Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুমকির মুখে জিপির ৭ কোটি ৬০ লাখ গ্রাহকের তথ্যভান্ডার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
হুমকির মুখে জিপির ৭ কোটি ৬০ লাখ গ্রাহকের তথ্যভান্ডার
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে চলমান করোনা মহামারির সময়ে গ্রাহক চাপ বাড়লেও দেশজুড়ে নিজস্ব তত্বাবধানে পরিচালিত ১৪টি ‘গ্রামীনফোন সেন্টার’ এখন কার্যত বন্ধ। ঢাকার গুলশানের একটি লাউঞ্জ ছাড়া সবগুলো সেবা সেন্টারই আপাত বন্ধ। আর গত চার মাস ধরে হোম অফিসে পাঠানো নেটওয়ার্কের ১২০ জন এবং কাস্টমার সার্ভিস বিভাগের ৬২ জনকে কার্যত কর্মহীন রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পূর্ব অভিজ্ঞতার আলোকে তারা এখন স্থায়ীভাবে চাকরিচ্যুত হওয়া আশঙ্কা করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামীণফোনের নাম্বার ওয়ান নেটওয়ার্ক ও গ্রাহক সেবা এখন তৃতীয় পক্ষ ভেন্ডরদের মাধ্যমে কম টাকায় অল্প শিক্ষিত, অদক্ষ, অনভিজ্ঞ ও অনির্ভরশীল জনবল দ্বারা পরিচালনা, ব্যাবস্থাপনা ও রক্ষনাবেক্ষণ করা হচ্ছে। এমনকি সুইস বা গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক স্থাপনা এবং নিজস্ব তত্তাবধানে পরিচালিত গ্রাহক সেবাও তৃতীয় পক্ষ ভেন্ডরদের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে।

প্রাপ্ত তথ্য মতে, তৃতীয় পক্ষের মাধ্যমে সেবা দেয়ার ইতোমধ্যেই নেটওয়ার্ক বিড়ম্বনায় পড়তে হয়েছে খুলনা অঞ্চলের ১ কোটি ৮০ লাখ গ্রাহককে। গত ১৯ আগস্ট যশোরের মেইন সুইচ রুম ক্র্যাশ করায় দীর্ঘ ৯ ঘণ্টা সমস্যা পোহাতে হয় গ্রাহকদের।

অভিজ্ঞজনরা মনে করছেন, এতে করে দেশের টেলিকম নেটওয়ার্কের নিরাপত্তা ও কাস্টমারের গুরুত্বপূর্ণ তথ্য ভান্ডারকে হুমকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এটা জাতীয় জননিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি।

বিশ্বস্তসূত্রে জানাগেছে, সরকার তথা বিটিআরসির অডিট আপত্তির পাওনা দাবি পরিশোধ ও গ্রামীণফোনকে এসএমপি ঘোষণার ফলে টেলিনর তথা মালিকপক্ষের আর্থিক ও অধিক থেকে অধিকতর মুনাফা লাভের যে, ক্ষতি হয়েছে তা পূরনের উদ্দেশ্যে গ্রামীণফোন কর্তৃপক্ষ এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

গ্রামীণফোন কর্তৃপক্ষের এসব কর্মকাণ্ড কর্মসংস্থান ও অর্থনীতির উপর এর বিরূপ প্রভাব এবং দেশের জননিরাপত্তা, সুশাসন ও জাতীয় নিরাপত্তার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছে গ্রামীণফোনে শ্রমিকদের রেজিষ্টার্ড ট্রেড ইউনিয়ন “গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন”।

এ বিষয়ে ইতিমধ্যে গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন (জিপিইইউ) সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিটিআরসি’র বরাবর আবেদন করেছে। এছাড়াও কর্মসংস্থান, গ্রাহক ও নেটওয়ার্ক পরিষেবা এবং সম্ভাব্য জনসাধারণ ও জাতীয় স্বার্থ সুরক্ষিত ও সমুন্নত রাখতে সংগঠনটি টেলিযোগাযোগ মন্ত্রণালয়, শ্রম প্রতিমন্ত্রীসহ অন্যান্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক ও কর্তৃপক্ষ এমনকি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।

গ্রামীনফোন এম্প্লয়ীজ ইউনিয়নের সাধারন সম্পাদক মিয়া মাসুদ এ প্রসঙ্গে বলেন, “গ্রামীনফোনকে বাংলাদেশের এক নম্বর মোবাইল অপারেটর হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে যেই অভিজ্ঞ কর্মীরা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, গ্রামীণফোন কর্তৃপক্ষ তাদেরকে কর্মহীন করে চাকরি থেকে ছাঁটাই করার হঠকারি ও আত্মঘাতি সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে কর্মহীন সকল কর্মীদের স্বপদে পুনর্বহালের আবেদন জানাচ্ছি। গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন শ্রম আইন লংঘন করে বেআইনি ও অবৈধভাবে কাউকে চাকরিচ্যুত করা কোনভাবেই মেনে নিবে না।”

মিয়া মাসুদ আরও বলেন, গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন একটি রেজিষ্টার্ড ট্রেড ইউনিয়ন হিসেবে তার সকল শ্রমিকদের আইনসংগত অধিকার ও গ্রাহকদের সর্বোত্তম সেবা চালু রাখার লক্ষ্যে কোম্পানির যেকোনো অবৈধ, অনৈতিক ও অযৌক্তিক সিদ্ধান্ত কখনোই মেনে নিবেনা।

অভিযোগ রয়েছে, ইতোপূর্বে কল সেন্টারকে (১২১) কে তৃতীয় পক্ষ ভেন্ডরের মাধ্যমে পরিচালনা করায় বর্তমানে হটলাইনে গ্রামীণফোন গ্রাহকেরা মান সম্মত সেবা আর পাচ্ছেন না। এছাড়াও নেটওয়ার্কের মান জরিপকারি প্রতিষ্ঠান “ওকলা”র সাম্প্রতিক জরিপে গ্রামীনফোন শক্তিশালী নেটওয়ার্ক হিসেবে তার পূর্বের অবস্থান হারিয়েছে।-

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চোখের পলকে ছবি তৈরি করে দিচ্ছে এআই, ফটোশপ কি হারিয়ে যাবে?
নির্বাচিত

চোখের পলকে ছবি তৈরি করে দিচ্ছে এআই, ফটোশপ কি হারিয়ে যাবে?

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলেছে রিয়েলমি সি৭৫
নির্বাচিত

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলেছে রিয়েলমি সি৭৫

মোবাইলে অ্যাপ ইনস্টলের সময়, না পড়েই অনুমতি দিচ্ছেন?
কিভাবে করবেন

মোবাইলে অ্যাপ ইনস্টলের সময়, না পড়েই অনুমতি দিচ্ছেন?

মোটোরোলা এজ লাইট
নির্বাচিত

মোটোরোলা এজ লাইট

গ্রামীণফোনের নেটওয়ার্ক বিভ্রাট, গ্রাহকদের ক্ষোভ
টেলিকম

গ্রামীণফোনের নেটওয়ার্ক বিভ্রাট, গ্রাহকদের ক্ষোভ

২০১৯ সালের সেরা ১০ মিউজিক ভিডিও
নির্বাচিত

২০১৯ সালের সেরা ১০ মিউজিক ভিডিও

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৮ সালের মধ্যে সব নাগরিক পাবেন ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
নির্বাচিত

২০২৮ সালের মধ্যে সব নাগরিক পাবেন ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য
নির্বাচিত

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার
টেলিকম

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

ফোন নম্বর, রিকভারি মেইল ছাড়াই হারানো জি-মেইল অ্যাকাউন্ট ফেরত পাবেন
প্রযুক্তি পরামর্শ

ফোন নম্বর, রিকভারি মেইল ছাড়াই হারানো জি-মেইল অ্যাকাউন্ট ফেরত পাবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাংয়ের লোগো নকল করে বাজারে ‘সামসুদ্দিন’ চার্জার!
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের লোগো নকল করে বাজারে ‘সামসুদ্দিন’ চার্জার!

দেশের ইলেকট্রনিক্স ও মোবাইল অ্যাকসেসরিজের বাজারে সুপরিচিত ব্র্যান্ডের...

ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোনে পাবেন ১২০ ওয়াটের ফাস্ট চার্জার

২০২৬ সালে রেকর্ড মূল্যে বাজারে আসছে পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোন

গিকবেঞ্চে দেখা মিলল ‘অপো রেনো ১৬ প্রো’ বৈশ্বিক সংস্করণের, চিপসেটে বড় পরিবর্তনের আভাস

গিকবেঞ্চে দেখা মিলল ‘অপো রেনো ১৬ প্রো’ বৈশ্বিক সংস্করণের, চিপসেটে বড় পরিবর্তনের আভাস

৮,০০০ এমএএইচ দানবীয় ব্যাটারি ও এলইডি ম্যাট্রিক্স ডিসপ্লেসহ বিশ্ববাজারে ‘টেকনো পোভা ৮ ৫জি’

৮,০০০ এমএএইচ দানবীয় ব্যাটারি ও এলইডি ম্যাট্রিক্স ডিসপ্লেসহ বিশ্ববাজারে ‘টেকনো পোভা ৮ ৫জি’

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ সেপ্টেম্বর ২০২০

হুমকির মুখে জিপির ৭ কোটি ৬০ লাখ গ্রাহকের তথ্যভান্ডার

Techzoom.TV |
TechzoomTV