার ও তমাকুণ্ড লাইন

তমাকুণ্ড লাইন মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 26 November 2025
আরিফুর রহমানের ছত্রছায়ায় চোরাই মোবাইলের ‘স্বর্গরাজ্য’ রিয়াজউদ্দিন বাজার ও তমাকুণ্ড লাইন
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এখন চোরাই ও অবৈধ মোবাইলের ‘স্বর্গরাজ্য’ বা ‘সেফ জোন’-এ পরিণত হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে চুরি বা ছিনতাই হওয়া আইফোনসহ দামি স্মার্টফোনগুলো দেদারসে বিক্রি হচ্ছে এখানকার তামাকুমুণ্ডি লেন ও জলসা মার্কেটে।

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে হাত বাড়ালে সহজেই মিলছে চোরাই ও অবৈধপথে আনা মোবাইল ফোন। বাজারের বিভিন্ন ফুটপাত, গলির দোকান আর ইলেকট্রনিক্স শোরুমের আড়ালে চলছে এসব মোবাইল ফোনের অবাধ বেচাকেনা। ব্যবসায়ীদের অভিযোগ, চোরা কারবারিদের ঠেকাতে জোর নজরদারি নেই, যেন দেখেও দেখে না ‘প্রশাসন’।

অভিযোগ উঠেছে, ২০ হাজার কোটি টাকার এই অবৈধ বাণিজ্যের নেপথ্য মদদদাতা বা ‘শেল্টারদাতা’ হলেন তমাকুণ্ড লাইন মোবাইল ব্যবসায়ী সমিতি এবং চট্টগ্রাম মেট্রো মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান। আওয়ামী লীগ পন্থী এই নেতার ছত্রছায়ায় রাশেদের মতো ১৫-২০ জন চোরাকারবারির একটি শক্তিশালী সিন্ডিকেট এখানে গড়ে উঠেছে।

আওয়ামী সরকার পতনের পর আরিফুর রহমানকে দেখা না গেলেও বাংলাদেশ অবৈধ মোবাইল বিজনেস কমিউনিটির আন্দোলনে নামারও ঘোষণা দিলে তাকে প্রকাশ্যে আসতে দেখা যায় ।

অনুসন্ধানে জানা যায়, চোরাই ফোনের এই রমরমা ব্যবসার মূল কারণ অবিশ্বাস্য মুনাফা। রিয়াজউদ্দিন বাজারের এক ব্যবসায়ী জানান, একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স-এর বর্তমান বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। অথচ ভারতের চোরাকারবারিরা চুরি করা এই ফোনটি মাত্র ৩০ থেকে ৩৫ হাজার টাকায় বিক্রি করে দেয়।

সীমান্ত পার করতে দালালদের দিতে হয় ৫ থেকে ১০ হাজার টাকা। সব মিলিয়ে ৪০-৪৫ হাজার টাকা খরচে আসা ফোনটি রিয়াজউদ্দিন বাজারের দোকানে বিক্রি হয় ৭০ থেকে ৮০ হাজার টাকায়। অর্থাৎ প্রতিটি ফোনেই বিক্রেতার লাভ থাকে ৩৫ থেকে ৪৫ হাজার টাকা। ক্রেতারাও অর্ধেক দামে পেয়ে কোনো যাচাই-বাছাই ছাড়াই এসব ফোন কিনছেন।

এই বাজারের চোরাই ফোন ব্যবসার অন্যতম মূল হোতা মো. রাশেদ। সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের বাসিন্দা রাশেদ একসময় দুবাই প্রবাসী ছিলেন। সেখানে সুবিধা করতে না পেরে দেশে ফিরে রিয়াজউদ্দিন বাজারে সাধারণ বিক্রয়কর্মী হিসেবে কাজ শুরু করেন। এরপর জড়িয়ে পড়েন চোরাচালানে।

বর্তমানে রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদীয়া প্লাজায় ‘মিশমা টেলিকম’ নামে তার দোকান রয়েছে। রাশেদ ও তার ভাই কায়সার মিলে ভারত থেকে চোরাই ফোন এনে সারা দেশে সাপ্লাই দেন। আবার বাংলাদেশ থেকে চুরি হওয়া ফোনগুলো কায়সারের মাধ্যমে দুবাই হয়ে ওমানে পাচার করেন।

রাশেদের বিরুদ্ধে গত বছরের ২৭ ফেব্রুয়ারি শাহজালাল বিমানবন্দরে ২২টি দামি ফোন ও মদসহ আটক হওয়ার রেকর্ড রয়েছে। এছাড়া ভারতীয় এক পুলিশ কর্মকর্তার মেয়ের ফোন চুরির ঘটনায় তিনি ভারতের বেনাপোল সীমান্তে গ্রেপ্তারও হয়েছিলেন।

সম্প্রতি ভারতীয় তরুণী দীপান্বিতা সরকারের চুরি হওয়া আইফোন ১৪ প্লাস রিয়াজউদ্দিন বাজার থেকে উদ্ধারের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। এই ঘটনায় গত ৩১ মে তারেক ও হেলাল নামের দুই চোরাকারবারিকে আটক করেছিল ডিবি।

অভিযোগ রয়েছে, আরিফুর রহমানের নেতৃত্বাধীন ব্যবসায়ী সমিতির নেতারা ডিবির সঙ্গে মধ্যস্থতা করেন। এরপর রহস্যজনকভাবে ওই দুই আসামিকে ছেড়ে দেওয়া হয়। এমনকি জলসা মার্কেটের যে রুবেলের দোকান থেকে ফোনটি উদ্ধার হয়েছিল, তাকেও গ্রেপ্তার করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, আরিফুর রহমান তার ‘আওয়ামী কানেকশন’ এবং প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে এই সিন্ডিকেট টিকিয়ে রেখেছেন। তিনি নিজেকে এখন ‘জুলাই যোদ্ধা’ দাবি করলেও মূলত তিনি এই মাফিয়া চক্রের প্রধান রক্ষাকবচ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Arifur RahmanBTRCIllegal Mobile TradeIMEI ChangeMobile TheftNEIR BangladeshRiazuddin BazarStolen iPhoneআইএমইআই পরিবর্তনআইফোন ১৫ প্রো ম্যাক্সআরিফুর রহমানএনইআইআর (NEIR)চট্টগ্রামচোরাই মোবাইলডিবি পুলিশদেশীয় মোবাইল শিল্পবিটিআরসিমো. রাশেদমোবাইল চুরিমোবাইল সিন্ডিকেটরাজস্ব ক্ষতিরিয়াজউদ্দিন বাজারসিন্ডিকেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিজয় দিবস উপলক্ষে গল্প লিখে জিতে নিন সাইকেল
ই-কমার্স

বিজয় দিবস উপলক্ষে গল্প লিখে জিতে নিন সাইকেল

সিম নিবন্ধনে নতুন নীতিমালা: গ্রাহক ভোগান্তি ও টেলিকম নৈরাজ্যের শঙ্কা!
টেলিকম

সিম নিবন্ধনে নতুন নীতিমালা: গ্রাহক ভোগান্তি ও টেলিকম নৈরাজ্যের শঙ্কা!

স্মার্ট টেলিভিশনে ক্লাউড গেমিং যুক্ত করবে স্যামসাং
নির্বাচিত

স্মার্ট টেলিভিশনে ক্লাউড গেমিং যুক্ত করবে স্যামসাং

ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি
অটোমোবাইল

ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

চুরি হতে পারে ব্যক্তিগত তথ্য, চিহ্নিত হল এমন ১৩২৫টি অ্যাপ
নির্বাচিত

চুরি হতে পারে ব্যক্তিগত তথ্য, চিহ্নিত হল এমন ১৩২৫টি অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
অর্থ ও বাণিজ্য

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

Vivo X Fold6 ফোল্ডেবল স্মার্টফোনের ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বড় ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

Vivo X Fold6 গ্লোবাল: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬,৯০০mAh ব্যাটারি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে দেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে...

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 November 2025

আরিফুর রহমানের ছত্রছায়ায় চোরাই মোবাইলের ‘স্বর্গরাজ্য’ রিয়াজউদ্দিন বাজার ও তমাকুণ্ড লাইন

Techzoom.TV |
TechzoomTV