Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিটিআরসি ভবনে হামলা: ৪৫ জন কারাগারে থাকলেও অধরা মূল পরিকল্পনাকারীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
বিটিআরসি ভবনে হামলা: ৪৫ জন কারাগারে থাকলেও অধরা মূল পরিকল্পনাকারীরা
Share on FacebookShare on Twitter

গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে চালানো ন্যক্কারজনক হামলার ঘটনায় গ্রেফতারকৃত ৪৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে হামলার দুই সপ্তাহ পার হতে চললেও ঘটনার মূল পরিকল্পনাকারী এবং তথাকথিত ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। সাধারণ খুচরা বিক্রেতাদের ঢাল হিসেবে ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় একদল উচ্ছৃঙ্খল লোক বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়। তারা হঠাৎ করেই ভবনটি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে এবং ভবনের কাঁচ ও আসবাবপত্র ভাঙচুর করে। এনইআইআর (NEIR) বা মোবাইল নিবন্ধন ব্যবস্থা চালুর প্রতিবাদে ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’ (এমবিসিবি)-এর ব্যানারে এই মব তৈরি করা হয়েছিল।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলার নেপথ্যে ছিল ৯৬ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল সিন্ডিকেটের সুদূরপ্রসারী পরিকল্পনা। সাধারণ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ইমোশনকে কাজে লাগিয়ে তাদের সামনে ঠেলে দেওয়া হয়। অথচ যারা এই হামলার মূল উসকানিদাতা এবং অর্থ যোগানদাতা—যেমন ‘লাগেজ সোহেল’ বা আবু সাঈদ পিয়াসের মতো নেতারা—তারা হামলার সময় সরাসরি উপস্থিত না থেকে আড়ালে বসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।

হামলার পর অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৪৫ জনকে গ্রেফতার করে পুলিশ। গত কয়েক দিনে তাদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে গ্রেফতারকৃতদের বেশিরভাগই সাধারণ কর্মচারী বা ক্ষুদ্র বিক্রেতা। ভুক্তভোগী ও সচেতন ব্যবসায়ীদের প্রশ্ন—যাদের নির্দেশে এই হামলা হলো, সেই ‘মাস্টারমাইন্ড’ বা মূল পরিকল্পনাকারীরা কেন এখনো গ্রেফতার হচ্ছে না?

বিটিআরসিতে এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফিকি (FICCI) এবং বাংলাদেশ চায়না চেম্বার (BCCCI)। তারা বলছে, নিয়ন্ত্রক সংস্থার ওপর এ ধরনের হামলা বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। যদি মূল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তবে ভবিষ্যতে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে ব্যবসা করতে নিরুৎসাহিত হবেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন কর্মকর্তা জানান, “আমরা সিসিটিভি ফুটেজ এবং গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য বিশ্লেষণ করছি। হামলার নেপথ্যে যারা কলকাঠি নেড়েছে এবং যারা আর্থিক সহায়তা দিয়েছে, তাদের শনাক্ত করা হয়েছে। খুব দ্রুতই সংগঠনটির শীর্ষ নেতাদের আইনের আওতায় আনা হবে।”

Tags: বিটিআরসিবিটিআরসি ভবনে হামলা

এই বিভাগ থেকে আরও পড়ুন

লাভার কম দামি ফোনে বাঁকানো ডিসপ্লে
নির্বাচিত

লাভার কম দামি ফোনে বাঁকানো ডিসপ্লে

নজরকাড়া ডিজাইনে আসছে দুর্দান্ত রিয়েলমি সি৩৩
নির্বাচিত

নজরকাড়া ডিজাইনে আসছে দুর্দান্ত রিয়েলমি সি৩৩

গ্রাহকদের কাছে ক্ষমাও চেয়েছে স্যামসাং
নির্বাচিত

সেপ্টেম্বরে আসছে গ্যালাক্সি ফোল্ড

নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে স্যামসাং
নির্বাচিত

নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে স্যামসাং

মার্সেল ফ্রিজ কিনে নতুন গাড়ি পাওয়ার সুযোগ
ছাড় ও অফার

মার্সেল ফ্রিজ কিনে নতুন গাড়ি পাওয়ার সুযোগ

বাংলাদেশের বাজারে মেগাবুক টিওয়ান ১৪ ও মেগাবুক কে১৬এস ল্যাপটপ নিয়ে এলো টেকনো
নির্বাচিত

বাংলাদেশের বাজারে মেগাবুক টিওয়ান ১৪ ও মেগাবুক কে১৬এস ল্যাপটপ নিয়ে এলো টেকনো

Load More

ট্রেন্ডিং টপিক

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার
নির্বাচিত

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!
নির্বাচিত

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix