Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গেমিং মনিটর প্রদর্শনে ঢাকায় রোডশো আয়োজন করেছে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
গেমিং মনিটর প্রদর্শনে ঢাকায় রোডশো আয়োজন করেছে স্যামসাং
Share on FacebookShare on Twitter

স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশ রাজধানীর ইসিএস কম্পিউটার সিটিতে (মাল্টিপ্ল্যান সেন্টার) তাদের সর্বাধুনিক মনিটরগুলো প্রদর্শনের জন্য এক রোডশো আয়োজন করেছে। গতকাল ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া ছয় দিনব্যাপী এই আয়োজন চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। দর্শনার্থীরা এ সময় এক জায়গায় স্যামসাংয়ের সব নতুন উদ্ভাবনী ডিসপ্লেগুলো সরাসরি দেখার সুযোগ পাবেন।

বাংলাদেশে স্যামসাংয়ের মনিটর বিক্রির কার্যক্রম পরিচালনা করে স্মার্ট টেকনোলজিস। উদ্বোধনী অনুষ্ঠানে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস ও স্মার্ট টেকনোলজিস, দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারাই উপস্থিত ছিলেন। স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির রিটেইল স্ট্র্যাটেজির ডেপুটি জেনারেল ম্যানেজার রাজীব দাস গুপ্ত এবং প্রোডাক্ট অ্যান্ড প্ল্যানিং ম্যানেজার মোহাম্মদ খাদেম উজ জামান। অন্যদিকে, স্মার্ট টেকনোলজিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মো. মুজাহিদ আল-বিরুনী সুজন ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আবুল বাশার রাজু।

রোডশোতে দর্শনার্থীরা মনিটরগুলো ব্যবহার করে দেখার সুযোগ পাবেন এবং বিভিন্ন ফিচার বিশ্লেষণ করে দেখতে পারবেন। তারা মনিটরে ‘কল অব ডিউটি’র মতো গেম খেলারও সুযোগ পাবেন। এছাড়াও, প্রতিদিনের প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিদিনই জিতে নিতে পারবেন বিভিন্ন আকর্ষণীয় উপহার।

রোডশোতে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ এবং সাশ্রয়ী বাজেট, দুই বিভাগ মিলিয়ে চারটি মডেল প্রদর্শন করা হয়েছে। প্রিমিয়াম ক্যাটাগরিতে রয়েছে ওডিসি নিও জি৯ (৫৭ ইঞ্চি), যা বিশ্বের প্রথম ডুয়াল এউএইচডি কার্ভড মনিটর। এতে রয়েছে কোয়ান্টাম মেট্রিক্স প্রযুক্তি ও ২৪০ হার্টজ রিফ্রেশ রেট। এছাড়াও, প্রদর্শিত হচ্ছে ওডিসি ওএলইডি জি৯ (৪৯ ইঞ্চি), যা ৩২:৯ স্ক্রিন রেশিওসহ ওএলইডি প্যানেল এবং এর এনভিডিয়া জি-সিঙ্ক প্রযুক্তি আরও আরামদায়ক ভিজ্যুয়াল অভিজ্ঞটা নিশ্চিত করবে। গেমারদের জন্য মনিটর দু’টি দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা দিবে।
এছাড়াও, প্রদর্শন করা হবে ভিউফিনিটি এসনাইন (৪৯ ইঞ্চি) নামের আরেকটি ফ্ল্যাগশিপ মডেল, যা ডুয়াল কিউএইচডি কার্ভড ডিসপ্লের সাথে ভিইএসএ ডিসপ্লে এইচডিআর ৪০০ প্রযুক্তি ব্যবহার করে উজ্জ্বল কালো-সাদা এবং উচ্চ ডায়নামিক রেঞ্জ (এইচডিআর) প্রদর্শনে সক্ষম। মনিটরটিতে টাইপ-সি সংযোগ সুবিধা এবং একটি বিল্ট-ইন কেভিএম সুইচও রয়েছে।

যারা তুলনামূলক কম বাজেটের মধ্যে নতুন মনিটর খুঁজছেন, তাদের জন্য রয়েছে এসেনশিয়াল মনিটর এস৩ সিরিজ। এই সিরিজ ২২ ইঞ্চি, ২৪ ইঞ্চি, ও ২৭ ইঞ্চি আকারে বাজারে পাওয়া যাবে। এই মনিটরগুলোতে রয়েছে ১০০ হার্টজ আইপিএস প্যানেল এবং গেইম মোড, যা দৈনন্দিন কাজ, গেইমিং ও বিনোদনের জন্য অত্যন্ত উপযোগী।

রোডশো সম্পর্কে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “স্যামসাংয়ে আমরা সবসময়ই ক্রেতাদের জন্য অত্যাধুনিক অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই। এই রোডশো’র মাধ্যমে আমরা আমাদের সর্বশেষ উদ্ভাবিত মনিটর প্রযুক্তিগুলো সবার কাছে পৌঁছে দিতে চাই। প্রযুক্তিগত এ উদ্ভাবন তাদের দৈনন্দিন কাজ ও বিনোদন অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।”

স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “স্যামসাংয়ের সাথে অংশীদারিত্বের মাধ্যমে ক্রেতাদের জন্য এ রোডশো আয়োজন করা নিয়ে আমরা গর্বিত। এটি তাদের জন্য দারুণ একটি সুযোগ। ক্রেতারা মনিটরগুলো সরাসরি ব্যবহার করে এগুলোর বিভিন্ন ফিচার নিয়ে সরাসরি অভিজ্ঞতা নিতে পারবেন, যা তাদের আনন্দদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করবে।

এই রোডশোর মাধ্যমে তাদের মনিটর লাইন-আপ ক্রেতাদের কাছে আরও সহজলভ্য করতে চায় স্যামসাং। পাশাপাশি, প্রিমিয়াম ও তুলনামূলক সাশ্রয়ী বাজেটের নতুন প্রযুক্তিগুলো ক্রেতাদের কাছে সহজলভ্য করতে চায় ব্র্যান্ডটি। এসব মনিটর ভারী ব্যবহার থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় কাজ, সব ক্ষেত্রেই দারুণ ব্যবহার উপযোগী।

Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটনের মাধ্যমে বাংলাদেশকে ব্র্যান্ডিং ও রপ্তানি বাজার সম্প্রসারণের প্রত্যয়
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের মাধ্যমে বাংলাদেশকে ব্র্যান্ডিং ও রপ্তানি বাজার সম্প্রসারণের প্রত্যয়

শাওমির নতুন স্মার্ট ফ্যাক্টরি স্মার্টফোন উৎপাদনে বিপ্লব ঘটাবে
নির্বাচিত

শাওমির নতুন স্মার্ট ফ্যাক্টরি স্মার্টফোন উৎপাদনে বিপ্লব ঘটাবে

নকল ও রিফার্বিশড ফোনের ছড়াছড়ি
নির্বাচিত

নকল ও রিফার্বিশড ফোনের ছড়াছড়ি

জুম কি নেতৃত্ব দেবে নাকি হারিয়ে যাবে?
নির্বাচিত

জুম কি নেতৃত্ব দেবে নাকি হারিয়ে যাবে?

পেপসি’র® আন্তর্জাতিক ক্যাম্পেইন ‘থার্স্টি ফর মোর’ শুরু হচ্ছে বাংলাদেশে
প্রযুক্তি সংবাদ

পেপসি’র® আন্তর্জাতিক ক্যাম্পেইন ‘থার্স্টি ফর মোর’ শুরু হচ্ছে বাংলাদেশে

আগামীতে বাংলাদেশ সারাবিশ্বকে আইসিটিতে নেতৃত্ব দেবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

আগামীতে বাংলাদেশ সারাবিশ্বকে আইসিটিতে নেতৃত্ব দেবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Load More

ট্রেন্ডিং টপিক

বিমানের টিকিটের দাম হাতের নাগালের মধ্যে রাখার আশ্বাস প্রতিমন্ত্রীর
সোশ্যাল মিডিয়া

বিমানের টিকিটের দাম হাতের নাগালের মধ্যে রাখার আশ্বাস প্রতিমন্ত্রীর

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বাড়ির উঠানে দাদি ও গম ক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র মরদেহ
সোশ্যাল মিডিয়া

বাড়ির উঠানে দাদি ও গম ক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র মরদেহ

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix