Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন সিম সংযোগ বন্ধে বিটিআরসির কাছে চিঠি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯
নতুন সিম সংযোগ বন্ধে বিটিআরসির কাছে চিঠি
Share on FacebookShare on Twitter

অপারেটরদের নতুন সংযোগ বন্ধ রাখতে বিটিআরসির কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সোমবার সংগঠনটির সভাপতি মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি।

মহিউদ্দীন আহমেদ বলেন, চিঠিতে উল্লেখ করা হয়েছে বর্তমানে টেলিযোগাযোগ সেবার কোয়ালিটি অব সার্ভিস সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এর অন্যতম কারণ অপারেটরদের গ্রাহক অনুপাতে তরঙ্গ কম থাকা বলে আমরা মনে করি। ফলে গ্রাহকদের প্রতিনিয়ত নেটওয়ার্ক বিড়ম্বনা, কলড্রপ, ডাটা ব্যবহারে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে গ্রামীণফোন ৩৭ মেগাহার্টজ তরঙ্গ দিয়ে সেবা দিচ্ছে ৭ কোটি ২৫ লাখ গ্রাহককে। অর্থাৎ প্রায় ২০ লাখ গ্রাহকের বিপরীতে ১ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহৃত হচ্ছে। রবির ৩৬.৪ মেগাহার্টজ তরঙ্গের বিপরীতে গ্রাহক প্রায় ৪ কোটি ৮০ লাখ। অর্থাৎ প্রায় ১৪ লাখ গ্রাহকের বিপরীতে ১ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহৃত হচ্ছে।

বাংলালিংকে ৩ কোটি ৮০ লাখ গ্রাহকের বিপরীতে তরঙ্গ আছে ৩০.৬ মেগাহার্টজ তরঙ্গ। অর্থাৎ প্রায় ১৩ লাখ গ্রাহকের বিপরীতে ১ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহৃত হয়। রাষ্ট্রয়ত্ত প্রতিষ্ঠান টেলিটকের ৩৮ লাখ ৮৩ হাজার গ্রাহকের বিপরীতে তরঙ্গ আছে ২৫.২ মেগাহার্টজ। অর্থাৎ প্রায় ৪০ হাজার গ্রাহকের বিপরীতে ব্যবহৃত হচ্ছে ১ মেগাহার্টজ তরঙ্গ।

তিনি আরও বলেন, আমরা যদিও জানি অপারেটরদের তরঙ্গ মূল্য নিয়ে আপত্তি রয়েছে। তাই জনস্বার্থে জনগণের সম্পদ তরঙ্গের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সকল স্টেকহোল্ডারদের সাথে আলোচনা সাপেক্ষে মূল্য সহনীয় পর্যায় এনে কীভাবে সেবার মান বৃদ্ধি করতে অপারেটরদের বাধ্য করা যায় তার একটি গাইডলাইন প্রস্তুতের আহ্বান জানাই।

মহিউদ্দীন আহমেদ বলেন, বিভিন্ন দেশের তরঙ্গ ব্যবহার পর্যালোচনা করে দেখা গেছে, ১ মেগাহার্টজ তরঙ্গের বিপরীতে গ্রাহক শ্রীলঙ্কায় ২ লাখ ৭০ হাজার, পাকিস্তানে ১ লাখ ৪০ হাজার, আফগানিস্তানে ২ লাখ ৯০ হাজার, নেপালে ৫ লাখ ২২ হাজার, মালয়েশিয়ায় ২ লাখ, অস্ট্রেলিয়ায় ১ লাখ ২০ হাজার, জার্মানিতে ৩ লাখ ৯৯ হাজার।

তিনি বলেন, অথচ আমাদের দেশে খুবই কম তরঙ্গ ব্যবহার করে গ্রাহক সেবা প্রদান করা হচ্ছে। এত কম পরিমাণ তরঙ্গ ব্যবহার করার ফলে একদিকে যেমন বাড়ছে কলড্রপ, তেমনি নেটওয়ার্ক কাভারেজ বাড়াতে যত্রতত্র বিটিএস বসানোয় তেজস্ক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। গ্রাহকদের সেবার মান নিম্নমুখী হওয়ার সাথে সাথে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। তাই গ্রাহকস্বার্থ ও জনস্বাস্থ্য বিবেচনা করে পর্যাপ্ত তরঙ্গ ক্রয় না করা পর্যন্ত নতুন করে সিম বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার আবেদন জানাচ্ছি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিষিদ্ধ হচ্ছে টিকটক
প্রযুক্তি সংবাদ

টিকটক নিষিদ্ধ করায় গবেষণায় ক্ষতি, অধ্যাপকদের মামলা

বিশ্বের প্রথম স্মার্টফোন হিসাবে এই ফিচার অফার করবে অপো ফাইন্ড এক্স৭ প্রো
নির্বাচিত

বিশ্বের প্রথম স্মার্টফোন হিসাবে এই ফিচার অফার করবে অপো ফাইন্ড এক্স৭ প্রো

দুইটি ক্যাটাগরিতে অ্যাসোসিও সম্মাননা অর্জন করলো বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

দুইটি ক্যাটাগরিতে অ্যাসোসিও সম্মাননা অর্জন করলো বাংলাদেশ

পলকের চাপে ওরাকলকে সরাসরি ১৮ মিলিয়ন ডলারের টেন্ডার
টেলিকম

পলকের চাপে ওরাকলকে সরাসরি ১৮ মিলিয়ন ডলারের টেন্ডার

বাংলাদেশের আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় মালয়েশিয়া
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় মালয়েশিয়া

ঈদে ওয়ালটন ফ্রিজ বিক্রির ধূম
নির্বাচিত

ফ্রিজ ভালো রাখতে কতদিন পর পর সার্ভিসিং করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বিবিধ

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix