Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অলংকার শপিং কমপ্লেক্স থেকে আইএমইআই নম্বর পরিবর্তন ডিভাইস জব্দ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 1 December 2025
অলংকার শপিং কমপ্লেক্স থেকে আইএমইআই নম্বর পরিবর্তন ডিভাইস জব্দ
Share on FacebookShare on Twitter

চোরাই ১১ মোবাইল, ৩ ল্যাপটপ ও আইএমইআই পরিবর্তনের ডিভাইসসহ তিনজন গ্রেপ্তারচট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর–দক্ষিণ) বিভাগের বিশেষ অভিযানে চোরাই মোবাইল ফোনের সক্রিয় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১টি চোরাই মোবাইল ফোন, ৩টি ল্যাপটপ এবং আইএমইআই নম্বর পরিবর্তন ও লক খোলার কাজে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।

২৯ নভেম্বর সন্ধ্যায় পাহাড়তলী থানাধীন অলংকার শপিং কমপ্লেক্স এলাকায় ডিবি টিম-০৪ এ অভিযান পরিচালনা করে।অভিযানটি পরিচালনা করেন মহানগর গোয়েন্দা (উত্তর–দক্ষিণ) বিভাগের টিম-০৪ এর এসআই (নি.) মোঃ ইকবাল হোসেন। সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তিনি নিখুঁত তথ্যের ভিত্তিতে কমপ্লেক্সের ভেতরে একাধিক দোকানে তল্লাশি চালান। অভিযানের সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—১. মোঃ ইউনুছ (৪০), পিতা মৃত দ্বীন মোহাম্মদ, সাং—বিশ্ব কলোনী, সেভেন মার্কেট, বি-ব্লক, থানা আকবরশাহ;২. মোঃ সেলিম হোসেন (২৭), পিতা মোঃ বেলাল হোসেন, সাং—বামভূইয়া পাড়া, দুলখা ইউপি, থানা নাঙ্গলকোট, কুমিল্লা; বর্তমানে বিশ্ব কলোনী, জি-ব্লক, আকবরশাহ;৩. রুপক রায় (৩৭), পিতা মৃত সুজিত কুমার রায়, সাং—ধুরুম, বারিহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম; বর্তমানে এফ-ব্লক, জসিম মার্কেট, আকবরশাহ।
গোয়েন্দা সূত্র জানায়, গ্রেপ্তার তিনজন দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে চোরাই মোবাইল সংগ্রহ, ক্রয়–বিক্রয় এবং সফটওয়্যারের মাধ্যমে আইএমইআই পরিবর্তন ও লক খোলার কাজ করে আসছিল।

তারা চোরাই মোবাইলের আসল পরিচয় মুছে ফেলে নতুন পরিচয়ে বাজারজাত করত—যা সংগঠিত চোরাইমাল চক্রের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা আইএমইআই নম্বর পরিবর্তনসহ অবৈধ প্রযুক্তিগত কারসাজির বিষয়টি স্বীকার করেছে বলে গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত করেছেন।ডিবি জানায়, এ চক্রটির বিরুদ্ধে আগেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল। গ্রেপ্তার মোঃ ইউনুছের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অন্যদিকে মোঃ সেলিমের বিরুদ্ধে চোরাইমাল ক্রয়–বিক্রয়ের অভিযোগে দায়ের করা একটি মামলা আদালতে বিচারাধীন।

অভিযান-পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম শেষে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। গোয়েন্দা বিভাগ বলছে, চোরাই মোবাইল ফোন কেনাবেচার এই অবৈধ বাজার দমনে আরও অভিযান পরিচালনার প্রস্তুতি রয়েছে।

নগরীর ইলেকট্রনিক্স মার্কেটগুলোতে চোরাই মোবাইলের অবাধ প্রবাহ বন্ধ করতে ডিবি ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর নজরদারি আরও শক্তিশালী করার কথা জানিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইএমইআইআইএমইআই পরিবর্তন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্ল্যাকফ্রাইডে উপলক্ষে এক্সনহোস্টে চলছে ৭০% পর্যন্ত ছাড়
প্রযুক্তি সংবাদ

ব্ল্যাকফ্রাইডে উপলক্ষে এক্সনহোস্টে চলছে ৭০% পর্যন্ত ছাড়

কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘনের জন্য ৯০ মিলিয়নেরও বেশি ভিডিও সরিয়েছে টিকটক
প্রযুক্তি সংবাদ

কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘনের জন্য ৯০ মিলিয়নেরও বেশি ভিডিও সরিয়েছে টিকটক

ইউটিউব টিভিতে ফিরেছে ইএসপিএন ও এবিসি
প্রযুক্তি সংবাদ

ইউটিউব টিভিতে ফিরেছে ইএসপিএন ও এবিসি

মোবাইল চুরির আগে ও পরে
প্রযুক্তি সংবাদ

মোবাইল চুরির আগে ও পরে

মাত্র ৯৫ হাজার টাকায় ইলেকট্রিক কার!
অটোমোবাইল

মাত্র ৯৫ হাজার টাকায় ইলেকট্রিক কার!

পদত্যাগ করলেন নকিয়ার সিইও
নির্বাচিত

পদত্যাগ করলেন নকিয়ার সিইও

Load More

ট্রেন্ডিং টপিক

একবার চার্জ দিলে ফোনটি চালাতে পারবেন ৭ দিন
প্রযুক্তি সংবাদ

একবার চার্জ দিলে ফোনটি চালাতে পারবেন ৭ দিন

অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10) রিভিউ: সূচনা, স্পেসিফিকেশন ও আনবক্সিং
বিবিধ

অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10) রিভিউ: সূচনা, স্পেসিফিকেশন ও আনবক্সিং

ব্যাংক এশিয়া চেয়ারম্যানের স্ত্রী-কন্যার বৈদেশিক মুদ্রা খরচের ক্ষেত্রে ভয়ংকর অনিয়ম
অর্থ ও বাণিজ্য

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ব্যাংক এশিয়ার বন্ড

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ
অর্থ ও বাণিজ্য

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’...

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 December 2025

অলংকার শপিং কমপ্লেক্স থেকে আইএমইআই নম্বর পরিবর্তন ডিভাইস জব্দ

Techzoom.TV |
TechzoomTV