Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আগামী বছর বন্ধ হচ্ছে থ্রিজি নেটওয়ার্ক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩ অক্টোবর ২০২১
আগামী বছর বন্ধ হচ্ছে থ্রিজি নেটওয়ার্ক
Share on FacebookShare on Twitter

এটিঅ্যান্ডটি, ভেরাইজন থেকে শুরু করে টি-মোবাইল, যুক্তরাষ্ট্রের প্রধান সেলফোন কোম্পানিগুলো তাদের থ্রিজি নেটওয়ার্ক বন্ধ করতে যাচ্ছে। ২০২২ থেকে যুক্তরাষ্ট্রের বাজারে কাজ করবে না তাদের থ্রিজি ফোন। আগামী বছর থেকে পুরনো থ্রিজি ফোন থেকে টেক্সট মেসেজ পাঠানো, কল করা এমনকি ৯১১ নম্বরেও জরুরি কল দেয়া যাবে না। খবর ওয়াশিংটন পোস্ট।

পুরনো ফোন বাতিল হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে পারেন বয়স্ক আমেরিকানরা, যারা একই ফোন দীর্ঘ সময় ব্যবহার করে থাকেন। এমনই একজন হচ্ছে কামি গ্রিফিথস, যিনি ২০১৬ সাল থেকে স্যামসাং গ্যালাক্সির একটি থ্রিজি ফোন ব্যবহার করে আসছেন। কমিউনিটি টেক নেটওয়ার্ক নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক তিনি। কয়েকশ ডলার ব্যয় করে তিনি হয়তো নতুন ফাইভজি ফোন ক্রয় করতে পারবেন কিন্তু তিনি তার গ্রাহকদের নিয়ে উদ্বিগ্ন। সানফ্রান্সিসকোর নিম্ন আয়ের মানুষের মধ্যে ডিজিটাল লিটারেসির বিকাশে কাজ করছে কমিউনিটি টেক নেটওয়ার্ক। প্রতিষ্ঠানটির বয়স্ক কিংবা নিম্ন আয়ের জনগোষ্ঠীর পক্ষে নতুন ফোন কেনা এবং ফাইভজি ফোন ব্যবহার করা কঠিন ঠেকতে পারে বলে আশঙ্কা করছেন গ্রিফিথস।

তিনি বলেন, আমাদের সদস্যদের জন্য ফোন পরিবর্তন করা খুবই কঠিন। থ্রিজি ফোন বাতিলের সিদ্ধান্তে তারা খুশি হওয়ার কথা নয়। বয়স্ক জনগোষ্ঠীর পক্ষে নতুন ফোনে অভ্যস্ত হওয়া কষ্টকর ঠেকে। কোনো ফোন যদি ঠিকমতো কাজ করে, তাহলে তারা সেটা পরিবর্তনে আগ্রহী নয়।

যুক্তরাষ্ট্রে প্রায় দুই দশক ধরে সচল থ্রিজি প্রযুক্তি। ২০০২ সালে যুক্তরাষ্ট্রে থ্রিজি সেবা চালু করেছিল ভেরাইজন। ২০১০ সালে তারা ফোরজি চালু করে। ২০১৯ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ফাইভজি নেটওয়ার্কে প্রবেশ শুরু করে। ফাইভজি নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে বিনিয়োগ বৃদ্ধি এবং পুরনো নেটওয়ার্ক ব্যবস্থাপনায় অর্থ ব্যয় কমানোর নীতি গ্রহণ করেছে তারা। এ ধারাবাহিকতায় থ্রিজি সেবা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ মোবাইল নেটওয়ার্কগুলো।

২০২২ সালের জানুয়ারি থেকেই মোবাইল নেটওয়ার্কগুলো তাদের থ্রিজি সেবা বন্ধ করতে শুরু করবে। বেশির ভাগ কোম্পানিই তাদের দিন-তারিখ ঠিক করে ফেলেছে। যেমন স্প্রিন্ট তাদের থ্রিজি বন্ধ করতে যাচ্ছে ১ জানুয়ারি ২০২২, এটিঅ্যান্ডটি ২২ ফেব্রুয়ারি, স্প্রিন্ট তাদের এলটিই বন্ধ করছে ৩০ জুন এবং ভেরাইজন তাদের থ্রিজি বন্ধ করছে ৩১ ডিসেম্বর। টি-মোবাইল অবশ্য তাদের ২জি ও ৩জি সেবা বন্ধের দিন-তারিখ নিশ্চিত করেনি।

আইফোন ৬-এর পুরনো সব সেটে ফোন কল কিংবা ডাটা ব্যবহার করা যাবে না। স্যামসাং গ্যালাক্সি এস৪ কিংবা তার পুরনো ফোনগুলো থ্রিজি ফোন। এর পরবর্তী গ্যালাক্সি ফোনগুলোতে কাজ চালাতে আপডেট দিতে হবে। গ্রাহকদের আশ্বস্ত করতে মোবাইল কোম্পানিগুলো বলছে, থ্রিজি বন্ধের সিদ্ধান্তে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জিএসএমএ ইন্টেলিজেন্সের বরাতে জানা গেছে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে মাত্র ৪ শতাংশ গ্রাহকের থ্রিজি ফোন রয়েছে। অধিকাংশ গ্রাহকের হাতে ফোরজি ও ফাইভজি ফোন চলে এসেছে।

থ্রিজি বন্ধ হলে লাখো ডিভাইস অপাঙেক্তয় হয়ে পড়বে। তবে ওই ফোনগুলোর জন্যও কার্যকরী কিছু পরামর্শ দিচ্ছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। ওয়াই-ফাই কানেক্টিভিটি রয়েছে এমন থ্রিজি ফোনে হয়তো ফোন কল বা মেসেজ পাঠানো যাবে না কিন্তু তা অনেকগুলো কাজে আসতে পারে। এটাকে পোর্টেবল রেডিও, গেম খেলার যন্ত্র; নিদেনপক্ষে অ্যালার্ম ঘড়ি হিসেবে ব্যবহার করা যেতে পারে। এমনকি থ্রিজি কিন্ডলেতে বই পড়াও চালিয়ে যাওয়া যাবে।

Tags: থ্রিজি নেটওয়ার্ক

এই বিভাগ থেকে আরও পড়ুন

জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম
নির্বাচিত

জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম

অতিরিক্ত মোবাইল ব্যবহারের কুফল
নির্বাচিত

অতিরিক্ত মোবাইল ব্যবহারের কুফল

লেনোভো ট্যাবের নতুন সংযোজন
নির্বাচিত

লেনোভো ট্যাবের নতুন সংযোজন

৪০ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ দিবে প্যানাসনিক টাফবুক এফজেড ৫৫
নির্বাচিত

৪০ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ দিবে প্যানাসনিক টাফবুক এফজেড ৫৫

জিপিএস সুবিধা, এক চার্জে ১৪দিন চলবে স্মার্টওয়াচ
নির্বাচিত

জিপিএস সুবিধা, এক চার্জে ১৪দিন চলবে স্মার্টওয়াচ

এনসিসি ব্যাংকের ডিজিটাল রূপান্তর করবে ফ্লোরা সিস্টেমস
নির্বাচিত

এনসিসি ব্যাংকের ডিজিটাল রূপান্তর করবে ফ্লোরা সিস্টেমস

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

শিল্প খাতের সাইবার সুরক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করল ক্যাসপারস্কি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix