Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অরক্ষিত সাড়ে ৩২ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯
অরক্ষিত সাড়ে ৩২ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য
Share on FacebookShare on Twitter

জনপ্রিয় মোবাইল অপারেটর এয়ারটেল। অপারেটরটির মোবাইল অ্যাপে নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে। এর জের ধরে দেশটিতে সাড়ে ৩২ কোটি এয়ারটেল গ্রাহকের ই-মেইল আইডি ও ফোন নম্বরের মতো একান্ত ব্যক্তিগত তথ্য অরক্ষিত হয়ে পড়েছে বলে মনে করছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা। বিষয়টি স্বীকার করে এয়ারটেল জানিয়েছে, অ্যাপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার কোনো ঘটনা এখন পর্যন্ত সামনে আসেনি। খবর বিবিসি ও গ্যাজেটস নাউ।

টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার (টিআরএআই) প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এয়ারটেল ভারতের তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর। চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশটিতে এয়ারটেলের গ্রাহক ছিল ৩২ কোটি ৫০ লাখ। এর বিপরীতে রিলায়েন্স জিওর গ্রাহক সংখ্যা ৩৫ কোটি ৫০ লাখ । অন্যদিকে এ সময়ে ভোডাফোন আইডিয়ার গ্রাহক সংখ্যা ছিল ৩৭ কোটি ২০ লাখ।

বিবিসির অনুসন্ধানে এয়ারটেল অ্যাপে ত্রুটির বিষয়টি প্রথম সামনে আসে। বলা হয়, এয়ারটেল মোবাইল অ্যাপে একটি বিশেষ ম্যালওয়্যার ধরা পড়েছে। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস (এপিআই) নামের এ ম্যালওয়্যার হ্যাকারদের কাছে এয়ারটেল গ্রাহকদের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত করে দিয়েছে। হ্যাকাররা চাইলে যেকোনো সময় এয়ারটেল গ্রাহকদের নাম, লিঙ্গ, ই-মেইল আইডি, ফোন নম্বর, জন্মতারিখ, স্থায়ী ঠিকানা, সাবস্ক্রিপশন-সংক্রান্ত তথ্য, ডিভাইস ক্যাপাবিলিটি-সংক্রান্ত তথ্য, অ্যাক্টিভেশন ডাটার মতো একান্ত ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার পেয়েছিলেন। এসব ব্যক্তিগত তথ্য হাতাতে হ্যাকারদের শুধু গ্রাহকের ফোন নম্বর প্রয়োজন হবে।

সাইবার সিকিউরিটি গবেষক এহরাজ আহমেদের গবেষণায়ও এয়ারটেল অ্যাপে এ ত্রুটির বিষয়ে জানানো হয়েছে। তিনি জানান, একান্ত ব্যক্তিগত বিভিন্ন তথ্যের পাশাপাশি ভারতীয় এয়ারটেল গ্রাহকদের ডিভাইসের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বরও অরক্ষিত ছিল। হ্যাকাররা সহজেই গোপন এ নম্বরের নাগাল পেতেন।

এর আগে চলতি বছরের অক্টোবরে স্থানীয় সার্চ সার্ভিস জাস্টডায়ালেও একটি ক্ষতিকর ম্যালওয়্যারের অস্তিত্ব শনাক্ত করা হয়। এতে ক্ষতির শিকার হন ভারতের প্রায় ১৫ কোটি ৬০ লাখ ব্যবহারকারী। ওই সময় পেশাদার হ্যাকারদের দ্বারা সাইবার আক্রমণের শিকার হয়েছিল জাস্টডায়ার।

তবে এবার এয়ারটেলের অ্যাপের মাধ্যমে সাইবার হামলার কোনো ঘটনা সামনে আসেনি। এয়ারটেলের একজন মুখপাত্র জানান, এয়ারটেলের অ্যাপে সামান্য কারিগরি সমস্যা দেখা দিয়েছিল। এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সাময়িক অরক্ষিত হয়ে পড়েছিল, তবে তা হ্যাকারদের হাতে যাওয়ার সপক্ষে কোনো প্রমাণ মেলেনি।

তিনি আরো বলেন, এয়ারটেলের ডিজিটাল প্লাটফর্ম আগের তুলনায় অনেক বেশি নিরাপদ। ক্ষতিকর ম্যালওয়্যারের উপস্থিতি জানার পর ত্বরিত উদ্যোগ নেয়া হয়েছে। জোরদার করা হয়েছে সাইবার নিরাপত্তা ব্যবস্থা। গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করাকে এয়ারটেল সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে।

টেলিকম গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় ভারতে সুনির্দিষ্ট কোনো আইন নেই। ফলে এখনই এ বিষয়ে এয়ারটেলের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয়া সম্ভব হবে না। তবে ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা পারসোনাল ডাটা প্রটেকশন বিল-২০১৮ অনুমোদন দিয়েছে। রাষ্ট্রপতির সম্মতিসাপেক্ষে এ বিল আইনে পরিণত হলে এটিই হবে ভারতের টেলিকম খাতে তথ্য সুরক্ষা-সংক্রান্ত প্রথম আইনি ভিত্তি।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জেনারেল ডাটা প্রটেকশন রেগুলেশনের (জিডিপিআর) আদলে নতুন এ আইনের খসড়া করেছে ভারতের কেন্দ্রীয় আইন মন্ত্রণালয়। এতে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য অবৈধ বা বেআইনি উপায়ে সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবহারের জন্য জেল-জরিমানার বিধান রাখা হয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে সমন্বিতভাবে কাজ করতে হবে : মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ করোনা মোকাবেলায় বিস্ময়কর সফলতা দেখিয়েছে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

বৈশ্বিক কার্যক্রমে কার্বন নিরপেক্ষতা অর্জনের প্রতিশ্রুতি অপো’র
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক কার্যক্রমে কার্বন নিরপেক্ষতা অর্জনের প্রতিশ্রুতি অপো’র

বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে ব্যবসা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিলেন ওয়ালটন সিইও
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে ব্যবসা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিলেন ওয়ালটন সিইও

স্মার্টফোন দিয়ে এআই ভিডিও তৈরির উপায়
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন দিয়ে এআই ভিডিও তৈরির উপায়

নগদে প্রশাসক নিয়োগ, স্বাগত জানালো তানভীর এ মিশুক
প্রযুক্তি সংবাদ

নগদে প্রশাসক নিয়োগ, স্বাগত জানালো তানভীর এ মিশুক

আসছে জেড টি ই ওয়াচ লাইভ, চার্জ থাকবে ২১ দিন পর্যন্ত
প্রযুক্তি সংবাদ

আসছে জেড টি ই ওয়াচ লাইভ, চার্জ থাকবে ২১ দিন পর্যন্ত

Load More

ট্রেন্ডিং টপিক

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)

অশ্লীল কন্টেন্ট দেখতে পারবে না অপ্রাপ্তবয়স্করা, বয়স যাচাই ব্যবস্থা চালু করল অ্যাপল
বিবিধ

অশ্লীল কন্টেন্ট দেখতে পারবে না অপ্রাপ্তবয়স্করা, বয়স যাচাই ব্যবস্থা চালু করল অ্যাপল

বিমানের টিকিটের দাম হাতের নাগালের মধ্যে রাখার আশ্বাস প্রতিমন্ত্রীর
সোশ্যাল মিডিয়া

বিমানের টিকিটের দাম হাতের নাগালের মধ্যে রাখার আশ্বাস প্রতিমন্ত্রীর

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
টেলিকম

অবৈধ মোবাইল বাজার ও রাজস্ব ফাঁকি: এনইআইআর (NEIR) হতে পারে হাজার কোটি টাকার সমাধান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix