Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেটের গতিতে নতুন বিশ্ব রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
ইন্টারনেটের গতিতে নতুন বিশ্ব রেকর্ড
Share on FacebookShare on Twitter

ইন্টারনেটের গতিতে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাজ্য ও জাপানের এক দল গবেষক। সাধারণ অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করেই তারা প্রতি সেকেন্ডে ৪৩০ টেরাবাইট (টিবিপিএস) তথ্য আদান-প্রদান করতে সক্ষম হয়েছেন। এ গতি এতটাই বেশি যে প্রায় ৮০ গিগাবাইটের জনপ্রিয় ভিডিও গেম ব্যাটলফিল্ড ৬–ডাউনলোড করতে সময় লাগবে মাত্র ১ মিলিসেকেন্ড।

গবেষকরা মনে করছেন, এ প্রযুক্তি ভবিষ্যতের ৭জি বা সপ্তম প্রজন্মের ওয়্যারলেস নেটওয়ার্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছেন যুক্তরাজ্যের অ্যাস্টন ইউনিভার্সিটি ও জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) বিজ্ঞানীরা। তারা প্রতি সেকেন্ডে ৪ লাখ ৩০ হাজার গিগাবাইট বা ৪৩০ টেরাবাইট তথ্য পাঠাতে সক্ষম হয়েছেন যা বর্তমানে ব্যবহৃত সাধারণ ব্রডব্যান্ড গতির তুলনায় প্রায় ৪৫ লাখ গুণ বেশি।

ডেনমার্কে অনুষ্ঠিত ইউরোপিয়ান কনফারেন্স অন অপটিক্যাল কমিউনিকেশনের ৫১তম আসরে এ গবেষণার ফলাফল আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। এর মাধ্যমে গবেষক দলটি তাদেরই আগের ৪০২ টিবিপিএস গতির রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপন করেছে।

এ গবেষণার সবচেয়ে ইতিবাচক দিক হলো, ইন্টারনেটের এ অভাবনীয় গতি পেতে নতুন করে কোনো কেবল বা অবকাঠামো বসাতে হবে না। বর্তমানে বিশ্বজুড়ে যে সাধারণ অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হচ্ছে, সেই একই কেবল ব্যবহার করে এ গতি অর্জন করা সম্ভব। সাধারণত ইন্টারনেটের গতি বাড়াতে হলে ব্যয়বহুল নতুন অবকাঠামো তৈরির প্রয়োজন হয়। তবে এ নতুন গবেষণা প্রমাণ করছে যে বিদ্যমান নেটওর্য়াক ব্যবস্থার মধ্যেই এখনো অনেক অজানা সক্ষমতা লুকিয়ে আছে।

এদিকে উচ্চগতির যোগাযোগ নিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে আরো কিছু উল্লেখযোগ্য পরীক্ষা চালানো হয়েছে। নেদারল্যান্ডসের আইন্দহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষকরা ইনফ্রারেড আলো ব্যবহার করে ৪ দশমিক ৬ কিলোমিটার দূরত্বে তারবিহীনভাবে সেকেন্ডে ৫ দশমিক ৭ টেরাবাইট গতিতে তথ্য পাঠাতে সক্ষম হয়েছেন। অন্যদিকে এনআইসিটি ও তাদের অংশীদাররা ১ হাজার ৮০৮ কিলোমিটার দূরত্বে সেকেন্ডে ১ দশমিক শূন্য ২ পেটাবাইট গতিতে তথ্য পাঠানোর পরীক্ষাও সফলভাবে সম্পন্ন করেছে। এতে আগের তুলনায় ২০ শতাংশ কম ব্যান্ডউইডথ খরচ করেই বেশি তথ্য আদান-প্রদান সম্ভব হয়েছে, যা পুরো ব্যবস্থার কার্যকারিতা ও দক্ষতা বাড়িয়েছে।

গতির বিষয়টি সাধারণ মানুষের কাছে স্পষ্ট করতে গবেষকরা একটি উদাহরণ দিয়েছেন। মানুষের চোখের একটি পলক ফেলতে সাধারণত ১০০ থেকে ৪০০ মিলিসেকেন্ড সময় লাগে। আর এ নতুন গতির ইন্টারনেট ব্যবহার করে একটি বড় গেম বা হাই-ডেফিনিশন সিনেমা ডাউনলোড করা যাবে মাত্র ১ মিলিসেকেন্ডেই। অর্থাৎ চোখের পলক ফেলার আগেই হাজার হাজার গিগাবাইট তথ্য নামানো সম্ভব হবে।

বর্তমানে এ প্রযুক্তি পরীক্ষাগারের নিয়ন্ত্রিত পরিবেশে সফলভাবে প্রদর্শিত হয়েছে। সাধারণ গ্রাহক পর্যায়ে এটি পৌঁছতে কিছুটা সময় লাগবে। তবে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্লাউড কম্পিউটিংয়ের ব্যাপক প্রসারের ফলে ইন্টারনেটের যে বিপুল চাহিদা তৈরি হবে, তা মেটাতে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেলিযোগাযোগ সেবার মান নিয়ে বিটিআরসির গণশুনানি ১২ জুন
টেলিকম

টেলিযোগাযোগ সেবার মান নিয়ে বিটিআরসির গণশুনানি ১২ জুন

মোবাইল ‘গ্রে’ মার্কেট সিন্ডিকেট: ‘সুমাস টেক’-এর পিয়াস মূল হোতা?
প্রযুক্তি সংবাদ

মোবাইল ‘গ্রে’ মার্কেট সিন্ডিকেট: ‘সুমাস টেক’-এর পিয়াস মূল হোতা?

২০৪১ সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

২০৪১ সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ

বিটিআরসির সাবেক ৩ চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
টেলিকম

বিটিআরসির সাবেক ৩ চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ফাইভ-জি যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ
টেলিকম

ফাইভ-জি যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ

বন্যাকবলিত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ
টেলিকম

বন্যাকবলিত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ

Load More

ট্রেন্ডিং টপিক

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:
বিবিধ

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
বিবিধ

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix