Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘অবৈধ মার্কেট’ সিন্ডিকেটের কাছে জিম্মি মোবাইল শিল্প

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
দেশীয় মোবাইল খাত ধ্বংস করে স্মার্টফোন আমদানিনির্ভর করার চক্রান্ত: নেপথ্যে ‘গ্রে-মাফিয়া’
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে অবৈধ, চোরাই এবং রিফারবিশড ফোনের দাপটে অস্তিত্ব সংকটে পড়েছে বৈধ মোবাইল ফোন ব্যবসা। বিপুল পরিমাণ ভ্যাট-ট্যাক্স দিয়ে ব্যবসা পরিচালনা করা আমদানিকারক ও দেশীয় উৎপাদনকারীরা ‘গ্রে মার্কেট’ সিন্ডিকেটের সঙ্গে অসম প্রতিযোগিতায় আর পেরে উঠছেন না।

বৈধ ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করেছেন, সরকার যদি ১৬ ডিসেম্বর থেকে কঠোরভাবে এনইআইআর (NEIR) বাস্তবায়ন না করে এবং অবৈধ ফোনের বাজার নিয়ন্ত্রণ না করে, তবে বাধ্য হয়ে তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে। এতে পথে বসবে হাজারো বৈধ ব্যবসায়ী এবং বন্ধ হয়ে যেতে পারে দেশে গড়ে ওঠা ১৭টি মোবাইল কারখানা।

রাজধানীর মোতালেব প্লাজা, বসুন্ধরা সিটি এবং চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, একটি বৈধ ফোনের তুলনায় অবৈধ ফোনের দাম ৩০ থেকে ৪০ শতাংশ কম।

সরকার নির্ধারিত প্রায় ৩০-৫৭ শতাংশ কর পরিশোধ করে একটি বৈধ ফোন যদি বাজারে ৩০ হাজার টাকায় বিক্রি হয়, তবে চোরাই পথে আসা একই মডেলের ফোন সিন্ডিকেট বিক্রি করছে ২০-২২ হাজার টাকায়।

সাধারণ ক্রেতারা কম দামের লোভে অবৈধ ফোন কিনছেন। ফলে বৈধ শোরুমগুলোতে বিক্রি শূন্যের কোঠায় নেমে এসেছে।

বৈধ ব্যবসায়ীরা বলেন, “আমরা সরকারকে রাজস্ব দিয়ে ব্যবসা করছি, আর চোররা বিনা শুল্কে পণ্য এনে বাজার দখল করছে। এই অবস্থায় আমাদের দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন দেওয়াই কঠিন হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে বৈধ ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই।”

গত কয়েক বছরে স্যামসাং, শাওমি, ভিভো, অপো, রিয়েলমিসহ প্রায় সব বড় ব্র্যান্ড বাংলাদেশে কারখানা স্থাপন করেছে। এই খাতে বিনিয়োগ হয়েছে প্রায় ৪ থেকে ৫ হাজার কোটি টাকা। কর্মসংস্থান হয়েছে লক্ষাধিক মানুষের। কিন্তু বাজারের ৬০-৭০ শতাংশ অবৈধ ফোনের দখলে চলে যাওয়ায় এসব কারখানার উৎপাদন কমিয়ে দিতে হচ্ছে। অবৈধ ফোনের লাগাম টানা না গেলে এসব কারখানা লে-অফ বা বন্ধ ঘোষণা করতে হতে পারে বলে আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা।

বৈধ ব্যবসায়ীরা অভিযোগ করছেন, ‘সুমাস টেক’, ‘ড্যাজল’ বা চট্টগ্রামের আরিফুর রহমানের মতো সিন্ডিকেট নেতারা এখন এতটাই বেপরোয়া যে, তারা বৈধ ব্যবসায়ীদের হুমকি-ধমকি দিচ্ছে। ৩০ নভেম্বর অবৈধ ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের বিপক্ষে অবস্থান নেওয়ায় অনেক বৈধ ব্যবসায়ী নিরাপত্তা হীনতায় ভুগছেন।

বৈধ মোবাইল শিল্পকে বাঁচাতে এনইআইআর (NEIR) বা মোবাইল ফোন নিবন্ধন ব্যবস্থাকেই একমাত্র সমাধান হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আগামী ১৬ ডিসেম্বর থেকে এটি চালু হলে অবৈধ ফোন নেটওয়ার্কে সচল হবে না।

১৬ ডিসেম্বরের আগে এই সিন্ডিকেট বাজার অস্থিতিশীল করে এনইআইআর প্রক্রিয়া বানচাল করতে পারে—এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বৈধ ব্যবসায়ীরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Grey Market SyndicateLegal Mobile BusinessNEIR Crisisঅবৈধ ফোন সিন্ডিকেটএনইআইআরগ্রে মার্কেটদেশীয় মোবাইল শিল্পবিএমপিআইএবৈধ মোবাইল ব্যবসামোবাইল কারখানারাজস্ব ক্ষতি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভ্যাট কমানো নয় মূলত চোরাই ফোনের ব্যবসা চালু রাখতে এই আন্দোলন
প্রযুক্তি সংবাদ

ভ্যাট কমানো নয় মূলত চোরাই ফোনের ব্যবসা চালু রাখতে এই আন্দোলন

উইন্ডোজ ১১-এ নতুন চমক! আসছে ৭টি অত্যাধুনিক ফিচার
নির্বাচিত

উইন্ডোজ ১১-এ নতুন চমক! আসছে ৭টি অত্যাধুনিক ফিচার

অস্ট্রেলিয়ায় লাখো স্মার্টফোনে ট্রেসিং অ্যাপ ‘কোভিডসেইফ’
প্রযুক্তি সংবাদ

অস্ট্রেলিয়ায় লাখো স্মার্টফোনে ট্রেসিং অ্যাপ ‘কোভিডসেইফ’

বাংলাদেশে প্রথম কোপাইলট প্লাস পিসি নিয়ে এলো আসুস
নির্বাচিত

বাংলাদেশে প্রথম কোপাইলট প্লাস পিসি নিয়ে এলো আসুস

ঈদে ওয়ালটন ফ্রিজ বিক্রির ধূম
নির্বাচিত

ঈদে ওয়ালটন ফ্রিজ বিক্রির ধূম

স্টারলিংকের অফিসিয়াল রিসেলার হলো বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড
প্রযুক্তি সংবাদ

স্টারলিংকের অফিসিয়াল রিসেলার হলো বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড

Load More

ট্রেন্ডিং টপিক

বাইক-প্রাইভেট কার নেই, তবুও আসছে এআই মামলার মেসেজ! যা করবেন
প্রযুক্তি সংবাদ

বাইক-প্রাইভেট কার নেই, তবুও আসছে এআই মামলার মেসেজ! যা করবেন

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
বিবিধ

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কম্পিউটেক্সের আগেই এনভিডিয়া-মাইক্রোসফটের রহস্যময় ‘N1X’ চমক!
প্রযুক্তি সংবাদ

কম্পিউটেক্সের আগেই এনভিডিয়া-মাইক্রোসফটের রহস্যময় ‘N1X’ চমক!

বিশ্বকাপ ফুটবলের সব আপডেট এক ক্লিকেই, ফুটবলপ্রেমীদের জন্য মেটার চমক
প্রযুক্তি সংবাদ

বিশ্বকাপ ফুটবলের সব আপডেট এক ক্লিকেই, ফুটবলপ্রেমীদের জন্য মেটার চমক

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

২০২৬ সালের সেরা ক্যামেরা ফোন: মোবাইল ফটোগ্রাফিতে এখন কারা শীর্ষে?

২০২৬ সালের সেরা ক্যামেরা ফোন: মোবাইল ফটোগ্রাফিতে এখন কারা শীর্ষে?

গুগল ছাড়াই সব অ্যাপ সচলের সুবিধা: বাংলাদেশে অফিশিয়াল ফেরার প্রস্তুতিতে হুয়াওয়ে

গুগল ছাড়াই সব অ্যাপ সচলের সুবিধা: বাংলাদেশে অফিশিয়াল ফেরার প্রস্তুতিতে হুয়াওয়ে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম্পিউটেক্সের আগেই এনভিডিয়া-মাইক্রোসফটের রহস্যময় ‘N1X’ চমক!
প্রযুক্তি সংবাদ

কম্পিউটেক্সের আগেই এনভিডিয়া-মাইক্রোসফটের রহস্যময় ‘N1X’ চমক!

প্রযুক্তি দুনিয়ায় এখন সবচেয়ে বড় গুঞ্জন—পিসি কম্পিউটিংয়ের গতিপথ...

চিপ নিষেধাজ্ঞায় লাভবান চীন, যুক্তরাষ্ট্রকে ‘ধন্যবাদ’ হুয়াওয়ে চেয়ারম্যানের

চিপ নিষেধাজ্ঞায় লাভবান চীন, যুক্তরাষ্ট্রকে ‘ধন্যবাদ’ হুয়াওয়ে চেয়ারম্যানের

চোর’ ফেরত পেল কোটি টাকার ১৮৮ মোবাইল

চোর’ ফেরত পেল কোটি টাকার ১৮৮ মোবাইল

কেন বিশ্বের সেরা ক্যামেরা ফোনগুলোর তালিকায় হুয়াওয়ে পিউরা ৭০ আল্ট্রা?

কেন বিশ্বের সেরা ক্যামেরা ফোনগুলোর তালিকায় হুয়াওয়ে পিউরা ৭০ আল্ট্রা?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

২০২৬ সালের সেরা ক্যামেরা ফোন: মোবাইল ফটোগ্রাফিতে এখন কারা শীর্ষে?

২০২৬ সালের সেরা ক্যামেরা ফোন: মোবাইল ফটোগ্রাফিতে এখন কারা শীর্ষে?

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ নভেম্বর ২০২৫

‘অবৈধ মার্কেট’ সিন্ডিকেটের কাছে জিম্মি মোবাইল শিল্প

Techzoom.TV |
TechzoomTV