Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বন্যার্তদের পাশে গ্রামীণফোন, ১০ মিনিট ফ্রিতে কথা বলার সুযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২০ জুন ২০২২
গভীর সমুদ্রে গ্রামীণফোনের নেটওয়ার্ক সম্প্রসারণ
Share on FacebookShare on Twitter

দেশের উত্তর-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় লাখো মানুষের পাশে থেকে সেবা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে গ্রামীণফোন। এরই ধারাবাহিকতায় সিলেট বন্যা দুর্গত গ্রাহকদের যোগাযোগের জরুরী প্রয়োজনে ১০ মিনিট ফ্রি টক টাইম দিয়েছে গ্রামীণফোন । গ্রামীণফোন গ্রাহকরা যেকোন লোকাল নাম্বারে কল করতে এই ফ্রি মিনিট ব্যবহার করতে পারবেন।

গ্রামীণফোন আজ সিলেটের বন্যার্দুগত গ্রাহকদের মধ্যে ফ্রি ১০ মিনিট বিতরণ করেছে। এই ফ্রি টক টাইম গ্রাহকরা আগামী ৩ দিন ব্যবহার করতে পারবেন। এই ভয়াবহ দুর্যোগে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ন। কিন্ত বন্যা ও অব্যাহত বৃষ্টির কারণে অনেক গ্রাহকই মোবাইলের ব্যলেন্স রিচার্জ করতে সমস্যার সন্মুখীন হচ্ছেন। গ্রাহকদের পাশে থেকে মোবাইল সেবার মাধ্যমে জরুরী প্রয়োজন মেটাতে গ্রামীণফোন ফ্রি মিনিট ব্যালেন্স বিতরন করেছে। এর মাধ্যমে বন্যাপীড়িত গ্রাহকরা তাদের প্রয়োজনগুলো মেটাতে পারবে বলে গ্রামীণফোন বিশ্বাস করে।

গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “জাতীয় এই দুর্যোগে মানুষের প্রয়োজনে পাশে দাড়াঁনো আমাদের সবার নৈতিক দায়িত্ব। কানেক্টিটিভিটি পার্টনার হিসাবে বন্যাদুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে গ্রামীণফোনের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের জরুরী কানেক্টিভিটির প্রয়োজন মেটাতে গ্রামীণফোন সবসময় পাশে থাকবে। সেবা নিশ্চিত করার লক্ষ্যে মাঠ পর্যায়ে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা পরিস্থিতি মোকাবেলা করছি এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসা পর্যন্ত আমরা গ্রাহকদের পাশে থাকার অঙ্গীকার করছি।”

বিগত ৪-৫ দিনে সিলেটের বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারন করেছে যেখানে প্রায় ৪০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। জলাবদ্ধতার কারণে মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্কও ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়, বিটিআরসি, বাংলাদেশ সেনাবাহীনিসহ সকল সরকারী বেসরকারি সংস্থার সহায়তায় গ্রামীণফোনের কর্মীরা নিরলসভাবে নেটওয়ার্ক পুনস্থাপনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং একই সাথে ভবিষৎ এ আরও বিকল্প উদ্যোগ গ্রহনের মাধ্যমে জাতীয় এই দুযোর্গ মোকাবেলায় কাজ করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

নকল ই-কমার্স সাইট বানিয়ে ১০ হাজার মানুষকে ঠকিয়ে ২৫ কোটি টাকা আদায়!
ই-কমার্স

ই-কমার্স সূচকে ১২ ধাপ পেছালো বাংলাদেশ

ইন্টারনেট সহজলভ্য করতে আসছে ‘একদেশ এক রেট’ নীতি
টেলিকম

ইন্টারনেট সহজলভ্য করতে আসছে ‘একদেশ এক রেট’ নীতি

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে গ্রাহকদের সাথে কথা বললেন টেলিনর সিইও
টেলিকম

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে গ্রাহকদের সাথে কথা বললেন টেলিনর সিইও

আইকিউওও ৯ প্রোঃ সময়ের সেরা প্রসেসরের ফোন
প্রযুক্তি সংবাদ

আইকিউওও ৯ প্রোঃ সময়ের সেরা প্রসেসরের ফোন

স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময় পর পর লোকেশন ডেটা মুছতে দেবে গুগল
প্রযুক্তি সংবাদ

গুগলের বিরুদ্ধে আইফোন ট্র্যাকিং মামলা চলবে

একদিনের জন্য টেলিনরের শীর্ষ নির্বাহী বাংলাদেশের রেনেকা
টেলিকম

একদিনের জন্য টেলিনরের শীর্ষ নির্বাহী বাংলাদেশের রেনেকা

Load More

ট্রেন্ডিং টপিক

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮
ফিচার

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড
রিভিউ

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

৪১২ একর সরকারি জমিতে গড়ে উঠবে সৌর বিদ্যুৎকেন্দ্র, থাকছে ব্যাটারি স্টোরেজ সুবিধাও
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎতে ইউনিটপ্রতি মিলবে ১০.৫০ টাকা

প্রি-অর্ডারে ভিভো ভি৮০ লাইট ৫জি, থাকছে ০% ইএমআই ও বিশেষ উপহার
প্রযুক্তি সংবাদ

প্রি-অর্ডারে ভিভো ভি৮০ লাইট ৫জি, থাকছে ০% ইএমআই ও বিশেষ উপহার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ জুন ২০২২

বন্যার্তদের পাশে গ্রামীণফোন, ১০ মিনিট ফ্রিতে কথা বলার সুযোগ

Techzoom.TV |
TechzoomTV