Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআইয়ের দ্রুত সম্প্রসারণ ক্ষতি করতে পারে সমাজ ও প্রকৃতিকে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 1 December 2025
এআইয়ের দ্রুত সম্প্রসারণ ক্ষতি করতে পারে সমাজ ও প্রকৃতিকে
Share on FacebookShare on Twitter

অ্যামাজনের এক হাজারেরও বেশি কর্মী কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি সতর্ক বার্তা পাঠিয়েছেন। তারা বলছেন, অ্যামাজন সব কাজে দ্রুত এআই প্রযুক্তির ব্যবহার শুরু করলে তা গণতন্ত্র, চাকরি ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কোম্পানির অতিদ্রুত এআই সম্প্রসারণের উদ্যোগ সমাজে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন কর্মীরা।

কর্মীদের এ খোলা চিঠিতে এখন পর্যন্ত ১ হাজার ৩৯ জন অ্যামাজন কর্মী এবং ২ হাজার ৪৩৬ জন বাইরের ব্যক্তি স্বাক্ষর করেছেন। স্বাক্ষরকারীদের মধ্যে আছেন সিনিয়র ইঞ্জিনিয়ার, ম্যানেজার, বিজ্ঞানী, ডিজাইনার, লজিস্টিকস কর্মী ও মার্কেটিং পেশাজীবীরা।

এআই প্রযুক্তি চালুর ক্ষেত্রে ধীরগতি অবলম্বন করতে তারা আহ্বান জানিয়েছেন অ্যামাজনকে। কোম্পানিটি ব্যবসা ও কাজের ক্ষেত্রে বড় পরিসরে এআইয়ের ব্যবহার শুরু করছে। কারণ অ্যামাজন মূলত মুনাফা ও স্বয়ংক্রিয়করণের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। কিন্তু এক্ষেত্রে নৈতিকতা, পরিবেশের টেকসই উন্নয়ন এবং মানুষের কল্যাণকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে বলে মনে করছেন কর্মীরা।

চিঠিতে অ্যামাজনের কর্মীরা বলেন, কোম্পানির দ্রুত ও আগ্রাসী এআই ব্যবহারের ফলে ক্ষমতা কেবল কয়েকটি সংস্থা বা ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হতে পারে। একই সঙ্গে তা জলবায়ু সংকটকে ত্বরান্বিত করতে পারে এবং স্বয়ংক্রিয়তার মাধ্যমে কর্মসংস্থান কমিয়ে দিতে পারে, যা সমাজ ও প্রকৃতি উভয়কে ক্ষতিগ্রস্ত করবে।

অ্যামাজন গত মাসে প্রায় ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। কোম্পানির সিইও অ্যান্ডি জ্যাসি বারবার বলেছেন, ‘এআই অ্যামাজনের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অনেক বর্তমান কর্মীর প্রয়োজনকে কমিয়ে দিতে পারে।’

এর পরই অ্যামাজনের কর্মীরা উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন। তাদের আশঙ্কা, জেনারেটিভ এআই কেবল কাজের ধরন পরিবর্তন করবে না, বরং তাদের পুরোপুরি প্রতিস্থাপনও করতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ডিজাইনারবিজ্ঞানীম্যানেজারলজিস্টিকস কর্মীসিনিয়র ইঞ্জিনিয়ার

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভ্যাট কমানো নয় মূলত চোরাই ফোনের ব্যবসা চালু রাখতে এই আন্দোলন
প্রযুক্তি সংবাদ

ভ্যাট কমানো নয় মূলত চোরাই ফোনের ব্যবসা চালু রাখতে এই আন্দোলন

ম্যাসেজ আদান-প্রদানে হোয়াটসঅ্যাপের নতুন রেকর্ড
নির্বাচিত

ম্যাসেজ আদান-প্রদানে হোয়াটসঅ্যাপের নতুন রেকর্ড

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ৫৬০ মোবাইল ডিসপ্লেসহ এক ব্যক্তি গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ৫৬০ মোবাইল ডিসপ্লেসহ এক ব্যক্তি গ্রেফতার

ইউএসবি-সি কেবল ব্যবহারে সতর্ক করবে ক্রোমবুক
নির্বাচিত

যাদের কম্পিউটারে আর চলবে না গুগল ক্রোম

সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন-১৩ সিরিজ
নির্বাচিত

সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন-১৩ সিরিজ

ফেসবুকে আপনাকে কেউ ব্লক করলে জানবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে আপনাকে কেউ ব্লক করলে জানবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে
নির্বাচিত

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন
নির্বাচিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 December 2025

এআইয়ের দ্রুত সম্প্রসারণ ক্ষতি করতে পারে সমাজ ও প্রকৃতিকে

Techzoom.TV |
TechzoomTV