Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্প্রিন্ট ও টি-মোবাইল একীভূতকরণের বাধা কাটল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৯ জুলাই ২০১৯
স্প্রিন্ট ও টি-মোবাইল একীভূতকরণের বাধা কাটল
Share on FacebookShare on Twitter

টি-মোবাইল ইউএস ইনকরপোরেশন প্রতিদ্বন্দ্বী স্প্রিন্ট করপোরেশনকে অধিগ্রহণে ২ হাজার ৬০০ কোটি ডলারের চুক্তি করেছে। দীর্ঘদিন পর এ অধিগ্রহণ চুক্তিতে অনুমোদন দিয়েছে মার্কিন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। গত শুক্রবার মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে অনুমোদন দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এর ফলে দুই প্রতিষ্ঠানের কার্যক্রম একীভূতকরণে আর কোনো বাধা রইল না। খবর রয়টার্স।

মার্কিন টেলিযোগাযোগ খাতের তৃতীয় ও চতুর্থ বৃহৎ সেলফোন অপারেটর টি-মোবাইল ইউএস ইনকরপোরেশন ও স্প্রিন্ট করপোরেশন। ২০১৭ সালের অক্টোবরে চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহৎ সেলফোন অপারেটর কোম্পানি সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম একীভূত করার বিষয়ে আলোচনা শুরু করেছিল স্প্রিন্টের প্যারেন্ট কোম্পানি জাপানভিত্তিক সফটব্যাংক গ্রুপ করপোরেশন এবং টি-মোবাইলের প্যারেন্ট কোম্পানি জার্মানভিত্তিক ডয়েচে টেলিকম এজি। সর্বশেষ গত বছর এপ্রিলে উভয় প্রতিষ্ঠান কার্যক্রম একীভূতকরণ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছতে সক্ষম হয়। একীভূতকরণের পরবর্তী ধাপের কার্যক্রম শুরুর জন্য তখন থেকে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় ছিল উভয় প্রতিষ্ঠান।

মার্কিন বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, একীভূতকরণের মাধ্যমে সৃষ্ট কোম্পানি স্প্রিন্টের প্রি-পেইড ব্যবসা মডেল বর্জন করবে। একই সঙ্গে মোবাইল সেবার মানোন্নয়ন এবং স্যাটেলাইট টেলিভিশন কোম্পানি ডিশ নেটওয়ার্ক করপোরেশনকে যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহৎ ওয়্যারলেস ক্যারিয়ার হিসেবে আত্মপ্রকাশে সহায়তা করবে। অর্থাৎ স্প্রিন্ট ও টি-মোবাইলের কার্যক্রম একীভূতকরণের ফলে যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ খাতে প্রতিযোগিতা বাড়বে এবং পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজির বাণিজ্যিক ব্যবহার ত্বরান্বিত হবে। এ দুই প্রতিষ্ঠানের কার্যক্রম একীভূতকরণের মাধ্যমে সৃষ্ট নতুন কোম্পানি যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহৎ সেলফোন অপারেটর হবে। অন্যদিকে তুলনামূলক ছোট প্রতিষ্ঠান ডিশ চতুর্থ সেলফোন অপারেটর হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পাবে। ডিশ নেটওয়ার্কের হাতে অব্যবহূত স্পেকট্রাম রয়েছে, যা ব্যবহারের সুযোগ তৈরি হবে। তবে বেশ কিছু রাজ্যের অ্যাটর্নি জেনারেলের দাবি, এ একীভূতকরণের ফলে যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ খাতে প্রতিযোগিতা বাড়বে না এবং মোবাইল ফোন প্ল্যানের দাম উল্টো বাড়বে।

স্প্রিন্ট ও টি-মোবাইলের একীভূতকরণে মার্কিন নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সবুজ সংকেতকে টি-মোবাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন লিজেরির স্পষ্ট সাফল্য বলে মনে করা হচ্ছে। কার্যক্রম একীভূতকরণের মাধ্যমে সৃষ্ট নতুন কোম্পানির সিইওর দায়িত্ব পালন করবেন তিনি।

মার্কিন টেলিযোগাযোগ খাতের প্রথম ও দ্বিতীয় বৃহৎ সেলফোন অপারেটর যথাক্রমে ভেরাইজন ও এটিঅ্যান্ডটি। বাজারটিতে যৌথভাবে এ দুই প্রতিষ্ঠানের দখল রয়েছে ৩৪ শতাংশ। টি-মোবাইল ইউএস ও স্প্রিন্ট একীভূত হলে যৌথভাবে বাজারে দখল পৌঁছবে ৩০ শতাংশে এবং সৃষ্ট নতুন কোম্পানির গ্রাহক সংখ্যা ১৩ কোটিতে পৌঁছবে। বাজারটিতে দুই প্রতিষ্ঠান একীভূতকরণের মাধ্যমে সৃষ্ট কোম্পানি নতুন মাত্রা যোগ করবে বলে দাবি সংশ্লিষ্টদের। একীভূতকরণ বিষয়টিকে শুরু থেকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এসেছে ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)।

২০১৪ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রে স্প্রিন্ট ও টি-মোবাইলের কার্যক্রম একীভূত করার উদ্যোগ নিয়েছিল সফটব্যাংক ও ডয়েচে টেলিকম। নিয়ন্ত্রক সংস্থার বিরোধিতার কারণে সে সময় সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছিল স্প্রিন্ট করপোরেশন। কার্যক্রম একীভূত করার চতুর্থ উদ্যোগটিও নিয়ন্ত্রক সংস্থার বিরোধিতার কারণে ভেস্তে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। স্প্রিন্ট ও টি-মোবাইলের কর্মকর্তারা শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে বোঝাতে সক্ষম হয়েছে যে তাদের একীভূতকরণ যুক্তরাষ্ট্রের টেলিকম খাতের জন্য ইতিবাচক হবে।

টি-মোবাইল ইউএস করপোরেশনের ৬৩ শতাংশের মালিকানায় রয়েছে ডয়েচে টেলিকম এজি। অন্যদিকে স্প্রিন্ট করপোরেশনের ৮৪ শতাংশের মালিকানায় রয়েছে সফটব্যাংক গ্রুপ করপোরেশন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপল ক্ষতির মুখে যাক তা চাই না হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

জুনে আসছে হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম ‘আর্ক ওএস’

পাবজি চ্যাম্পিয়নশিপে স্টার পারফর্মার দেশের এ১ ই-স্পোর্টস
গেম

পাবজি চ্যাম্পিয়নশিপে স্টার পারফর্মার দেশের এ১ ই-স্পোর্টস

ফিলিপসের অভিযোগে তদন্তের মুখে ফিটবিট ও গারমিন
প্রযুক্তি সংবাদ

ফিলিপসের অভিযোগে তদন্তের মুখে ফিটবিট ও গারমিন

বিতর্কের মধ্যেও এনটিটিএন লাইসেন্স পাচ্ছে বাংলা ফোন
টেলিকম

বিতর্কের মধ্যেও এনটিটিএন লাইসেন্স পাচ্ছে বাংলা ফোন

তরুণরাই ভবিষ্যত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শক্তিশালী হাতিয়ার: পলক
প্রযুক্তি সংবাদ

তরুণরাই ভবিষ্যত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শক্তিশালী হাতিয়ার: পলক

টিমভিউয়ারের পরিবেশক হল স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

টিমভিউয়ারের পরিবেশক হল স্মার্ট টেকনোলজিস

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান
বিবিধ

ইসরায়েলে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
ছাড় ও অফার

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?
বিবিধ

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix