Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এমটবের নতুন সভাপতি জিয়াদ সাতারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 12 March 2026
এমটবের নতুন সভাপতি জিয়াদ সাতারা
Share on FacebookShare on Twitter

দেশের মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা।

বুধবার (১১ মার্চ) এমটবের ভার্চ্যুয়াল বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

তিনি গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানের স্থলাভিষিক্ত হলেন এবং ১ এপ্রিল থেকে দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।

এমটব দেশের মোবাইল টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিত্বকারী শিল্প সংগঠন।

জাতীয় ডিজিটাল ও অর্থনৈতিক লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে এই খাতের প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করাই সংগঠনটির মূল লক্ষ্য।
এমটবের নবনির্বাচিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলালিংকের সিইও ইয়োহান বুসে, ভাইস প্রেসিডেন্ট গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান ও পরিচালক হিসেবে রয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল মাবুদ চৌধুরী।

সভায় এমটবের সদস্য ও সহযোগী সদস্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরও ছিলেন- এরিকসন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবদুস সালাম, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ)-এর সিইও উ জি (জেসন), বাংলালিংকের সিসিআরএও তাইমুর রহমান, গ্রামীণফোনের সিসিএও তানভীর মোহাম্মদ, রবি আজিয়াটার সিসিআরও সাহেদ আলম এবং টেলিটকের ডিজিএম লুৎফুল্লাহিল মজিদ। এমটব মহাসচিব (অব.) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার সভাটি সঞ্চালনা করেন।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে জিয়াদ সাতারা বলেন, ‘এমন এক সময়ে এমটবের দায়িত্ব নেওয়ার সুযোগ পেয়ে আমি অভিভূত, যখন মোবাইল টেলিযোগাযোগ খাত বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই শিল্প দেশের প্রতিটি নাগরিকের সঙ্গে যুক্ত এবং আমরা একটি স্মার্ট ও টেকসই ডিজিটাল ভবিষ্যৎ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়ন্ত্রক সংস্থা এবং শিল্পের অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে আমরা এই খাতের পূর্ণ সম্ভাবনা উন্মোচন করে অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হবে জনগণের ক্রমবর্ধমান ডিজিটাল চাহিদা অনুধাবন করা এবং এমন একটি পরিবেশ সৃষ্টি করা যেখানে উদ্ভাবন বিকশিত হতে পারে।

আমরা সম্মিলিতভাবে সংযোগ ব্যবস্থার সম্প্রসারণ অব্যাহত রাখব এবং নিশ্চিত করব যে আমাদের শিল্প দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অর্থপূর্ণ অবদান রাখছে।’

এমটবের নবনির্বাচিত সভাপতি এবং পরিচালকদের নেতৃত্ব ও সম্মিলিত দক্ষতার ওপর সংগঠনটি পূর্ণ আস্থা রাখে। তাদের নেতৃত্বেই বাংলাদেশের মোবাইল টেলিযোগাযোগ খাতের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং দেশের ডিজিটাল অর্থনীতি রূপান্তরে এই শিল্পটির ভূমিকা আরও সুদৃঢ় হবে বলে এমটব আশাবাদী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রথম দুই সপ্তাহেই রেডমি কে৭০ সিরিজের ১০ লাখ ইউনিট বিক্রি
নির্বাচিত

প্রথম দুই সপ্তাহেই রেডমি কে৭০ সিরিজের ১০ লাখ ইউনিট বিক্রি

জানেন সিডিএমএ, জিএসএম, এলটিই ও জিপিএস এর অর্থ কি? এরা কিভাবে কাজ করে
কিভাবে করবেন

জানেন সিডিএমএ, জিএসএম, এলটিই ও জিপিএস এর অর্থ কি? এরা কিভাবে কাজ করে

গ্রামীণফোন ও উবারের মধ্যে সমঝোতা চুক্তি
টেলিকম

গ্রামীণফোন ও উবারের মধ্যে সমঝোতা চুক্তি

নগদের জমি জিতলেন মালয়েশিয়া প্রবাসী আলাউদ্দিন
নির্বাচিত

নগদের জমি জিতলেন মালয়েশিয়া প্রবাসী আলাউদ্দিন

তরুণদের স্মার্টফোন পছন্দে স্লিম ও স্টাইলিশ ডিভাইসের গুরুত্ব বাড়ছে
প্রযুক্তি সংবাদ

তরুণদের স্মার্টফোন পছন্দে স্লিম ও স্টাইলিশ ডিভাইসের গুরুত্ব বাড়ছে

হুয়াওয়ের স্মার্টফোন সরবরাহ বেড়েছে ২৬ শতাংশ
নির্বাচিত

বিশ্বসেরা উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথম সারিতে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 March 2026

এমটবের নতুন সভাপতি জিয়াদ সাতারা

Techzoom.TV |
TechzoomTV