Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেলিযোগাযোগ খাতে কর কমানোর দাবি এমটবের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 27 April 2026
টেলিযোগাযোগ খাতে কর কমানোর দাবি এমটবের
Share on FacebookShare on Twitter

জাতীয় রাজস্ব বোর্ডে আয়োজিত বাজেট-পূর্ব আলোচনায় মোট ২৩ দফা দাবি উপস্থাপন করেছে মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)।

সংগঠনটির মতে, ডিজিটাল সংযোগ সম্প্রসারণে টেলিকম সেবার ওপর বর্তমান ২০ শতাংশ সম্পূরক শুল্ক এবং ১ শতাংশ সারচার্জ ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে। তাই এসব কর প্রত্যাহার করা প্রয়োজন, যাতে সাধারণ মানুষ আরও সহজে ডিজিটাল সেবা গ্রহণ করতে পারে।

এমটব আরও জানিয়েছে, সিম ও ই-সিম সরবরাহ ও প্রতিস্থাপনের ওপর বর্তমানে ৩০০ টাকা ভ্যাট আরোপ রয়েছে, যা বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ডিজিটাল অন্তর্ভুক্তির পথে বাধা সৃষ্টি করছে। সংগঠনটি এই ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে।

সংগঠনটির মতে, স্পেকট্রাম বরাদ্দের সময় ভ্যাট আরোপ করা হলেও পরবর্তীতে একই স্পেকট্রাম ব্যবহার করে ভয়েস ও ডাটা সেবা দেওয়ার সময় আবার ভ্যাট দিতে হয়। এতে কার্যত দ্বৈত কর আরোপের পরিস্থিতি তৈরি হয়েছে। তাই স্পেকট্রামের ওপর ভ্যাট বাতিলের দাবি জানানো হয়েছে।

এছাড়া বাংলাদেশে তালিকাভুক্ত মোবাইল অপারেটরের জন্য করপোরেট করের হার ৪০ শতাংশ এবং অতালিকাভুক্ত কোম্পানির জন্য ৪৫ শতাংশ, যা অন্যান্য অনেক খাত ও দেশের তুলনায় বেশি বলে উল্লেখ করেছে এমটব। তারা এই করহার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার আহ্বান জানিয়েছে।

ওটিটি প্ল্যাটফর্ম সেবার ওপর বর্তমান ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিও জানিয়েছে সংগঠনটি। এমটব মনে করে, এই শুল্ক কমানো হলে সেবাটি আরও জনপ্রিয় হবে এবং কনটেন্ট নির্মাতা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে এর ব্যবহার বাড়বে।

সংগঠনটির দাবি, টেলিযোগাযোগ খাতে কর কাঠামো সহজ ও সহনীয় করা হলে বিনিয়োগ বাড়বে, সেবার মান উন্নত হবে এবং দেশের ডিজিটাল রূপান্তর আরও ত্বরান্বিত হবে।

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে দেশের টেলিযোগাযোগ খাতে বিদ্যমান কর কাঠামো পুনর্বিবেচনার দাবি জানিয়ে এমটব মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার (অব.) বলেছেন, উচ্চ করহার, কম আয় এবং বিনিয়োগে সীমিত মুনাফার কারণে দেশের টেলিযোগাযোগ খাত বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে।

তিনি বলেন, মোবাইল অপারেটরদের মোট আয়ের প্রায় ৫৬ শতাংশ বিভিন্ন ধরনের কর ও ভ্যাট হিসেবে সরকারি কোষাগারে জমা দিতে হয়। যেসব বছরে স্পেকট্রাম নিলাম অনুষ্ঠিত হয়, সেসব বছরে এই চাপ আরও বেড়ে যায়। ফলে খাতে বিনিয়োগের তুলনায় আয় ও মুনাফা সন্তোষজনক নয়। একই সঙ্গে মোবাইল ভয়েস ও ইন্টারনেটের দাম তুলনামূলক কম হওয়ায় গ্রাহক সংখ্যা বেশি হলেও গ্রাহকপ্রতি গড় আয় (এআরপিইউ) ১৫০ টাকারও কম, যা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদি স্থায়িত্বকে প্রভাবিত করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মিনিস্টারের ফ্রিজ কিনে ১০০% ক্যাশব্যাক পেলেন জামালপুরের আখতার
প্রযুক্তি সংবাদ

মিনিস্টারের ফ্রিজ কিনে ১০০% ক্যাশব্যাক পেলেন জামালপুরের আখতার

বাংলাদেশে শাওমির ৩টি নতুন এআই সিকিউরিটি ক্যামেরা: থাকছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন ও লেন্স শিল্ডিং
প্রযুক্তি বাজার

বাংলাদেশে শাওমির ৩টি নতুন এআই সিকিউরিটি ক্যামেরা: থাকছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন ও লেন্স শিল্ডিং

হঠাৎ পকেটে মোবাইল ফোন বিস্ফোরণ, যুবক দগ্ধ
নির্বাচিত

হঠাৎ পকেটে মোবাইল ফোন বিস্ফোরণ, যুবক দগ্ধ

রবিশপে ৬৩% পর্যন্ত ঈদের ছাড়
ছাড় ও অফার

রবিশপে ৬৩% পর্যন্ত ঈদের ছাড়

হোয়াটসঅ্যাপে একগুচ্ছ নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে লুকিয়ে মেসেজ পড়ছে কি-না বুঝবেন যেভাবে

পাল্টে যাচ্ছে ফেসবুকের লোগো
নির্বাচিত

পাল্টে যাচ্ছে ফেসবুকের লোগো

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাকাউন্ট ছাড়াই অংশ নেওয়া যাবে হোয়াটসঅ্যাপ কলে
প্রযুক্তি সংবাদ

অ্যাকাউন্ট ছাড়াই অংশ নেওয়া যাবে হোয়াটসঅ্যাপ কলে

আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ ও সমাধানের উপায় জানুন
নির্বাচিত

আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ ও সমাধানের উপায় জানুন

ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর
প্রযুক্তি সংবাদ

ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর

বাংলাদেশের সৌন্দর্য এক ফ্রেমে, পুরস্কৃত ৮ ফটোগ্রাফার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের সৌন্দর্য এক ফ্রেমে, পুরস্কৃত ৮ ফটোগ্রাফার

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোল্ডেবলের বাজারে অ্যাপলের প্রবেশ
নির্বাচিত

ফোল্ডেবলের বাজারে অ্যাপলের প্রবেশ

অ্যাপলের নতুন পণ্যের তালিকায় এবার যুক্ত হলো ফোল্ডেবল...

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 April 2026

টেলিযোগাযোগ খাতে কর কমানোর দাবি এমটবের

Techzoom.TV |
TechzoomTV