Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চুরি-ছিনতাই হওয়া ফোনের গন্তব্য ছয় দেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
একটি ফোন খুঁজতে গিয়ে মিলল ১৪৮টি: চট্টগ্রামে চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

দেশে প্রতিদিন গড়ে ১৯ হাজার মোবাইল ফোন চুরি, ছিনতাই বা হারানোর ঘটনা ঘটছে। যার মাত্র অল্প অংশ উদ্ধার হয়, বাকিগুলোর হদিস মিলছে বিদেশি পাচার চক্রের কাছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো বলছে, দীর্ঘদিন ধরেই সক্রিয় একটি আন্তর্জাতিক সিন্ডিকেট বাংলাদেশ থেকে ভারত, মালয়েশিয়া, নেপাল, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপে চোরাই ফোন পাচার করছে। আবার এসব দেশ থেকেও বাংলাদেশে আসছে চোরাই মোবাইল, যা বাড়িয়ে দিচ্ছে সাইবার অপরাধ ও আর্থিক প্রতারণার ঝুঁকি।

ডিএমপি সূত্র জানায়, দেশে চুরি বা ছিনতাই হওয়া ফোনের ৭০ শতাংশ পাচার হয়ে যায়। বিশেষ করে আইফোন উদ্ধারের হার মাত্র ১০ শতাংশ। এসব ফোন সীমান্তপথে পাচার হয়ে গড়ে উঠেছে কোটি টাকার কালোবাজার, যেখানে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ শুল্ক রাজস্ব।

চোরাই ফোনগুলো সীমান্ত পার হওয়ার পর নতুন প্যাকেটে সাজিয়ে বিভিন্ন দেশে পাঠানো হয়। আইএমইআই নম্বর বদলে ফেলা যায় মাত্র ৩-৫ সেকেন্ডে, ফলে ট্র্যাকিং হয়ে পড়ে প্রায় অকার্যকর। সম্প্রতি চট্টগ্রামের নন্দনকানন এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে উদ্ধার হয় ৩৪২টি মোবাইল ও ৬টি ল্যাপটপ। গ্রেপ্তাররা জানায়, আইএমইআই পরিবর্তনের পর এসব ফোন প্রথমে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়। পরে বিভিন্ন রুটে চলে যায় ভারত, মিয়ানমার, নেপালসহ অন্যান্য দেশে।

তদন্তে জানা গেছে, চক্রের সদস্যরা সপ্তাহে ২০০–৩০০ ফোন পাচার করে থাকে। ভারত–বাংলাদেশ–নেপাল–মিয়ানমার সক্রিয় হোয়াটসঅ্যাপ সিন্ডিকেট

গোয়েন্দা সূত্র জানায়, এ পাচারচক্র দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে সক্রিয় একটি হোয়াটসঅ্যাপ নেটওয়ার্ক পরিচালনা করে। কোন দেশে কোন মডেলের ফোনের চাহিদা আছে তা জানিয়ে তারা সঙ্গে সঙ্গে ফোন পাঠিয়ে দেয় সীমান্তপথে।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর বর্তমানে চোরাই ফোন পাচারের অন্যতম রুট। গত তিন বছরে সেখানে শুধু ভারতীয় চোরাই ফোন জব্দ হয়েছে ৩ হাজার ৩২৪টি, আটক হয়েছে ২৯১ জন পাচারকারী।

অন্যান্য সক্রিয় রুট: আখাউড়া-বিজয়নগর সীমান্ত, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী।

গত বছর কলকাতার এক নারীর হারানো আইফোন ১৪ প্লাস চট্টগ্রামে সক্রিয় থাকায় বিষয়টি পুলিশ জানতে পারে। তার অভিযোগের পর সিএমপি অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের হোতা মোবাইলটি দিয়ে পালিয়ে যায়। এরপর এ ফোন থেকেই শনাক্ত হয় একটি বড় পাচারচক্রের মূল নেটওয়ার্ক।

বিটিআরসি জানায়, দেশে বর্তমানে ২৫০০ কোটি টাকার বেশি বিনিয়োগে ১৭টিরও বেশি মোবাইল কারখানা চললেও ৬০% বাজার নিয়ন্ত্রণ করছে অবৈধ ফোন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈধ ব্যবসা এবং বছরে প্রায় ২ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।

আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR)। নিবন্ধনহীন ফোন তখন আর নেটওয়ার্কে সক্রিয় থাকবে না। এতে চোরাই ফোন শনাক্ত সহজ হবে বলে আশা করছে বিটিআরসি।

ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের মতে, চোরাই ফোনে সিম খুলে ফেলে কেবল ওয়াইফাই ব্যবহার করায় ফোন একবার বন্ধ হলে তা কার্যত ‘অদৃশ্য’ হয়ে যায়। এজন্য হুমকি, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল, আর্থিক জালিয়াতিসহ নানা অপরাধে এসব ফোন ব্যবহার হচ্ছে এবং অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।

বিশেষজ্ঞদের মতে, চোরাই ফোন পাচার শুধু সাধারণ অপরাধ নয়; এর সঙ্গে জড়িত আন্তর্জাতিক অপরাধ চক্র, যারা দেশের সাইবার নিরাপত্তা ও আর্থিক খাতের জন্য বড় হুমকি হয়ে উঠছে। কঠোর আইএমইআই ট্র্যাকিং এবং সীমান্ত নজরদারি বাড়ানো ছাড়া এ অপরাধ বন্ধ করা কঠিন।

চোরাই মোবাইল পাচার এখন জাতীয় নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সিন্ডিকেট ধ্বংস, কঠোর আইএমইআই মনিটরিং, সীমান্ত নজরদারি ও সচেতনতা ছাড়া এই অপরাধ রোধ করা প্রায় অসম্ভব এমনই মত বিশেষজ্ঞদের।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভারতে ফাইভজি ডিভাইস ব্যবহারকারী বাড়বে
টেলিকম

ভারতে ফাইভজি ডিভাইস ব্যবহারকারী বাড়বে

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ শুরু হচ্ছে ২৯ জানুয়ারি
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ শুরু হচ্ছে ২৯ জানুয়ারি

অ্যাপলের ভিশন প্রো আসতে পারে ফেব্রুয়ারিতে
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের ভিশন প্রো আসতে পারে ফেব্রুয়ারিতে

৫ কোটি স্মার্টফোন সরবরাহের লক্ষ্য রিয়েলমির
প্রযুক্তি সংবাদ

৫ কোটি স্মার্টফোন সরবরাহের লক্ষ্য রিয়েলমির

এআই অ্যান্ড অ্যাপ্লিকেশনস ২০২৫
প্রযুক্তি সংবাদ

ডেটা সায়েন্স, এআই ও অ্যাপ্লিকেশন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

বাংলাদেশে রোবট ফিজিও থেরাপি সেন্টার স্থাপন করবে চীন
নির্বাচিত

বাংলাদেশে রোবট ফিজিও থেরাপি সেন্টার স্থাপন করবে চীন

Load More

ট্রেন্ডিং টপিক

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান
বিবিধ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত
বিবিধ

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
নির্বাচিত

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের
বিবিধ

যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix