Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগ বাড়াচ্ছে চিপ জায়ান্টরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৫ ফেব্রুয়ারি ২০২২
সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগ বাড়াচ্ছে চিপ জায়ান্টরা
Share on FacebookShare on Twitter

গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) খাতে বড় অংকের বিনিয়োগ করছে সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো। চিপ-স্বল্পতা ও বৈশ্বিক চাহিদা বৃদ্ধির কারণে বিনিয়োগ বৃদ্ধিতে যাচ্ছে তারা।

উন্নত মানের সিলিকন ওয়েফার তৈরিতে আগামী তিন বছরে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ নির্মাতা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। গত জানুয়ারিতে তাইওয়ানভিত্তিক কোম্পানিটি জানায়, ২০২২ সালে তাদের মূলধন ব্যয় ৪৭ শতাংশ বাড়তে পারে। চলতি বছরে তারা ৪ হাজার থেকে ৪ হাজার ৪০০ কোটি ডলার বিনিয়োগ করতে পারে। ২০২১ সালে ৩ হাজার কোটি ডলার বিনিয়োগ করেছিল টিএসএমসি। তাইওয়ানের সিঞ্চুভিত্তিক কোম্পানিটির বাজার মূলধন ৬০ হাজার কোটি ডলারের বেশি। সম্প্রতি ১ হাজার ২০০ কোটি ডলার ব্যয়ে যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে একটি কারখানা চালুর ঘোষণা দেয় টিএসএমসি। এছাড়া জাপানে আরেকটি কারখানার নির্মাণকাজও চালু হয়।

শুধু যে টিএসএমসি বিনিয়োগ বাড়াচ্ছে এমন নয়, প্রতিদ্বন্দ্বী অন্য কোম্পানিগুলোও বিনিয়োগ বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সেমিকন্ডাক্টর জায়ান্ট ইন্টেল গত মার্চে জানায়, আরিজোনায় দুটি নতুন চিপ কারখানায় ২ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে তারা। ৪০ বছর ধরেই আরিজোনায় শক্তিশালী অবস্থান ইন্টেলের। যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে আরিজোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আরিজোনায় অন্য যে চিপ কোম্পানি রয়েছে, তার মধ্যে আছে অন সেমিকন্ডাক্টর, এনএক্সপি ও মাইক্রোচিপ।

চলতি বছরে সেমিকন্ডাক্টর খাতে স্যামসাং কী পরিমাণ বিনিয়োগ করবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি। তবে গত মাসে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম কোম্পানিটি জানায়, ২০২১ সালে তারা যে পরিমাণ মূলধন ব্যয় করেছে, তার ৯০ শতাংশ গিয়েছে সেমিকন্ডাক্টর খাতে। উল্লেখ্য, গত বছর স্যামসাংয়ের মূলধন বিনিয়োগ হয়েছে ৪৮ দশমিক ২ ট্রিলিয়ন ওন বা ৪ হাজার ১০ কোটি ডলার।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা গার্টনার বলছে, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও গবেষণায় গত বছর সেমিকন্ডাক্টর নির্মাতা কোম্পানি ১৪ হাজার ৬০০ কোটি ডলার ব্যয় করেছে। এ খাতে মোট ব্যয়ের ৬০ শতাংশের প্রতিনিধিত্ব করেছে বিশ্বের শীর্ষ তিন চিপ নির্মাতা টিএসএমসি, স্যামসাং ও ইন্টেল।

গবেষণা প্রতিষ্ঠান ব্রেইনের সেমিকন্ডাক্টর বিশ্লেষক পিটার হ্যানবুরি সিএনবিসিকে জানান, ২০১৬-২০-এর তুলনায় ২০২১-২৫-এ সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ দ্বিগুণ বাড়ছে।

সেমিকন্ডাক্টর শিল্পের আরো বড় কয়েকটি নাম যেমন এনভিডিয়া, এএমডি ও কোয়ালকমকে অবশ্য প্রতিদ্বন্দ্বীদের মতো বড় অংকের বিনিয়োগ করতে দেখা যাচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে এ কোম্পানিগুলো চিপের ডিজাইন করে এবং তা তৈরিতে টিএসএমসির মতো কোম্পানির সঙ্গে চুক্তিতে যায়।

এদিকে সেমিকন্ডাক্টর শিল্পে বড় অংকের বিনিয়োগ সত্ত্বেও এ খাতের সরবরাহ সংকট কাটেনি। নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যে সেমিকন্ডাক্টর ব্যবহারের কারণে এ সমস্যা দেখা দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। চায়ের কেটলি, ওয়াশিং মেশিন থেকে শুরু করে হেডফোন ও যুদ্ধবিমানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় চিপ ব্যবহূত হয়। গাড়ির মতো বেশকিছু পণ্যে ডজনখানেক চিপও ব্যবহার হয়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি ব্যবহারে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে: পলক
নির্বাচিত

প্রযুক্তি ব্যবহারে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে: পলক

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
নির্বাচিত

কিস্তিতে স্মার্টফোন কিনতে ঋণ দিচ্ছে পামপে: লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠী

‘নগদ’ থেকে ভাতার টাকা উধাও থামছেই না
নির্বাচিত

‘নগদ’ থেকে ভাতার টাকা উধাও থামছেই না

অবৈধ মোবাইল হ্যান্ডসেটে থাকবে নেটওয়ার্ক
নির্বাচিত

বাজারে ৪০ শতাংশ চোরাই ফোন, ২ হাজার কোটি টাকা রাজস্ব হারানোর শঙ্কা

মোবাইল টাওয়ার শেয়ারিংয়ের যাত্রা
টেলিকম

মোবাইল টাওয়ার শেয়ারিংয়ের যাত্রা

ট্রিপল ক্যামেরাসহ বাজারে এল মটোরোলা মটো জি৮ পাওয়ার লাইট
প্রযুক্তি সংবাদ

ট্রিপল ক্যামেরাসহ বাজারে এল মটোরোলা মটো জি৮ পাওয়ার লাইট

Load More

ট্রেন্ডিং টপিক

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?
বিবিধ

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই
নির্বাচিত

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি
মতামত ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix