Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৪ বছরে প্রথমবার স্যামসাংকে ছাড়িয়ে যাবে আইফোন বিক্রি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
১৪ বছরে প্রথমবার স্যামসাংকে ছাড়িয়ে যাবে আইফোন বিক্রি
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন বিক্রিতে ১৪ বছরে প্রথমবারের মতো স্যামসাংকে ছাড়িয়ে যাবে অ্যাপল। চলতি বছর অ্যাপল প্রায় ২৪ কোটি ৩০ লাখ আইফোন বিক্রি করবে বলে পূর্বাভাস দিয়েছে বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চ। অন্যদিকে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি দাঁড়াবে ২৩ কোটি ৫০ লাখ ইউনিটে। এখন পর্যন্ত বিশ্বসেরা স্মার্টফোন নির্মাতা হিসেবে শীর্ষে রয়েছে স্যামসাং।

কাউন্টারপয়েন্টের তথ্যানুযায়ী চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আইফোন বিক্রিতে শক্তিশালী প্রবৃদ্ধি দেখেছে অ্যাপল। ফলে স্মার্টফোন বাজারে কোম্পানিটির হিস্যা পৌঁছেছে ১৯ দশমিক ৪ শতাংশে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের সিনিয়র বিশ্লেষক ইয়াং ওয়াং বলেছেন, ‘আইফোন ১৭ সিরিজে বেশ ইতিবাচক সাড়া মিলেছে। পাশাপাশি অনেকেই এখন নতুন ফোন কেনায় আগ্রহ দেখাচ্ছেন। বিশেষ করে কভিড-১৯ সময়কালে যারা স্মার্টফোন কিনেছিলেন, তারা এখন ফোন আপগ্রেডের পর্যায়ে প্রবেশ করছেন।’

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৯ সাল পর্যন্ত বিশ্বসেরা স্মার্টফোন নির্মাতা হিসেবে শীর্ষে থাকবে অ্যাপল। সেই সঙ্গে চলতি বছর শেষে আইফোন বিক্রি ১০ শতাংশ বাড়বে, যা সামগ্রিক স্মার্টফোন বাজারের ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধির তুলনায় বেশি।

যুক্তরাষ্ট্রে আইফোন ১৭ সিরিজ মুক্তির প্রথম চার সপ্তাহে আগের সিরিজের তুলনায় বিক্রি ১২ শতাংশ বাড়ে। একই সময়ে চীনে বিক্রি আরো শক্তিশালী হয়ে ওঠে। গত অক্টোবরে চীনের বাজারে আইফোনের বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৭ শতাংশ বাড়ে। ২০২২ সালের পর এবারই প্রথম অ্যাপল এমন মাইলফলক স্পর্শ করে। অন্যদিকে শাওমি-হুয়াওয়ের মতো চীনা ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতা করছে স্যামসাং। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, লো থেকে মিড রেঞ্জ স্মার্টফোনে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি। এতে বিশ্বসেরা স্মার্টফোন নির্মাতা হিসেবে স্যামসাংয়ের জন্য শীর্ষ অবস্থান ধরে রাখা কঠিন হতে পারে।

কাউন্টারপয়েন্ট আরো জানিয়েছে, যুক্তরাষ্ট্রে শুল্কের প্রভাব প্রত্যাশার তুলনায় কম এবং ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা শিথিল হওয়ায় সুবিধা পেয়েছে অ্যাপল। আইফোনের বিক্রি বাড়াতে ১৭ সিরিজের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ চালক হলো ব্যবহৃত আইফোনের বাজার। ২০২৩-২৫ সালের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত ৩৫ কোটি ৮০ লাখ সেকেন্ড-হ্যান্ড আইফোন বিক্রি হয়েছে বিশ্বজুড়ে।

তবে কাউন্টারপয়েন্টের মতে, অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারগুলো আইফোন সিরিজের বিক্রিতে বড় প্রভাব ফেলেনি। কারণ গ্রাহক এখনো ব্যাটারি লাইফ, ক্যামেরার কার্যকারিতা এবং ডিজাইনকে এআই ফিচারের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

এদিকে আগামী বছর বাজেট আইফোন ১৭ই ও প্রথম ফোল্ডেবল আইফোন উন্মোচনের পরিকল্পনা করেছে অ্যাপল। এতে কোম্পানিটির বিক্রি আরো বাড়ার সম্ভাবনা দেখেছেন বাজার বিশ্লেষকরা। পাশাপাশি অ্যাপলের শক্তিশালী ব্যবসায়িক ভিত্তি এবং আসন্ন আইফোন মডেলগুলো কোম্পানি ও এর বাজার হিস্যার জন্য লাভজনক হবে। তবে র‍্যাম ও অন্যান্য স্মার্টফোন উপাদানের দাম বাড়ায় ২০২৬ সালে বাজারে কিছু চাপ ও চ্যালেঞ্জ দেখা দিতে পারে।

তবু বিশেষজ্ঞরা মনে করছেন, খরচ বৃদ্ধির আশঙ্কা থাকলেও স্মার্টফোনের বাজারে অ্যাপলের অবস্থান এখনো শক্তিশালী। বিশেষ করে উচ্চমানের হার্ডওয়্যার, আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী ব্র্যান্ড ইমেজের কারণে আইফোনের জনপ্রিয়তা ও চাহিদা দুটোই বাড়ছে।

Tags: আইফোনআইফোন বিক্রি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্যানভা অ্যাপ ব্যবহারের ছয়টি চমৎকার উপায়
প্রযুক্তি সংবাদ

ক্যানভা অ্যাপ ব্যবহারের ছয়টি চমৎকার উপায়

ঈদ উপলক্ষ্যে নতুন মডেলের ওয়াশিং মেশিন আনলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

ঈদ উপলক্ষ্যে নতুন মডেলের ওয়াশিং মেশিন আনলো ওয়ালটন

জুমে ক্লাসের বদলে এলো অশ্লীল ভিডিও!
নির্বাচিত

জুমে ক্লাসের বদলে এলো অশ্লীল ভিডিও!

অবৈধ হ্যান্ডসেট ব্যবহার বন্ধে এমডিএমএস চালু করল নেপাল
নির্বাচিত

অবৈধ হ্যান্ডসেট ব্যবহার বন্ধে এমডিএমএস চালু করল নেপাল

অ্যাপবিহীন রাইডশেয়ারিয়ে মামলায় জর্জরিত বাইকচালকরা
অটোমোবাইল

অ্যাপবিহীন রাইডশেয়ারিয়ে মামলায় জর্জরিত বাইকচালকরা

ইউটিউব চ্যানেল থাকলে যেসব কাজ করবেন না
নির্বাচিত

ইউটিউব চ্যানেল থাকলে যেসব কাজ করবেন না

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
বিবিধ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস
বিবিধ

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix