Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দুই বছরের সর্বনিম্ন দরে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৩ জুলাই ২০২২
‘ডিসিপ্লিন মান্থ প্রোগ্রাম অন ডিজিটাল সিটিজেনশিপ’ ওয়েবিনার অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

পুঁজিবাজারের সাম্প্রতিক দর পতনে ব্যাপকভাবে কমে গেছে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম। এর মাঝে টেলিকমিউনিকেশন খাতে তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেডের শেয়ারের দাম কমে ১ বছর ১১ মাসের (প্রায় ২ বছর) মধ্যে সর্বনিম্ন অবস্থানে চলে এসেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে প্রাপ্ত পরিসংখ্যান পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) ডিএসইতে গ্রামীণফোনের শেয়ার সর্বোচ্চ ২৮৮ টাকা ৫০ পয়সা, সর্বনিম্ন ২৮৬ টাকা দরে কেনাবেচা হয়। শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ২৮৬ টাকা।

আজকের ক্লোজিং মূল্য গত এক বছর ১১ মাসের মাঝে গ্রামীণফোনের শেয়ারের সর্বনিম্ন মূল্য।

এর আগে ২০২০ সালের ২০ আগস্ট ডিএসইতে শেয়ারটির দাম ছিল ২৮৬ টাকা ১০পয়সা। এর ঠিক পাঁচ মাসের মাথায় ২০২১ সালের জানুয়ারির ২০ তারিখে শেয়ারটির দর প্রায় ৩৪ শতাংশ বেড়ে ৩৮৩ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। আর গত বছরের সেপ্টেম্বরের ১২ তারিখে গ্রামীণফোনের শেয়ারের ইতিহাসে সর্বোচ্চ মূল্যে ৩৮৭ টাকা ৮০ পয়সায় বিক্রি হয় গ্রামীণফোনের শেয়ার। এর পর থেকে দাম কমতে থাকে কোম্পানিটির শেয়ারের। চলতি বছরের জুলাই পর্যন্ত গ্রামীণফোনের শেয়ারপ্রতি লেনদেন হয়েছে সর্বোচ্চ ৩৫৯ টাকা ৪০ পয়সায়।

কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৮৬ টাকা। যা গ্রামীণফোনের এখনকার পর্যন্ত সর্বোচ্চ মূল্যের তুলনায় প্রায় ৩৬ শতাংশ কম এবং চলতি বছরের সর্বোচ্চ মূল্যের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম।

২০০৯ সালে বাজারে আসা টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোনই ছিল সে সময়কার পুঁজিবাজারের সবচেয়ে বড় মূলধনী কোম্পানি। ফলে গ্রামীণফোন তালিকাভুক্ত হওয়ার পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের যেমন বড় উল্লম্ফন ঘটেছিল, তেমনি বাজার মূলধনেও হয়েছিল রেকর্ড।

ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত এই ৫ বছরে গ্রামীণফোনের গড় লভ্যাংশের পরিমাণ ছিল ২২৮ শতাংশ। অর্থাৎ ৫ বছর ধরে প্রতিটি শেয়ারের বিপরীতে গ্রামীণফোন বিনিয়োগকারীদের গড়ে প্রায় ২৩ টাকা করে লভ্যাংশ দিয়ে গেছে। এ কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য পছন্দের শেয়ারগুলোর মধ্যে গ্রামীণফোন বা জিপি অন্যতম।

কোম্পানিটির ব্যবসায় ধারাবাহিক প্রবৃদ্ধির কারণে দেশি বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশী বিনিয়োগকারীদের কাছেও যথেষ্ট প্রিয় ছিল এর শেয়ার। কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি, বাংলাদেশে টাকার বিপরীতে ডলারের দাম ক্রমে বাড়তে থাকা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে থাকায় বিদেশী বিনিয়োকারীরা এখান থেকে বিনিয়োগ প্রত্যাহার করতে শুরু করলে গ্রামীণফোনসহ বেশ কিছু কোম্পানির শেয়ারের বিক্রির চাপ বেড়ে যায়। আর এ কারণেই শেয়ারটির এতটা দর পতন হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, ২০০৯ সালের ১৬ নভেম্বরে পুঁজিবাজারে লেনদেন শুরু হয় জিপির। তার আগে কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে প্রায় ৬ কোটি ৫৭ লাখ শেয়ার বিক্রি করে ৪৮৬ কোটি টাকার মূলধন সংগ্রহ করে। আর প্রাক-আইপিও প্লেসমেন্টের মাধ্যমে সংগ্রহ করেছিল আরও ৪৮৬ কোটি টাকা। সব মিলিয়ে শেয়ার ছেড়ে কোম্পানিটি ৯৭২ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

জিপির দাবি প্রত্যাখ্যান করে যা বললো মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন
টেলিকম

জিপির দাবি প্রত্যাখ্যান করে যা বললো মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন

ফোনের ইন্টারনেট ডাটা বাঁচানোর পাঁচ উপায়
টেলিকম

৫০ জিবির বেশি ডাটাও এখন যোগ হবে নতুন প্যাকেজে

আসছে বাজেটে মোবাইল ও ইন্টারনেট কর প্রত্যাহারের দাবি
টেলিকম

আসছে বাজেটে মোবাইল ও ইন্টারনেট কর প্রত্যাহারের দাবি

২২৭ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রবির বিরুদ্ধে সাবেক এমডির মামলা
টেলিকম

২২৭ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রবির বিরুদ্ধে সাবেক এমডির মামলা

অ্যাকাউন্টের মেয়াদ বাড়াল বাংলালিংক সঙ্গে ডাটা-টকটাইম ফ্রি
টেলিকম

গ্রাহকদের ফ্রি ইন্টারনেট-টকটাইম দেবে বাংলালিংক

‘পুরনো ব্যবস্থার নতুন বন্দোবস্ত’, গ্রাহকের অধিকার উপেক্ষিত: মহিউদ্দিন আহমেদ
টেলিকম

‘পুরনো ব্যবস্থার নতুন বন্দোবস্ত’, গ্রাহকের অধিকার উপেক্ষিত: মহিউদ্দিন আহমেদ

Load More

ট্রেন্ডিং টপিক

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট
নির্বাচিত

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ
প্রযুক্তি সংবাদ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

মোনাশের শিক্ষাবিদদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেলেন ইউসিবিডির শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

মোনাশের শিক্ষাবিদদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেলেন ইউসিবিডির শিক্ষার্থীরা

মায়ের স্মার্টফোনে কোডিং শিখে বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার দুই যমজ ভাই
প্রযুক্তি সংবাদ

মায়ের স্মার্টফোনে কোডিং শিখে বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার দুই যমজ ভাই

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য
নির্বাচিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু ক্যামেরা বা প্রসেসরের...

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ জুলাই ২০২২

দুই বছরের সর্বনিম্ন দরে গ্রামীণফোন

Techzoom.TV |
TechzoomTV