Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রামীণফোনের সিম সংকট কাটেনি তবে রিপ্লেসমেন্টে প্রভাব পড়বে না

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২০
গ্রামীণফোনের সিম সংকট কাটেনি তবে রিপ্লেসমেন্টে প্রভাব পড়বে না
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দাবি করা বকেয়া অর্থ নিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে চলমান দ্বন্দ্বের কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন গ্রামীণফোনের (জিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান। একইসঙ্গে টেলিকম অপারেটরটি যে সিম সংকটে ভুগছে, সে পরিস্থিতিরও কোনো অগ্রগতি নেই বলে জানান তিনি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপু‌রে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, সিম সংকট সমাধানে কোনো অগ্রগতি হয়নি। নতুন গ্রাহকদর কাছে সিম বিক্রির ক্ষেত্রে আমরা সমস্যার মুখোমুখি হব। তাই এই সমস্যার সমাধান না করতে পারলে নতুন গ্রাহক পাওয়া যাবে না। কারণ সিম থাকবে না।

বর্তমান গ্রাহকদের ক্ষেত্রে এটি সমস্যা তৈরি করবে না জানিয়ে জিপি সিইও বলেন, বর্তমান গ্রাহকদের সিম রিপ্লেসমেন্টেও কোনো সমস্যা হবে না। কিন্তু প্রতিদিন প্রায় ৫০ হাজার গ্রাহক আমাদের কাছে নতুন সিম নিতে আসে। এই গ্রাহকদের জন্য সমস্যা হবে। তবে আমরা আশা করছি, এ সমস্যার সমাধান হবে।

এদিকে, গত ২ এপ্রিল টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা পাওনা দাবি করে চিঠি দেয় গ্রামীণফোনকে। বিটিআরসি বলছে, দেশের বৃহত্তম এই মোবাইল অপারেটরের কাছে তাদের পাওনা আট হাজার ৪৯৪ কোটি এক লাখ টাকা। আর বাকি চার হাজার ৮৫ কোটি ৯৪ লাখ টাকা পাওনা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। বিটিআরসির পাওনার মধ্যে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত সুদের পরিমাণ ছয় হাজার ১৯৪ কোটি ৩১ লাখ টাকা। এ বকেয়া নিয়ে চলামান দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়িয়েছে।

এ পরিস্থিতিতে গত ২৭ জানুয়ারি গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের সমাপ্ত বছরের জন্য ৪০ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করে। এর আগে অন্তর্বর্তীকালীন ৯০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে বছরটিতে ১৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানটির ঘোষণা করা এই লভ্যাংশের পরিমাণ আগের বছরের ২০১৮ সাল তুলনায় অর্ধেকেরও কম। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি ২৮০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

লভ্যাংশের পরিমাণ কমে গেলেও ২০১৯ সালে গ্রামীণফোন মোটা অঙ্কের মুনাফা করেছে। বছরটিতে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয় ২৫ টাকা ৫৬ পয়সা। তবে শেয়ারবাজার গুঞ্জন ছড়িয়ে পড়ে, সরকারের বকেয়ে পরিশোধের কারণ গ্রামীণফোন লভ্যাংশের পরিমাণ কমিয়ে দিয়েছে।

এ প্রসঙ্গে গ্রামীণফোনের সিইও বলেন, বিটিআরসির দাবি করা পাওনা টাকা পরিশোধের সঙ্গে লভ্যাংশের কোনো সম্পর্ক নেই। যদি এটার (বিটিআরসির দাবি করা বকেয়া টাকার সমস্যা) আমরা দ্রুত সমাধান করতে পারি, তাহলে এ ধরনের কোনো প্রশ্ন আসবে না। আর লভ্যাংশ সম্পূর্ণ আলাদা একটি বিষয়। একটি পলিসি ফলো করে এটি করা হয়।

চীনে কভিড-১৯ বা করোনাভাইরাস পরিস্থিতি মোবাইল সেবার ওপর কোনো প্রভাব ফেলবে কি না— এমন প্রশ্নে ইয়াসির বলেন, সমস্যা কিছুটা হবে, তাতে ভুল নেই। সব ধরনের পণ্যই চীন থেকে আসে। শুধু নেটওয়ার্ক নয়, যেকোনো খাতের জন্যই এ পরিস্থিতি সমস্যার কারণ। তবে এটি কতটা সংকট তৈরি করবে, তা এখনই বলা যাচ্ছে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শেষ হল ‘আকাশ কিনে চলুন টি-টোয়েন্টি বিশ্বকাপে’ ক্যাম্পেইন
প্রযুক্তি সংবাদ

শেষ হল ‘আকাশ কিনে চলুন টি-টোয়েন্টি বিশ্বকাপে’ ক্যাম্পেইন

স্মার্টফোন কিনতে যে বিষয়গুলো মাথায় রাখবেন
কিভাবে করবেন

স্মার্টফোন কিনতে যে বিষয়গুলো মাথায় রাখবেন

মিডরেঞ্জের বাজারে স্টাইল ও স্থায়িত্বে গুরুত্ব দিচ্ছে ইনফিনিক্স নোট এজ
নির্বাচিত

মিডরেঞ্জের বাজারে স্টাইল ও স্থায়িত্বে গুরুত্ব দিচ্ছে ইনফিনিক্স নোট এজ

পাঁচ লাখের বেশি ডাউনলোড রবি-টেন মিনিট স্কুল অ্যাপ
টেলিকম

পাঁচ লাখের বেশি ডাউনলোড রবি-টেন মিনিট স্কুল অ্যাপ

আইটেল সিটি ১০০ মোবাইল
নির্বাচিত

আইটেল CITY 100: কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও দুর্দান্ত ফিচারে সাশ্রয়ী স্মার্টফোন

স্মার্টওয়াচ আনবে গুগল
প্রযুক্তি সংবাদ

স্মার্টওয়াচ আনবে গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি
নির্বাচিত

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট
প্রযুক্তি সংবাদ

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

সাইনবোর্ডে লেখা ‘দৈনিক অন্যায়ের চিত্র’ ভেতরে নকল কনডম কারখানা
সোশ্যাল মিডিয়া

সাইনবোর্ডে লেখা ‘দৈনিক অন্যায়ের চিত্র’ ভেতরে নকল কনডম কারখানা

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
প্রযুক্তি সংবাদ

এআই চিপের চাহিদায় আয় ৭০ শতাংশ বাড়ার আশা এনভিডিয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ ফেব্রুয়ারি ২০২০

গ্রামীণফোনের সিম সংকট কাটেনি তবে রিপ্লেসমেন্টে প্রভাব পড়বে না

Techzoom.TV |
TechzoomTV