Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
Share on FacebookShare on Twitter

আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু হওয়ার কথা রয়েছে। এই উদ্যোগকে বানচাল করতে এবং নিজেদের ২০ হাজার কোটি টাকার অবৈধ বাজার বাঁচাতে এবার প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করেছে অবৈধ মোবাইল সিন্ডিকেট।

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন গ্রুপে সিন্ডিকেটের সদস্যরা প্রচার চালাচ্ছে যে, “বিদেশ থেকে প্রবাসীরা শখ করে বা উপহার হিসেবে যে ফোন আনবেন, তা দেশে চলব না বা বন্ধ হয়ে যাবে।”

সংশ্লিষ্টরা বলছেন, এটি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন তথ্য। মূলত প্রবাসীদের মনে আতঙ্ক তৈরি করে সরকারকে চাপে ফেলা এবং এনইআইআর কার্যক্রম বিতর্কিত করাই এই অপপ্রচারের মূল লক্ষ্য।

অনুসন্ধানে দেখা গেছে, অবৈধ মোবাইল ব্যবসায়ীদের পেইড এজেন্টরা ফেসবুক ও ইউটিউবে ভিডিও এবং পোস্টের মাধ্যমে প্রবাসীদের ভুল বার্তা দিচ্ছে। তারা বলছে:

১. “আপনারা কষ্ট করে ফোন আনবেন, কিন্তু দেশে ঢোকার পর তা অকেজো হয়ে যাবে।”

২. “গিফট করা ফোন আর চলবে না, তাই বিদেশ থেকে ফোন আনা বন্ধ করুন।”

৩. “সরকার প্রবাসীদের পেটে লাথি মারছে।”

অথচ বিটিআরসি’র নির্দেশনায় স্পষ্ট বলা আছে, প্রবাসীরা বিদেশ থেকে আসার সময় বৈধভাবে ফোন আনতে পারবেন এবং তা সহজেই নিবন্ধন করা যাবে।

আসল সত্য: ব্যাগেজ রুলের সুবিধা বিটিআরসি এবং কাস্টমসের নিয়ম অনুযায়ী, একজন প্রবাসী বা বিদেশফেরত যাত্রী তার ব্যাগেজ রুলের আওতায়:

বিনা শুল্কে: ২টি স্মার্টফোন আনতে পারবেন।

শুল্ক দিয়ে: আরও ৬টি ফোন আনতে পারবেন। অর্থাৎ, মোট ৮টি ফোন আনার বৈধ সুযোগ রয়েছে। দেশে আসার পর পাসপোর্টের তথ্য বা ইমিগ্রেশন ডকুমেন্টস দিয়ে বিটিআরসির পোর্টালে বা অ্যাপে সহজেই এই ফোনগুলো এনইআইআর সিস্টেমে নিবন্ধন করা যাবে। একবার নিবন্ধিত হলে সেই ফোন দেশের যেকোনো সিমে আজীবন চলবে।

বিশ্লেষকরা বলছেন, প্রবাসীরা যদি বিদেশ থেকে বৈধভাবে ফোন আনেন, তবে দেশের অবৈধ বা চোরাই মার্কেটের (যেমন মোতালেব প্লাজা বা রিয়াজউদ্দিন বাজার) বিক্রি কমে যায়।

সিন্ডিকেট চায় প্রবাসীরা যেন ফোন না আনে। প্রবাসীরা ফোন আনা বন্ধ করলে তাদের স্বজনদের বাধ্য হয়ে দেশের অবৈধ মার্কেট থেকে চড়া দামে নকল বা রিফারবিশড ফোন কিনতে হবে। এতে সিন্ডিকেটের ব্যবসা চাঙ্গা থাকবে।

আইসিটি মন্ত্রণালয় ও বিটিআরসি সূত্র জানিয়েছে, প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের হয়রানি করা সরকারের উদ্দেশ্য নয়। এনইআইআর মূলত অবৈধ আমদানিকারক ও চোরাকারবারিদের ধরতে চালু হচ্ছে, ব্যক্তিগত পর্যায়ে ফোন ব্যবহারকারীদের জন্য নয়।

বিটিআরসির এক কর্মকর্তা বলেন, “প্রবাসীরা গুজবে কান দেবেন না। আপনারা ব্যাগেজ রুল মেনে ফোন আনুন এবং দেশে এসে নিবন্ধন করুন। কোনো সমস্যা হবে না। যারা ভয় দেখাচ্ছে, তারা মূলত চোরাকারবারি চক্রের সদস্য।”

Tags: ExpatriatesLuggage RuleSyndicate Rumorsঅবৈধ মোবাইলঅবৈধ মোবাইল সিন্ডিকেটএনইআইআরএনইআইআর (NEIR)গুজবপ্রবাসীবিটিআরসিব্যাগেজ রুলরেমিট্যান্স যোদ্ধাস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপরাধ দমনে আসছে ‘ফেস রিকগনিশন ক্যামেরা’
প্রযুক্তি সংবাদ

অপরাধ দমনে আসছে ‘ফেস রিকগনিশন ক্যামেরা’

সাইবার নিরাপত্তার সহায়ক হতে পারে চ্যাটজিপিটি: সফোস
নির্বাচিত

সাইবার নিরাপত্তার সহায়ক হতে পারে চ্যাটজিপিটি: সফোস

পোকো এম ৩ প্রো ৫জি: সাধ্যের মধ্যে সেরা ফোন
প্রযুক্তি সংবাদ

পোকো এম ৩ প্রো ৫জি: সাধ্যের মধ্যে সেরা ফোন

বিটিসিএল’র লাইফ লাইন হবে ‘জীবন’
টেলিকম

বিটিসিএল’র লাইফ লাইন হবে ‘জীবন’

আজ সংবাদ সম্মেলনে আসছে ইভ্যালি
ই-কমার্স

শুক্রবার চালু হতে পারে ইভ্যালির পুরনো ওয়েবসাইট

স্ন্যাপড্রাগনের চিপসেটসহ মবভইয়ের টিকওয়াচ প্রো ৫
নির্বাচিত

স্ন্যাপড্রাগনের চিপসেটসহ মবভইয়ের টিকওয়াচ প্রো ৫

Load More

ট্রেন্ডিং টপিক

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি
নির্বাচিত

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?
বিবিধ

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা
বিবিধ

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
নির্বাচিত

উঁকি দিলেও লাভ নেই, নতুন স্মার্টফোনের আকর্ষণীয় ফিচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix