Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেলিকম খাতের ভবিষ্যৎ নিয়ে ওয়েবিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 23 November 2020
টেলিকম খাতের ভবিষ্যৎ নিয়ে ওয়েবিনার অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

দেশের তরুণরা মেধাবী। কিন্তু তারা উদ্ভাবনের জায়গায় অত্যন্ত দুর্বল। তাই তাদের উদ্ভাবন সম্পদকে সুরক্ষা দেয়ার মাধ্যমে দেশী উদ্ভাবনকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়ার প্রতি তাগিদ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

শনিবার সিটিও ফোরাম বাংলাদেশ এবং মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘রোল অব টেলিকম ইন এক্সেলেরেটিং ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

দেশে ৫জি সেবা চালুতে সরকার পুরোপুরি প্রস্তুত বলেও ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, ৫জির যুগে মিলিয়ন অব ডিভাইসের সংযুক্ত করতে পারবো, বাসার ফ্রিজ, টিভি, দরজা সবকিছুই। সুতরাং টেলকো হচ্ছে হাইওয়ে যার ওপর নির্ভর করে পরের সভ্যতা বিকশিত হবে। এজন্য উদ্ভাবনী দক্ষতার ওপর গুরুত্ব দেন তিনি।

সিটিও ফোরামের প্রতিষ্ঠাতা এবং সভাপতি তপন কান্তি সরকার আয়োজনের সভাপতিত্ব করেন এবং তার ভাষণে সিটিও ফোরাম বাংলাদেশের উদ্যোগে এবং টেক জায়ান্ট এমাজন এর সহযোগিতায় ‘সিটিও ফোরাম ইনোভেশন সেন্টার’ গঠনের ঘোষণা দিয়ে বলেন ৫জির মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবে রূপান্তর করবে। এ রূপান্তরের জন্য আমাদের তরুণদেরও আগ্রহ রয়েছে, ইনোভেশন সেন্টারে আমাজনের সঙ্গে ৪০ জনের পদ্মা, যমুনা, সুরমা, কুশিয়ারা, মেঘনা এই নামের ৫টি টিম কাজ করছে জানিয়ে এবারের বিজয় দিবসে ১৬ই ডিসেম্বর ২০২০ এ ‘ইনোভেশন হ্যাকাথন’ আয়োজনের কথা জানান।

সরকারের এবং মন্ত্রী মহোদয়ের আন্তরিকতা থাকলেও সকল সরকারি দপ্তর বা প্রতিষ্ঠানে একই চিন্তা বা নীতির প্রতিফলন না দেখা গেলে এগিয়ে যাওয়া কষ্টকর বলে মন্তব্য করেন এমটব সভাপতি এবং রবি আজিয়াটা লিমিটেডের সিইও মাহতাব উদ্দিন আহমেদ।

অবশ্য ডিজিটাল ফিন্যান্সিয়াল সেবায় বিটিআরসির হস্তক্ষেপে ব্যাংক এবং টেলিকম উভয় পক্ষ এখন ‘বিজয়ী’ অবস্থানে আছে বলে মত দিয়েছেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান।

অনুষ্ঠানে টেলিকম খাতকে ‘ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যাকবোন’ বলে মন্তব্য করেন ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও আবুল কাশেম মোঃ শিরিন। তিনি বলেন ডিজিটাল ফিন্যান্স এর ক্ষেত্রে উদ্ভাবনের অনেক সুযোগ রয়েছে।

অপরদিকে অবকাঠামোতে এগিয়ে থাকলেও ইনোভেশনে বাংলাদেশ পিছিয়ে রয়েছে মন্তব্য করে এখন প্রত্যেকটা বাড়ীকে ইন্টারনেটের অধীনে আনতে টেলিকম অপারেটর গুলো কাজ করছে বলে জানান বাংলালিংকের সিইও এরিক অস।

ওয়েবিনারের শুরুতে সিটিও ফোরামের ইসি সদস্য এবং বাংলালিংক এর আই টি ডিরেক্টর সৈয়দ সোহায়েল রেজা সিটিও ফোরাম ইনোভেশন সেন্টারের ওপর একটি প্রেজেন্টেশন দেন।

সিটিও ফোরাম বাংলাদেশের সেক্রেটারি জেনারেল এবং পূবালী ব্যাংকের এ এম ডি জনাব মোহাম্মদ আলীর সঞ্চালনায় আয়োজনের সূচনা বক্তব্য রাখেন টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এবং সিটিও ফোরামের ভাইস প্রেসিডেন্ট মো. মহসিনুল আলম এবং টেলিটক এমডি মো. সাহাব উদ্দিন বক্তব্য রাখেন।

ভার্চুয়াল প্লাটফর্ম জুমের মাধ্যমে আয়োজনে প্রায় একশত মানুষ যোগদান করেন এবং ফেইসবুক লাইভে সরাসরি সম্প্রচারে প্রায় ২০হাজার মানুষ আলোচনা উপভোগ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
প্রযুক্তি সংবাদ

প্রথমার্ধে হুয়াওয়ের মুনাফা কমেছে ৫২%

মাশরাফি বাসার সামনে অবস্থান নিয়েছে ই-অরেঞ্জের গ্রাহকরা
ই-কমার্স

মাশরাফি বাসার সামনে অবস্থান নিয়েছে ই-অরেঞ্জের গ্রাহকরা

ইন্টারনেট
টেলিকম

আফগানিস্তানে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ

‘বিক্রয় ডট কম’ কিনে নিলো নাইজেরিয়ান প্রতিষ্ঠান ‘জিজি’
ই-কমার্স

‘বিক্রয় ডট কম’ কিনে নিলো নাইজেরিয়ান প্রতিষ্ঠান ‘জিজি’

ভোল্টি যুগে রবি, পাবেন দ্রুত কল সংযোগ-বেশি ব্যাটারি লাইফ
টেলিকম

ভোল্টি যুগে রবি, পাবেন দ্রুত কল সংযোগ-বেশি ব্যাটারি লাইফ

বাণিজ্য মেলায় সেরা ইনোভেশন ও সেরা স্টলের পুরস্কার পেলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

বাণিজ্য মেলায় সেরা ইনোভেশন ও সেরা স্টলের পুরস্কার পেলো ওয়ালটন

Load More

ট্রেন্ডিং টপিক

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস
নির্বাচিত

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন
নির্বাচিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

গুগল ম্যাপস ও স্পটিফাই চলবে শাওমি ১৮ প্রো সিরিজের পেছনের ডিসপ্লেতে
প্রযুক্তি বাজার

গুগল ম্যাপস ও স্পটিফাই চলবে শাওমি ১৮ প্রো সিরিজের পেছনের ডিসপ্লেতে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’...

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 November 2020

টেলিকম খাতের ভবিষ্যৎ নিয়ে ওয়েবিনার অনুষ্ঠিত

Techzoom.TV |
TechzoomTV