Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রযুক্তির সেবা সমাজের সবার মধ্যে পৌঁছাতে হবে: ইয়াসির আজমান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 16 February 2020
প্রযুক্তির সেবা সমাজের সবার মধ্যে পৌঁছাতে হবে: ইয়াসির আজমান
Share on FacebookShare on Twitter

নিজের ভাষায় কথা বলতে আমরা সবাই চাই। যোগাযোগ প্রযুক্তির সুবিধা ও ডিজিটাল অন্তর্ভুক্তি নানাভাবেই সমাজের নানা স্তরের মানুষকে সহায়তা করছে। আমাদের চারপাশে অনেক মানুষ রয়েছেন যারা কথা শুনতে ও বলতে পারেন না। তাদের সাথে যোগাযোগে সবাইকে ইশারা ভাষা শিখতে উৎসাহিত করতে ‘কথাগুলো হারিয়ে না যাক শব্দের অভাবে’ প্রতিপাদ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে গ্রামীণফোন।

এ প্রচেষ্টার ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি আজ রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে সাইন-লাইন ডিজিটাল কেয়ার উদ্বোধন করে। শ্রবণ ও বাকপ্রতিবন্ধীদের জন্য এ ডিজিটাল কেয়ারে সেবাও প্রদান করবেন শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিরা।

এ উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোন, এর ওয়েবসাইট ও্ সেলফ সার্ভিস ডিজিটাল কেয়ার অ্যাপ মাইজিপি’তে ইশারা ভাষা ভিত্তিক গ্রাহকসেবা চালু করেছে। এছাড়াও, ‘কথাগুলো হারিয়ে না যাক শব্দের অভাবে’ ক্যাম্পেইনের মাধ্যমে ইশারা ভাষা বিশেষজ্ঞ আরাফাত সুলতানা লতার প্রশিক্ষণে গ্রামীণফোনের ইউটিউব চ্যানেলে ইশারা ভাষার ভিডিও টিউটোরিয়াল আপলোড করা হয়েছে। যা আগ্রহীদের ইশারা ভাষা শিখতে প্রাথমিক সহায়তা করবে এবং তাদেরকে সুযোগ করে দিবে কথা বলতে পারেন না এবং কথা শুনতে পান না এমন প্রিয়জনদের সাথে যোগাযোগ করার।

ফেব্রুয়ারি আত্মত্যাগ ও অর্জনের মাস। বাংলা ভাষার জন্য একুশে ফেব্রুয়ারি মহান আত্মত্যাগেরর প্রতিশব্দস্বরূপ। এ আত্মত্যাগের কারণেই আজ সারাবিশ্বে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। শ্রবণ ও বাকপ্রতিবন্ধী মানুষের যোগাযোগের মাধ্যম ইশারা ভাষা অনেকের অজানা। গ্রামীণফোনের এ উদ্যোগ সহায়তা করবে আমাদের মূল ভাষার মতো এ ভাষার গুরুত্বকে সমাজে সবার সামনে নিয়ে আসতে।

অনুষ্ঠানে সমাজের প্রতি গ্রামীণফোনের দায়িত্ববোধের কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘সমাজের প্রতিটি মানুষের কাছে যোগাযোগ প্রযুক্তি অন্তর্ভূক্তির সুবিধা পৌঁছানো উচিৎ। গ্রামীণফোন এখন ৭৬.৫ মিলিয়ন গ্রাহকের পরিবার এবং আমাদের দায়িত্ব হলো আমাদের নেটওয়ার্কে সবাইকে সমভাবে সেবা প্রদান করা। এখনই সময় আমাদের ডিজিটাল অন্তর্ভুক্তিকে আরও বিস্তৃত করার এবং এর মাধ্যমে প্রযুক্তির সুবিধা সবার কাছে পৌছে দেয়া। মাই জিপি-তে এবং গ্রামীণফোনের ওয়েবসাইটে ইশারা ভাষা ভিত্তিক সেবা ‘সাইন-লাইন’ অন্তর্ভূক্তি লাখো মানুষকে সেবা পেতে সহায়তা করবে।’

বাংলাদেশে লাখো শ্রবণ ও বাকপ্রতিবন্ধী থাকলেও ইশারা ভাষা শেখার যথেষ্ট সুযোগ নেই। যে কারণে, বাকি মানুষের সাথে তারা ঠিকভাবে যোগাযোগ করতে পারছেন না। ইয়াসির আজমান আরও বলেন, ‘আমরা আমাদের ভাষায় একে অন্যের সাথে যোগাযোগ করছি, কিন্তু অসমতা দুর করতে হলে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজে যারা কথা বলতে পারেন না এবং কথা শুনতে পান তাদের জন্যও যোগাযোগের ব্যবস্থা থাকতে হবে। ইন্টারনেটের সাহায্যে আমরা অনলাইন ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে সহজেই এ ভাষা শিখতে পারি। এ ভিডিও টিউটোরিয়াল সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে আগ্রহীদের এ ভাষা শেখার সুযোগ করে দিবে।’

ইয়াসির আজমান আরও বলেন, ‘ডিজিটাল অন্তর্ভূক্তির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ যাত্রায় আরো গুরুত্বর্পণূ অবদান রাখার মাধ্যমে সামাজিক ক্ষমতায়ণ বিস্তৃত করার এখনই সময়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ সালের ঠিক আগ মূহুর্তে ভাষার অসমতা দূর করতে যারা এই ডিজিটাল প্ল্যাটফর্মটি গড়ে তুলতে সহায়তা করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ।”

অনুষ্ঠানে ইশারা ভাষা বিশেষজ্ঞ আরাফাত সুলতানা লতার নেতৃত্বে একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ ইশারা ভাষায় পরিবেশন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা সাজ্জাদ হাসিব, হেড অফ মার্কেটিং নাফিস আনোয়ার চেীধুরী, হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার এবং জনপ্রিয় অভিনেতা ও শিল্পী তাহসান খান।

সাইন ল্যাঙ্গুয়েজের ভিডিও টিউটোরিয়াল দেখতে ভিজিট করুন: gpsocial.co/Sign_Language_Tutorial

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনের ফটোগ্যালারির জায়গা বাড়াবেন যেভাবে
নির্বাচিত

স্মার্টফোনের ফটোগ্যালারির জায়গা বাড়াবেন যেভাবে

ডিজিটাল নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

গ্রহে নতুন ধরনের বরফ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা!
প্রযুক্তি সংবাদ

গ্রহে নতুন ধরনের বরফ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা!

গুগল পিক্সেল ১০ প্রো: সম্ভাব্য স্পেসিফিকেশন, ডিজাইন ও নতুন ফিচার
নির্বাচিত

গুগল পিক্সেল ১০ প্রো: সম্ভাব্য স্পেসিফিকেশন, ডিজাইন ও নতুন ফিচার

টোলের খরচ জানা যাবে গুগল ম্যাপে
প্রযুক্তি সংবাদ

টোলের খরচ জানা যাবে গুগল ম্যাপে

ভালো ছবি তুলতে রিগের ব্যবহার
নির্বাচিত

ভালো ছবি তুলতে রিগের ব্যবহার

Load More

ট্রেন্ডিং টপিক

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লের Redmi 17C 5G স্মার্টফোন
মোবাইল এরিনা

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে, ভারতে Redmi 17C 5G

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি
শিক্ষা ও ক্যাম্পাস

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
প্রযুক্তি বাজার

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে
নির্বাচিত

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 February 2020

প্রযুক্তির সেবা সমাজের সবার মধ্যে পৌঁছাতে হবে: ইয়াসির আজমান

Techzoom.TV |
TechzoomTV