Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রামীণফোনের ‘মেন্টরিং ফিউচার লিডারস’ শীর্ষক ওয়েবিনার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৯ জুলাই ২০২১
গ্রামীণফোনের ‘মেন্টরিং ফিউচার লিডারস’ শীর্ষক ওয়েবিনার
Share on FacebookShare on Twitter

গ্রামীণফোন নিজেদের ‘প্ল্যাটফর্ম শি’ উদ্যোগের আওতায় ‘মেন্টরিং ফিউচার লিডারস’ শীর্ষক এক আলোচনা সভা আয়োজন করেছে।

সঠিক নির্দেশনা ও মেন্টরশিপ কীভাবে তরুণ পেশাজীবী নারীদের প্রয়োজনীয় দক্ষতার উন্নয়নের মাধ্যমে তাদের ক্যারিয়ারের বিকাশ ঘটাতে পারে এবং ভবিষ্যতে তাদের নেতৃস্থানীয় পদে যাওয়ার পথ সুগম করতে পারে, তা নিয়ে আলাপ করা হয়।

গ্রামীণফোনের ‘প্ল্যাটফর্ম শি’ উদ্যোগের অংশ হিসেবে অনলাইনে এ ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়। নানা চ্যালেঞ্জ ও অভিজ্ঞতার মধ্য দিয়ে মেধাবী নারী শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলার লক্ষ্যে কাজ করে গ্রামীণফোনের মেন্টরশিপ প্রোগ্রাম – ‘প্ল্যাটফর্ম শি’।

এ প্রোগ্রামের প্রথম সিজন সফলভাবে শেষ করার পর, ছয় মাসব্যাপী মেন্টরশিপ প্রোগ্রাম ও গ্রামীণফোনের বিভিন্ন বিভাগ থেকে ১৫ জন মেন্টরদের নিয়ে ওয়ান-টু-ওয়ান মেন্টরশিপের সুযোগ নিয়ে ‘প্ল্যাটফর্ম শি’ -এর দ্বিতীয় সিজন শুরু হয়েছে।

এ প্রোগ্রামে অংশগ্রহণকারীদের সামর্থের ওপর ভিত্তি করে তাদের পূর্ণ সম্ভাবনা উন্মোচনে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলার মাধ্যমে তাদের ক্ষমতায়নে তাদের প্রত্যককেই একজন প্রোগ্রাম পার্টনারের সাথে যুক্ত করে দেয়া হবে।

ভবিষ্যতে কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করে তুলতে শিক্ষাক্ষেত্র ও শিল্পখাতের প্রয়োজনীয় দক্ষতার মধ্যে যে দূরত্ব রয়েছে এ প্ল্যাটফর্মের মাধ্যমে তা কমিয়ে এনে নারী শিক্ষার্থীদের নারী পেশাজীবী হিসেবে সফল আত্মপ্রকাশে সহায়তা করাই এই প্ল্যাটফর্মের লক্ষ্য। বাংলাদেশের জন্য উন্নত ও সমতাপূর্ণ ভবিষ্যৎ গঠনে এটি সহায়ক ভূমিকা পালন করবে। এই মেন্টরশিপ প্রোগ্রামে মেন্টরদের নেতৃত্বে নির্ধারিত লক্ষ্য অনুযায়ী সেশন, সফট স্কিল তৈরি ও নেটওয়ার্কিংয়ের ওপর আলোকপাত করা হবে।

ওয়েবিনারে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টেলিনরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হেড অব গ্লোবাল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেলিনা লমহল্ড; গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব, প্রতিষ্ঠানটির চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দ তানভির হোসেন এবং এর হেড অব এইচআর স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যালেন্ট ম্যানেজমেন্ট নাদিয়া কাদের।

ওয়েবিনারে টেলিনরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হেড অব গ্লোবাল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেলিনা লমহল্ড বলেন, “টেলিনর লিঙ্গ বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজে বিশ্বাস করে এবং নারীদের জন্য উপযোগী কাজের পরিবেশ তৈরিতে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এজন্য, টেলিনর জাতিসংঘের নারী ক্ষমতায়ন নীতিমালার লিঙ্গ সমতার সাতটি প্রধান নীতি অনুসরণে স্বাক্ষর করেছে। যার ফলশ্রুতিতে, আমরা মনে করি, কাজের ক্ষেত্রে আরও বেশি সংখ্যক নারীদের সম্পৃক্ততা আবশ্যক।”

তিনি আরও বলেন, “জীবন ও ক্যারিয়ার গঠনে পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা অস্বীকারের কোনো সুযোগ নেই। বিশেষভাবে যখন আপনি আপনার পেশাদার জীবনের শুরুর দিকে রয়েছেন, তখন এ ধরনের একটি প্ল্যাটফর্ম নিজ কার্যক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতার উন্মেষ ঘটিয়ে আপনাকে এগিয়ে থাকার জন্য আলাদা বৈশিষ্ট্য দান করবে। আমরা যে ধরনের প্রতিষ্ঠান হতে চাই, টেলিনরে আমরা সে লক্ষ্যে এখনও কাজ করে যাচ্ছি। আমরা চাই আমাদের গ্রাহক বৈচিত্র্যকে আরও ভালোভাবে প্রতিনিধিত্ব করতে; এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা পরিবর্তনের অংশ হতে হতে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “সময়ের পরিবর্তন ঘটেছে, সেই সাথে পরিবর্তিত হয়েছে চাকরির বাজার। করপোরেট সেক্টরে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে আমাদের দেশের নারীরা অতীতে পিছিয়ে পড়ছিলেন। নারীদের জন্য বিশেষায়িত কর্মস্থল গড়ে তোলার ব্যাপারে প্রতিষ্ঠান সমূহের অনীহা, কর্মক্ষেত্রে নারীদের সংখ্যার অপ্রতুলতা এবং নানা সামাজিক-সাংস্কৃতিক বাধা এক্ষেত্রে মূল কিছু কারণ ছিল। কিন্তু এখন নারীরা কাজের ক্ষেত্রকে সত্যিকার অর্থেই নতুন জীবনদান করেছেন। গ্রাহকদের সর্বোত্তম উপায়ে সেবাদানে আধুনিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো সমাজের বিভিন্ন দৃষ্টিভঙ্গি, দক্ষতা ও ভাবনার ওপর নির্ভর করে এবং গ্রামীণফোনও এর ব্যতিক্রম নয়। কাজের ক্ষেত্রে পরিবর্তিত অবস্থা অনুধাবনে এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতার অর্জনে নারী পেশাজীবীদের খাত সংশ্লিষ্ট প্রবণতাগুলোর ব্যাপারে সচেতন হতে হবে। সঠিক মেন্টরিং এক্ষেত্রে নারীদেরকে কর্মস্থলে বিভিন্ন দ্বিধা কাটিয়ে ওঠা, আত্মবিশ্বাসী করে তোলা, বৈচিত্র্যময় কর্মস্থলের অভিজ্ঞতাকে কাজে লাগানো এবং কার্যকরী পেশাগত দক্ষতা অর্জনে সহায়তা করতে পারে। গ্রামীণফোনের সাফল্যের মূল্যে রয়েছে কর্মীদের মধ্যে সঠিক ভারসাম্য।”

গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দ তানভির হোসেন বলেন, “নারীদের প্রতিভার উন্নয়ন ও বিকাশে আমাদেরকে অনুকূল একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে। নীতি ও সংস্কৃতি নারীদের প্রবৃদ্ধিতে সহায়তা করবে, পাশাপাশি নারীদেরকে আরো চ্যালেঞ্জিং ভূমিকায় অবতীর্ণ হওয়ার সামর্থ্যও প্রদান করবে। এজন্য কর্মস্থলে নারীদের জন্য প্রয়োজনীয় আপস্কিলিং ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। এর পেছনে মূখ্য কারণ হল, লিঙ্গ বৈচিত্র্যকে যথাযথ রূপে গ্রহণ করে নেওয়া শুধু যে সঠিক তা-ই নয়, বরং যেকোনো ব্যবসায়ের প্রাসঙ্গিকতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য এটি আবশ্যকীয়ও বটে।”

Tags: গ্রামীণফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিকটকের মতো ইউটিউবে ভিডিও তৈরির সুযোগ মিলবে
নির্বাচিত

ইউটিউব চ্যানেলের নাম পাল্টাতে নতুন নিয়ম

ফোল্ডেবল আইফোন আনছে অ্যাপল, গুঞ্জন নাকি সত্যি?
প্রযুক্তি সংবাদ

ফোল্ডেবল আইফোন আনছে অ্যাপল, গুঞ্জন নাকি সত্যি?

অ্যাকশন ক্যামেরা নিয়ে মটোরোলা ওয়ান অ্যাকশন
নির্বাচিত

অ্যাকশন ক্যামেরা নিয়ে মটোরোলা ওয়ান অ্যাকশন

প্রযুক্তি জায়ান্টদের জন্য নতুন আইনের প্রস্তুতি ইইউয়ের
নির্বাচিত

প্রযুক্তি জায়ান্টদের জন্য নতুন আইনের প্রস্তুতি ইইউয়ের

আইফোনের ফিচার মিলবে এই অ্যানড্রয়েড ফোনে
নির্বাচিত

আইফোনের ফিচার মিলবে এই অ্যানড্রয়েড ফোনে

ওয়েব ট্রাফিকে চ্যাটজিপিটির হিস্যা কমছে, বাড়ছে জেমিনির
নির্বাচিত

ওয়েব ট্রাফিকে চ্যাটজিপিটির হিস্যা কমছে, বাড়ছে জেমিনির

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ
বিবিধ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান
বিবিধ

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix