Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আঙুলের ছাপ নয়, এবার মুখমণ্ডলেই মিলবে সিম!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
কাল থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম

ছবি: সংগৃহীত

Share on FacebookShare on Twitter

গ্রাহকের অজান্তেই তার নামে মোবাইল সিম নিচ্ছেন অন্য ব্যক্তি। আঙুলের ছাপ কারসাজি করে চলছে এই অপকর্ম। যা ঠেকাতে সিম নিবন্ধনে ফেস রিকগনিশন পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রাস্তাঘাট ও গ্রাহক সেবা কেন্দ্র মিলিয়ে প্রতিমাসে প্রায় ৫০ লাখ মোবাইল সিম বিক্রি করে অপারেটররা। বিটিআরসির পর্যবেক্ষণ, সিম বিক্রির সময় গ্রাহকের আঙুলের ছাপ অবৈধভাবে সংরক্ষণ করছে কতিপয় অসাধু ব্যবসায়ী। যা দিয়ে অতিরিক্ত সিম নিবন্ধন হচ্ছে।

বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, সিম কিনতে গেলে বলা হয় আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন এটা হয়নি, আবার দেন, আবার দেন; কিন্তু ওই অপারেটর যে প্রত্যেকটার বিপরীতে একটি করে সিম রেজিস্ট্রি করছে; তা গ্রাহক জানছেন না।

যদিও মোবাইল অপারেটরদের দাবি, আঙুলের ছাপ সংরক্ষণ করে নয়, বরং অবৈধ সিম নিবন্ধনে ব্যবহৃত হচ্ছে ফাঁস হওয়া জনগণের ব্যক্তিগত তথ্য। এখনও গ্রাহকের মুখমণ্ডলের তথ্য সুরক্ষিত আছে। তাই সিম নিবন্ধনে কারসাজি বন্ধে কার্যকর ভূমিকা রাখবে ফেস রিকগনিশন।

এ পরিস্থিতিতে সিম নিবন্ধনে বিকল্প পদ্ধতির উদ্যোগ নিয়েছে বিটিআরসি। আঙুলের ছাপ নির্ভর বায়োমেট্রিকের পাশাপাশি নতুন করে ফেস রিকগনিশন ব্যবস্থা চালু করতে চায় নিয়ন্ত্রক সংস্থা। বর্তমানে বায়োমেট্রিক পদ্ধতিতে গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ, আঙুলের ছাপের সঙ্গে নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ে থাকা তথ্য মেলানো হয়।

আর ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যক্তির মুখমণ্ডল বিশ্লেষণের মাধ্যমে একটি ডিজিটাল টেমপ্লেট তৈরি করে এনআইডিতে সংরক্ষিত ডেটার সঙ্গে মিলিয়ে কাজ করে। তথ্য মিললে সিম পাবেন গ্রাহক। প্রায় এক বছর ধরে চলছে এই প্রযুক্তির পরীক্ষা-নিরীক্ষা।

বিটিআরসির চেয়ারম্যান বলেন, এনআইডি প্রজেক্টের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রযুক্তিগতভাবে নির্ভরযোগ্য হলে এটি ব্যবহারের অনুমতি দেয়া হতে পারে।

অপারেটররা বলছে, ফেস রিকগনিশন চালু করতে প্রযুক্তিগতভাবে প্রস্তুত আছেন তারা। বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, একটি ফোনের মাধ্যমে গ্রাহকের ফেশিয়াল রিকগনিশন করে সরাসরি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে এবং সেখান থেকে তথ্য নিশ্চিত করা হলে সিম দেয়া যাবে।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, এটি কার্যকর করা গেলে সিম সংক্রান্ত অপরাধগুলো আরও ভালোভাবে মোকাবিলা করতে পারবে নিরাপত্তা সংস্থাগুলো।

বর্তমানে চার মোবাইল অপারেটরের সাড়ে ১৮ কোটির বেশি সক্রিয় সিম কার্ড রয়েছে।

Tags: অতিরিক্ত মোবাইল সিমঅতিরিক্ত সিমসিম

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের মেধা, দেশের শিল্পোউন্নয়নে কাজে লাগানোর উদ্যোগ ওয়ালটনের
প্রযুক্তি সংবাদ

দেশের মেধা, দেশের শিল্পোউন্নয়নে কাজে লাগানোর উদ্যোগ ওয়ালটনের

সফটওয়্যারে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার চায় বেসিস
প্রযুক্তি সংবাদ

সফটওয়্যারে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার চায় বেসিস

টানা ১২ ঘণ্টারও বেশি উড়তে সক্ষম চীনের নতুন ড্রোন
প্রযুক্তি সংবাদ

টানা ১২ ঘণ্টারও বেশি উড়তে সক্ষম চীনের নতুন ড্রোন

ফেসবুক সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য, যা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে ভোটের রাজনীতি ফাঁস করলেন চাকরিচ্যুত কর্মকর্তা

ওয়ালটনের আইটি পণ্যে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন জিপি’র স্টার গ্রাহকরা
ছাড় ও অফার

ওয়ালটনের আইটি পণ্যে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন জিপি’র স্টার গ্রাহকরা

এন্ট্রি লেভেলের স্মার্টফোন আনছে স্যামসাং
নির্বাচিত

এন্ট্রি লেভেলের স্মার্টফোন আনছে স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?
বিবিধ

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত
বিবিধ

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত

ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায়...

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix