Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কমদামে আইফোন কিনে ভারতে আটক শাহ আলম

ভারত থেকে চুরি হওয়া ফোন রিয়াজউদ্দিন বাজারে: কিনলেই বিপদ, হারাচ্ছে দেশের সুনাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 26 November 2025
কমদামে আইফোন কিনে ভারতে আটক শাহ আলম
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে শখ করে কম দামে একটি আইফোন কিনেছিলেন শাহ আলম। দেশজুড়ে সেটি ব্যবহারও করেছেন নিরাপদে। কিন্তু বিপত্তি ঘটে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর। মুম্বাই বিমানবন্দরে নামার পরই সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে। কারণ, শাহ আলমের হাতে থাকা ফোনটি ভারত থেকেই চুরি হয়ে বাংলাদেশে পাচার হয়েছিল।

শাহ আলম একা নন, গত ছয় মাসে বাংলাদেশ থেকে যাওয়া একাধিক ব্যক্তি রিয়াজউদ্দিন বাজার থেকে কেনা চোরাই মোবাইল সঙ্গে নিয়ে ভারতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। এতে একদিকে যেমন বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে আইনি জটিলতায় পড়ছেন নিরপরাধ সাধারণ মানুষ।

অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রাম এখন চোরাই ফোন বেচাকেনার আন্তর্জাতিক ‘হাব’ বা কেন্দ্রে পরিণত হয়েছে। দুই দেশের চোরাকারবারিদের যোগসাজশে একটি দ্বিমুখী বাণিজ্য চলছে:

১. ভারত থেকে বাংলাদেশে: ভারতের বিভিন্ন রাজ্যে ছিনতাই হওয়া দামি ফোনগুলো সিলেট ও আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সোজা চলে আসে রিয়াজউদ্দিন বাজারে।

২. বাংলাদেশ থেকে ভারতে: চট্টগ্রাম বা ঢাকায় ছিনতাই হওয়া ফোনগুলো রিয়াজউদ্দিন বাজারে এনে আইএমইআই (IMEI) পরিবর্তন করে আবার ভারতে পাচার করে দেওয়া হয়।

রিয়াজউদ্দিন বাজারে মোবাইল ফোন মেরামতকারী কয়েকশো টেকনিশিয়ান ফোনের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি) কোড পরিবর্তনের কাজে লিপ্ত। কোনো মোবাইলের আইএমইআই পরিবর্তন করা গেলেই সেটি নিরাপদ মনে করে ভারতে বা দেশের অন্য প্রান্তে পাঠিয়ে দেওয়া হয়।

সরেজমিনে দেখা গেছে, রিয়াজউদ্দিন বাজারের মক্কা টাওয়ার, নালা হকার মার্কেট, রিজোয়ান কমপ্লেক্স, কালাম মার্কেট, ইসলাম মার্কেট, জলসা মার্কেট, করিম সুপার মার্কেট ও সিডিএ মার্কেটসহ শতাধিক মার্কেটে প্রকাশ্যে চলছে চোরাই ফোনের রমরমা ব্যবসা।

বাজারের বৈধ মোবাইল ব্যবসায়ী খালেদ হোসাইন ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখানে প্রায় হাজারের কাছাকাছি দোকান আছে, যার অধিকাংশেই চোরাই ফোন বিক্রি হচ্ছে। শুল্ক ফাঁকি দিয়ে চলা এসব কারবারের কারণে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে এবং আমরা যারা বৈধভাবে ব্যবসা করছি, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছি।”

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, রিয়াজউদ্দিন বাজারে চোরাই ফোনের ওপর নজরদারি বা গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। তবে সেখানে অভিযান চালানো বেশ চ্যালেঞ্জিং। কারণ, সরু গলি এবং সংঘবদ্ধ সিন্ডিকেটের কারণে অভিযানে গেলে জটিল পরিস্থিতি তৈরি হয়। তাই পুলিশ কৌশলে এগোচ্ছে।

তবে বৈধ ব্যবসায়ীরা দাবি জানিয়েছেন, নিরীহ গ্রাহকদের আইনি ঝামেলা থেকে বাঁচাতে এবং দেশের সুনাম রক্ষায় রিয়াজউদ্দিন বাজারে অবিলম্বে বড় পরিসরে অভিযান পরিচালনা করা জরুরি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ChittagongIMEI ChangeRiazuddin BazarShah AlamStolen Mobileআইএমইআই পরিবর্তনচট্টগ্রামচোরাই মোবাইলভারতমোবাইল সিন্ডিকেটরিয়াজউদ্দিন বাজারশাহ আলম

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন পলক
প্রযুক্তি সংবাদ

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন পলক

১৩শ’ বর্গমিটারে হুয়াওয়ের ফ্ল্যাগশিপ স্টোর
নির্বাচিত

১৩শ’ বর্গমিটারে হুয়াওয়ের ফ্ল্যাগশিপ স্টোর

নাসার প্রোগ্রামে বিশ্বজয়ী বাংলাদেশী দলের অংশগ্রহণ
নির্বাচিত

নাসার প্রোগ্রামে বিশ্বজয়ী বাংলাদেশী দলের অংশগ্রহণ

ছবি ও ভিডিওর বাইরেও আইফোনের ক্যামেরা অ্যাপের আরো কিছু কাজ
কিভাবে করবেন

ছবি ও ভিডিওর বাইরেও আইফোনের ক্যামেরা অ্যাপের আরো কিছু কাজ

ত্রিমাত্রিক অ্যাভাটার তৈরির সুবিধা এবার হোয়াটসঅ্যাপে
প্রযুক্তি সংবাদ

ত্রিমাত্রিক অ্যাভাটার তৈরির সুবিধা এবার হোয়াটসঅ্যাপে

ট্যাপট্যাপ সেন্ড চালু করলো ‘ওয়ালেট’ ফিচার: সেরা রেটে অগ্রিম অর্থ জমা ও পাঠানোর সুবিধা
অর্থ ও বাণিজ্য

ট্যাপট্যাপ সেন্ড চালু করলো ‘ওয়ালেট’ ফিচার: সেরা রেটে অগ্রিম অর্থ জমা ও পাঠানোর সুবিধা

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
ই-কমার্স

ফুডপান্ডার কমিশন-চার্জ নিয়ে ক্ষোভ, ৫ অক্টোবর চট্টগ্রামে সেবা বন্ধের ঘোষণা

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত...

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 November 2025

কমদামে আইফোন কিনে ভারতে আটক শাহ আলম

Techzoom.TV |
TechzoomTV