Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জিপির চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২ জুন ২০২৬
জিপির চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ
Share on FacebookShare on Twitter

গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও) হিসেবে আন্দ্রেয়াস হগবার্গকে নিয়োগ দেওয়া হয়েছে। ১ জুন, ২০২৬ থেকে কার্যকর হওয়া এই ভূমিকায় আন্দ্রেয়াস কোম্পানির কৌশলগত রূপান্তরে নেতৃত্ব দেবেন এবং পাঁচ বছর মেয়াদী কৌশল বাস্তবায়নের তত্ত্বাবধানে থাকবেন । মূলত উদ্ভাবন পরিচালনা, কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ এবং টেকসই প্রবৃদ্ধি ও ভবিষ্যতের প্রস্তুতি নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক রূপান্তর পরিচালনায় নজর দেবেন তিনি।

সিএসটিও হিসেবে আন্দ্রেয়াস কোম্পানির প্রতিযোগিতার সক্ষমতা আরো জোরদার করতে, পরিচালন দক্ষতা বৃদ্ধি করতে এবং একটি ডিজিটালভাবে আরও সক্ষম টেলিযোগাযোগ ও প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোনের রূপান্তরকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ফিন্যান্স, প্রযুক্তি ও শেয়ার্ড সার্ভিসেস বিভাগে নরডিকস, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে টেলিনরে আন্দ্রেয়াসের ২১ বছরেরও বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। সর্বশেষ তিনি জুন ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত টেলিনর পাকিস্তানের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া টেলিনর প্রকিউরমেন্ট কোম্পানির বোর্ড সদস্য হিসেবেও কাজ করছেন তিনি।

বিগত বছরগুলোতে তিনি বেশ কয়েকটি নেতৃত্বস্থানীয় পদে থেকে গ্রামীণফোন, টেলিনর পাকিস্তান এবং টেলিনর মিয়ানমারকে সহায়তা করেছেন। এছাড়াও তিনি ভাইস প্রেসিডেন্ট অফ টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি গ্রুপজুড়ে বৈশ্বিক বিনিয়োগের অগ্রাধিকার সংক্রান্ত উদ্যোগগুলো পরিচালনা করেছেন।

প্রতিষ্ঠানের লিডারশিপ টিমে আন্দ্রেয়াসকে স্বাগত জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “পরিবর্তনশীল নিয়ন্ত্রক পরিবেশ থেকে শুরু করে ডেটা, ডিজিটাল, আইওটি, বিটুবি এবং নিরাপত্তা সেবার সম্ভাব্য প্রবৃদ্ধি- সব মিলিয়ে বাংলাদেশের টেলিকম বাজার একই সাথে জটিল ও সম্ভাবনার ক্ষেত্র। টেলিকম ইন্ডাস্ট্রিতে যখন পরিবর্তনগুলো ঘটছে, তখন আমাদের কৌশলগত দৃষ্টিভঙ্গিকে আরও উন্নত করার এক সন্ধিক্ষণে রয়েছি আমরা। একদিকে যেমন ভয়েস থেকে ডেটাতে স্থানান্তরের বিষয়টি রয়েছে, অন্যদিকে আমাদের ডিজিটাল গ্রাহকরা আরও নিজের প্রয়োজন অনুযায়ী অফার এবং নিরাপত্তা ও ক্লাউডের মতো সেবাগুলো প্রত্যাশা করছেন। এআইয়ের যুগে রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের সুনির্দিষ্ট অগ্রাধিকার নির্ধারণের প্রয়োজন। আমার আস্থা আছে যে, আন্দ্রেয়াসের দূরদর্শী কৌশলগত নেতৃত্ব আমাদের এই রূপান্তরটিকে ইন্ডাস্ট্রির অন্যান্যদের চেয়ে বেশ আগেই পরিচালনা করতে এবং একটি তীব্র প্রতিযোগিতামূলক বাজারে আমাদের নেতৃত্বকে আরও সংহত করতে সহায়তা করবে।”

এই পদে যোগদানের ব্যাপারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে আন্দ্রেয়াস হগবার্গ বলেন, “গ্রামীণফোন টিমে যোগ দিতে পেরে এবং আগামী দিনের এই রোমাঞ্চকর পথচলার অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। গতিশীল বাংলাদেশী বাজারে একটি শক্তিশালী ভিত্তি এবং শীর্ষস্থানীয় অবস্থানের পাশাপাশি টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য একটি ভালো অবস্থানে রয়েছে গ্রামীণফোন। আমার মূল লক্ষ্য থাকবে সুশৃঙ্খল বাস্তবায়নের সাথে কৌশলগত সমন্বয় ঘটানো; গ্রাহকদের প্রতি আরও গভীর মনোযোগ দেয়া এবং এমন সমাধান তৈরি করা যা প্রকৃত অর্থেই তাদের ডিজিটাল জীবনকে সমৃদ্ধ করবে, পাশাপাশি আমাদের শেয়ারহোল্ডারদের জন্য ধারাবাহিক ও দীর্ঘমেয়াদী প্রাপ্তি নিশ্চিত করা। আমি বোর্ড, লিডারশিপ টিম এবং সকল সহকর্মীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি, যাতে দুর্দান্ত ফলপ্রসূ এবং ভবিষ্যত-উপযোগী একটি প্রতিষ্ঠান গড়ে তোলার ধারা অব্যাহত রাখা যায়, যা আমাদের সকল অংশীজনদের জন্য কার্যকর প্রভাব তৈরি করবে।”

আন্দ্রেয়াস নরওয়েজিয়ান স্কুল অব ইকোনমিকসে পড়াশোনা করেছেন এবং অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি আইএমডি, ইনসিয়াড (আইএনএসইএডি) এবং স্টকহোম স্কুল অব ইকোনমিক্স থেকে এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জিপি

এই বিভাগ থেকে আরও পড়ুন

অক্টোবরের মধ্যে বিমানবন্দর ও ঢাকার চার এলাকায় ৫জি চালুর নির্দেশ
টেলিকম

অক্টোবরের মধ্যে বিমানবন্দর ও ঢাকার চার এলাকায় ৫জি চালুর নির্দেশ

মোবাইল ইন্টারনেট প্যাকেজে শর্ত শিথিল, বিটিআরসির নতুন নির্দেশনা
টেলিকম

স্টারলিংক এলে দেশীয় ইন্টারনেট ব্যবসায়ীরা ভালো সেবা দিতে বাধ্য হবে

‘মিয়ানমারের মোবাইল নেটওয়ার্ক বাংলাদেশে, বাড়ছে অনুপ্রবেশ’
টেলিকম

‘মিয়ানমারের মোবাইল নেটওয়ার্ক বাংলাদেশে, বাড়ছে অনুপ্রবেশ’

চিফ ইনফরমেশন অফিসার হিসেবে রবিতে যোগ দিলেন ভারিন্দর
টেলিকম

চিফ ইনফরমেশন অফিসার হিসেবে রবিতে যোগ দিলেন ভারিন্দর

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে গিয়ে লাঞ্ছিত হচ্ছেন কর্মীরা: আইএসপিএবি
টেলিকম

ব্রডব্যান্ড ইন্টারনেট আরও সাশ্রয়ী করা হচ্ছে: মোস্তাফা জব্বার

মোবাইল টাওয়ারের রেডিয়েশন কি মানুষের জন্য ক্ষতিকর?
টেলিকম

মোবাইল টাওয়ারের রেডিয়েশন কি মানুষের জন্য ক্ষতিকর?

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

আমাকে দেখে কি বেকুব মনে হয়?: পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের
বিবিধ

আমাকে দেখে কি বেকুব মনে হয়?: পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের

ব্রাজিলকে বড় মাপের দল মনে করেন না নরওয়ে কোচ
গেম

ব্রাজিলকে বড় মাপের দল মনে করেন না নরওয়ে কোচ

হাওরাঞ্চলে ১০০০ হটস্পট ও সমন্বিত টোল ট্যাগ চালুর ঘোষণা ড. জাহেদ উর রহমানের
প্রযুক্তি সংবাদ

হাওরাঞ্চলে ১০০০ হটস্পট ও সমন্বিত টোল ট্যাগ চালুর ঘোষণা ড. জাহেদ উর রহমানের

কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ
ই-কমার্স

কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চার মাসে স্যামসাংয়ের নতুন এআই চিপ বিক্রি ১০০ কোটি ডলার ছাড়াল
প্রযুক্তি সংবাদ

এআই জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, দাম বাড়তে পারে স্মার্টফোনের

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জোয়ারে রেকর্ড...

বাংলাদেশ আনসার ও গ্রামীণ‌ফো‌নের চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ আনসার ও গ্রামীণ‌ফো‌নের চুক্তি স্বাক্ষর

শিক্ষক সংকট ও ঝরে পড়া নিয়ে চাপে দেশের শিক্ষা ব্যবস্থা

শিক্ষক সংকট ও ঝরে পড়া নিয়ে চাপে দেশের শিক্ষা ব্যবস্থা

টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, আধুনিকায়ন করা হবে: আইসিটি মন্ত্রী

টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, আধুনিকায়ন করা হবে: আইসিটি মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ জুন ২০২৬

জিপির চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

Techzoom.TV |
TechzoomTV