Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জিপিকে ‘আটকাতে’ নতুন বিধিনিষেধ বিটিআরসির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৩ জুন ২০২০
জিপি ২০০০ কোটি টাকা না দিলে ব্যবস্থা নেবে বিটিআরসি
Share on FacebookShare on Twitter

দেশে গ্রাহকসংখ্যায় শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনকে আটকাতে নতুন বিধিনিষেধ আরোপ করল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

নতুন বিধিনিষেধ অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে গ্রামীণফোন আগাম অনুমোদন ছাড়া কোনো ধরনের নতুন সেবা, অফার বা প্যাকেজ দিতে পারবে না। এখনকার অফার অথবা প্যাকেজও আবার অনুমোদন করিয়ে নিতে হবে।

এ ছাড়া নম্বর ঠিক রেখে অপারেটর বদলে গ্রামীণফোনের ক্ষেত্রে ‘লকিং পিরিয়ড’ হবে ৬০ দিন। অন্যদের ক্ষেত্রে যা ৯০ দিন। এর মানে হলো, গ্রামীণফোন সহজে ছাড়া যাবে।

আজ রোববার বিটিআরসি এসব বিধিনিষেধের কথা জানিয়ে গ্রামীণফোনকে চিঠি দিয়েছে। বিটিআরসি চিঠিতে জানিয়েছে, করোনা পরিস্থিতির কারণে গ্রামীণফোনের ক্ষেত্রে বাড়তি কলরেট (মিনিটে সর্বনিম্ন ৫০ পয়সা) আপাতত নির্ধারণ করে দেওয়া হলো না। এটা পরে বিবেচনা করা হবে।

অন্যদিকে গ্রামীণফোনের ক্ষেত্রে কল আদান-প্রদান বা টার্মিনেশন থেকে আয় কমিয়ে দেওয়ার (মিনিটে ১০ পয়সার বদলে ৫ পয়সা) বিধিনিষেধটি আরও যাচাই করে কমিশন পরে জারি করবে বলে উল্লেখ করা হয় চিঠিতে।

বিটিআরসি গ্রামীণফোনের ওপর এসব বিধিনিষেধ আরোপ করেছে তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতা প্রবিধানমালার (২০১৮) অধীনে। এর আওতায় সংস্থাটি গত বছর ১০ ফেব্রুয়ারি গ্রামীণফোনকে তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতাধারী (এসএমপি) অপারেটর হিসেবে ঘোষণা করে।

কোনো মোবাইল অপারেটর গ্রাহকসংখ্যা, রাজস্ব অথবা তরঙ্গ—এ তিন ক্ষেত্রের একটিতে ৪০ শতাংশের বেশি বাজার হিস্যাধারী হলে এসএমপি অপারেটর হিসেবে ঘোষণা করা যায়। গ্রামীণফোন গ্রাহকসংখ্যা ও অর্জিত বার্ষিক রাজস্বের দিক দিয়ে ৪০ শতাংশ বাজার হিস্যাধারী।

বিটিআরসি গ্রামীণফোনকে এসএমপি অপারেটর হিসেবে ঘোষণার পর গত বছর ১৮ ফেব্রুয়ারি চারটি বিধিনিষেধ জারি করে। বিধিনিষেধগুলো ছিল মাসিক কলড্রপের সীমা ২ শতাংশের মধ্যে নিয়ে আসা, দেশজুড়ে কোনো প্রচার বা মার্কেট কমিউনিকেশন না করা , এমএনপির (নম্বর ঠিক রেখে অপারেটর বদল) ‘লক ইন পিরিয়ড’ ৩০ দিনে কমিয়ে আনা ও অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে একক বা স্বতন্ত্র চুক্তি না করা। পরে আবার তুলে নেওয়া হয়। বিষয়টি আদালতেও গড়িয়েছিল।

করোনাকালে গ্রামীণফোন গত মে মাসে গ্রাহকদের বিনামূল্যে ১০ কোটি মিনিট দেয়। নির্দিষ্ট সময়ের জন্য কলরেট কমিয়ে দেয়। চিকিৎসকদের নামমাত্র মূল্যে ইন্টারনেট প্যাকেজ দেওয়ার ঘোষণা দেয়।

এরপরই বাকি তিন অপারেটর রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটক যৌথভাবে বিটিআরসিকে চিঠি দিয়ে এসএমপি অপারেটর হিসেবে গ্রামীণফোনের ওপর বিধিনিষেধ আরোপের দাবি জানায়। রবির অভিযোগ ছিল, গ্রামীণফোন তাদের বাজারমুখী পদক্ষেপগুলোকে করপোরেট সামাজিক দায়বদ্ধতার মোড়কে উপস্থাপন করছে। গ্রামীণফোন বলেছিল, করোনাকালে সবারই মানুষকে সহায়তা করতে এগিয়ে আসা উচিত।

এরপর বিটিআরসির এই পদক্ষেপ এল। এ বিষয়ে কমিশনের আনুষ্ঠানিক বক্তব্য জানতে চাইলে সংস্থাটির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. জাকির হোসেন খান বলেন, ‘টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কমিশন প্রতিনিয়ত বাজারের উপর নজর রাখছে। প্রতিটি অপারেটর যেন সমানভাবে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে সে জন্য ইতিমধ্যে এসএমপি হিসেবে ঘোষণা করা অপারেটর গ্রামীণফোনের অনুকূলে গ্রাহক স্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়।’

জাকির খান বলেন, কমিশন আশা করে গ্রামীণফোন দেশের এ খাতের প্রচলিত আইন ও সংশ্লিষ্ট বিধি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।

বাজারের বড় অপারেটরের প্রতিযোগিতা বিরুদ্ধ আচরণ ঠেকিয়ে বাকি অপারেটরগুলোকে সুরক্ষা দিতে বিভিন্ন দেশে কোনো অপারেটরকে এসএমপি হিসেবে ঘোষণার নজির রয়েছে।

তবে গ্রামীণফোন বলছে, তাদের কোনো আচরণ প্রতিযোগিতা পরিবেশ বিনষ্ট করছে না। গ্রামীণফোনের পরিচালক ও হেড অব পাবলিক অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাত এক লিখিত বিবৃতিতে প্রথম আলোকে বলেন, বাংলাদেশের মোবাইল খাত যথেষ্ট প্রতিযোগিতামূলক। এখানে গ্রামীণফোন সময়োচিত বিনিয়োগ, নিত্যনতুন উদ্ভাবন ও ব্যবসায়িক পরিচালন দক্ষতার মাধ্যমে প্রসার লাভ করেছে। তিনি বলেন, সর্বশেষ বিধিনিষেধ এসএমপির মূল উদ্দেশ্যের সঙ্গে অসংগিতপূর্ণ। কেননা বাজার বিনষ্ট হয়েছে, এমন কোন প্রমাণের ওপর ভিত্তি করে এটি আরোপ করা হয়নি।

হোসেন সাদাত আরও বলেন, ‘আরোপিত এই অসামঞ্জস্যপূর্ণ বিধিগুলোই মূলত প্রতিযোগিতাবিরোধী, যা গ্রাহক স্বার্থের পরিপন্থী। এটা জাতীয় রাজস্ব, বিনিয়োগের পরিবেশের ওপর ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব ফেলবে।’ তিনি উল্লেখ করেন, গ্রামীণফোন চিঠিটি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।

Tags: জিপি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলালিংক নেটওয়ার্ক নিয়ে হতাশ গ্রাহক
টেলিকম

বাংলালিংক নেটওয়ার্ক নিয়ে হতাশ গ্রাহক

টেলিকম

১২ মে থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটে সব চ্যানেলের সম্প্রচার

টেলিসেবায় নতুন মানদণ্ড নির্ধারণ বিটিআরসি’র
টেলিকম

টেলিসেবায় নতুন মানদণ্ড নির্ধারণ বিটিআরসি’র

ফের চালু হচ্ছে ৩ ও ১৫ দিনের ইন্টারনেট প্যাকেজ
টেলিকম

বিশ্বে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারে ১৫তম অবস্থানে বাংলাদেশ

বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেটের দাম কত?
টেলিকম

৪২০০ টাকায় স্টারলিংকের আনলিমিটেড স্যাটেলাইট ইন্টারনেট

ইন্টারনেটের গতি ধীর থাকবে ২ মার্চ
টেলিকম

ঘরে ঘরে উচ্চগতির ইন্টারনেট পৌছে দিতে সরকার বদ্ধপরিকর

Load More

ট্রেন্ডিং টপিক

অশ্লীল কন্টেন্ট দেখতে পারবে না অপ্রাপ্তবয়স্করা, বয়স যাচাই ব্যবস্থা চালু করল অ্যাপল
বিবিধ

অশ্লীল কন্টেন্ট দেখতে পারবে না অপ্রাপ্তবয়স্করা, বয়স যাচাই ব্যবস্থা চালু করল অ্যাপল

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা
প্রযুক্তি সংবাদ

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?
বিবিধ

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন
বিবিধ

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix