Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোরজি সেবায় এগিয়ে রবি, ইন্টারনেটে যুক্ত ৭৪ শতাংশ গ্রাহক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৬ মার্চ ২০২২
ফোরজি সেবায় এগিয়ে রবি, ইন্টারনেটে যুক্ত ৭৪ শতাংশ গ্রাহক
Share on FacebookShare on Twitter

মোট গ্রাহকের ৪৪ দশমিক ৪ শতাংশ ফোরজি গ্রাহক নিয়ে ২০২১ সালে ফোরজি সেবায় নেতৃত্ব আরো সুসংহত করেছে রবি। গত বছর রবির মোট গ্রাহকের ৭৩ দশমিক ৭ শতাংশই ছিল ইন্টারনেট ব্যবহারকারী, যা এ খাতে সর্বোচ্চ। আজ বুধবার ২০২১ সালের আর্থিক ফলাফল প্রকাশ করে এসব তথ্য জানিয়েছে অপারেটরটি।

রবি জানিয়েছে, ১৪ হাজার ৮২২টি ফোরজি সাইট দিয়ে ৯৮ দশমিক ১ শতাংশ গ্রাহকের জন্য ফোরজি কভারেজ নিশ্চিত করেছে। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে প্রতি মাসে গ্রাহক প্রতি ডাটা ব্যবহারের পরিমাণ ৪১ দশমিক ১ শতাংশ বেড়েছে। ২০২১ সালে রবির ডাটা ব্যবহারকারীরা গড়ে প্রতি মাসে ৪ জিবি ডাটা ব্যবহার করেছেন।

২০২০ সালের তুলনায় ২০২১ সালে রবির গ্রাহক সংখ্যা ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ৫ কোটি ৩৭ লাখে পৌঁছেছে, যা দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর ২৯ দশমিক ৭ শতাংশ। একইসাথে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ডাটা গ্রাহক সংখ্যা ১২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ কোটি ৯৬ লাখে পৌঁছেছে এবং রবির ফোরজি গ্রাহক সংখ্যা ৪৩ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ কোটি ৩৮ লাখে পৌঁছেছে।

২০২১ সালের চতুর্থ প্রান্তিকে ২ হাজার ৪৬ কোটি টাকাসহ বছর শেষে রবির মোট আয় ৮ হাজার ১৪২ কোটি টাকা। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে রবির আয় বৃদ্ধির হার ৭ দশমিক ৬ শতাংশ। গত বছরের চতুর্থ প্রান্তিকের তুলনায় ২০২১ সালের একই প্রান্তিকে রবির আয় বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৫ শতাংশ।

২০২১ সালের চতুর্থ প্রান্তিকে রবি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে ১ হাজার ২০৫ কোটি টাকা, যা ওই প্রান্তিকের মোট আয়ের ৫৮ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে ২০২১ সালে রাষ্ট্রীয় কোষাগারে মোট ৪ হাজার ৫৭৫ কোটি টাকা জমা দিয়েছে রবি, যা ওই বছরের মোট আয়ের ৫৬ দশমিক ২ শতাংশ।

কোম্পানির আর্থিক ফলাফল সম্পর্কে রবির অ্যাক্টিং সিইও অ্যান্ড সিএফও, এম রিয়াজ রশীদ বলেন, ‘মার্কেটে আমাদের প্রবৃদ্ধির কৌশল ধারাবাহিকভাবে কাজ করায় আমরা আনন্দিত। ২০২১-সহ টানা তিন বছর রবি টেলিকম খাতে সর্বোচ্চ আয় বৃদ্ধির হার নিশ্চিত করেছে। ফোরজিতে রবির আধিপত্য প্রমাণ করে যে, উদ্ভাবনকে পুঁজি করে ডিজিটাল রূপান্তরে যাত্রায় সঠিক পথেই রয়েছি আমরা।’

মুনাফা প্রসঙ্গে তিনি বলেন, ‘২০২১ সালে মুনাফা অর্জন করতে পারলেও ২ শতাংশ ন্যূনতম করের ফলে গুরুতর ক্ষতি নিয়ে আমরা উদ্বিগ্ন। এই অযৌক্তিক করের বাধ্যবাধকতা না থাকলে আমাদের মুনাফা ১৮০ কোটি টাকার পরিবর্তে ৩৪৩ কোটি টাকা হতো। অন্য কথায়, ২ শতাংশ ন্যূনতম কর প্রত্যাহার করা হলে আমরা ২০২১ সালে আমাদের শেয়ারহোল্ডারদের জন্য ১৬৩ কোটি টাকা বেশি মুনাফা করতে পারতাম।’

Tags: ফোরজি রবিরবিরবি আজিয়াটা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন মোবাইলের এসডিজি ফটোগ্রাফি প্রতিযোগিতায় লাখ টাকা পুরস্কার
নির্বাচিত

ওয়ালটন মোবাইলের এসডিজি ফটোগ্রাফি প্রতিযোগিতায় লাখ টাকা পুরস্কার

কে সেরা? স্ন্যাপড্রাগন না মিডিয়াটেক
নির্বাচিত

কে সেরা? স্ন্যাপড্রাগন না মিডিয়াটেক

এন্ট্রি লেভেল আইপ্যাডেও আসছে ম্যাজিক কিবোর্ড
নির্বাচিত

এন্ট্রি লেভেল আইপ্যাডেও আসছে ম্যাজিক কিবোর্ড

নতুন কনসেপ্ট ফোন দেখালো শাওমি
নির্বাচিত

নতুন কনসেপ্ট ফোন দেখালো শাওমি

সুপার স্মার্টফোন তৈরি করল মেইজু ১৮
নির্বাচিত

সুপার স্মার্টফোন তৈরি করল মেইজু ১৮

আইফোনকে টেক্কা দিতে নতুন ধরনের ফোল্ডিং ফোন আনছে স্যামসাং
নির্বাচিত

আইফোনকে টেক্কা দিতে নতুন ধরনের ফোল্ডিং ফোন আনছে স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

একযোগে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
বিবিধ

একযোগে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা
বিবিধ

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix