Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেটের গতিতে সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৭ জানুয়ারি ২০২৩
তিনদিন ইন্টারনেট বন্ধ থাকলে বিল কাটা
Share on FacebookShare on Twitter

দেশে মোবাইল ইন্টারনেটের গতি বেড়েছে। এতে বৈশ্বিক র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশের উন্নতি হয়েছে। ২০২২ সালের অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে ইন্টারনেটের গতিতে সাত ধাপ এগিয়েছে দেশ।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওকলার র‌্যাঙ্কিং অনুসারে, গত নভেম্বরে মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বের ১৪২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৯তম। অক্টোবর মাসে র‌্যাঙ্কিংয়ে ১২৬তম অবস্থানে ছিল বাংলাদেশ।

বিভিন্ন দেশের ইন্টারনেটের গতি নিয়ে প্রতি মাসে ‘স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে ওকলা।

তাদের সর্বশেষ প্রতিবেদনের তথ্যানুযায়ী, বাংলাদেশের মোবাইল ইন্টারনেটে ডাউনলোড স্পিড ১৩ দশমিক ৯৫ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস)। আপলোড স্পিড ৯ দশমিক ২০ এমবিপিএস। ব্রডব্যান্ডে ডাউনলোড স্পিড ৩৪ দশমিক ৮৫ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস)। আপলোড স্পিড ৩৭ দশমিক ৪১ এমবিপিএস।

এই প্রতিবেদনে, সবার ওপরে রয়েছে কাতার। দেশটি এক ধাপ এগিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে।

ইন্টারনেটে গতির দিক দিয়ে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের আগে রয়েছে ভারত ১০৫তম। দেশটি আট ধাপ এগিয়েছে। আর তিন ধাপ এগিয়ে পাকিস্তান ১১৪তম অবস্থানে। এছাড়া শ্রীলঙ্কা ১১৮তম ও নয় ধাপ এগিয়ে ২২তম অবস্থানে রয়েছে মালদ্বীপ।

বাংলাদেশের পেছনে রয়েছে শুধু নেপাল ১২১তম ও আফগানিস্তান ১৪২তম।

এদিকে, ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশের অবস্থান ছিল ১৩০তম। সেখান থেকে একই বছরের ডিসেম্বরে অবস্থান ছিল ১২৮তম। পরের বছর ২০২২ সালের শুরুতে আবারও ১৩০তম, ফেব্রুয়ারি-মার্চ-এপ্রিলে অবস্থান ছিল ১২৯তম।

তবে মে মাসে সবচেয়ে বেশি অবনতি হয়ে ১৩৪তম অবস্থানে ছিল বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের গতি। তবে সবশেষ উন্নতি-অবনতির মধ্য দিয়ে গেল বছরের নভেম্বরে ১১৯তম অবস্থানে ছিল বাংলাদেশ।

একইভাবে গত নভেম্বরের ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির চিত্রও তুলে ধরেছে ওকলা। এতে তিন ধাপ এগিয়ে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০২তম। এতে বাংলাদেশের পেছনে আছে শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান ও আফগানিস্তান।

ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে এগিয়ে আছে ভারত।

Tags: ইন্টারনেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

উন্মুক্ত হলো আইফোন ১৫, যুক্ত হলো ‘টাইপ সি’ চার্জার
লিড স্টোরি

উন্মুক্ত হলো আইফোন ১৫, যুক্ত হলো ‘টাইপ সি’ চার্জার

এই প্রথম অন্য নামে ফোন আনছে নকিয়া
লিড স্টোরি

এই প্রথম অন্য নামে ফোন আনছে নকিয়া

‘ওয়ার্ক ফ্রম হোম’-এর কারণে স্যামসাং’র লাভ বেড়েছে ২৩ শতাংশ!
প্রযুক্তি সংবাদ

‘ওয়ার্ক ফ্রম হোম’-এর কারণে স্যামসাং’র লাভ বেড়েছে ২৩ শতাংশ!

হুয়াওয়ে ও বিটিসিএল দুর্নীতিগ্রস্ত ফাইভজি রেডিনেস প্রকল্প অর্থছাড়ে ‘তদবির’
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়েকে দেওয়া ফাইভ-জি রেডিনেস প্রকল্পে দুর্নীতির অভিযোগে দুদকে নতুন অভিযোগ

আসছে ১৮ জিবি র‍্যামের ফোন
প্রযুক্তি সংবাদ

আসছে ১৮ জিবি র‍্যামের ফোন

ইন্দোনেশিয়ার পর এবার ভারতে নিষিদ্ধ টিকটক
প্রযুক্তি সংবাদ

ইন্দোনেশিয়ার পর এবার ভারতে নিষিদ্ধ টিকটক

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি
মতামত ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস
অর্থ ও বাণিজ্য

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

দারাজ ৩.৩ ঈদ সেল – উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’
ই-কমার্স

দারাজ ৩.৩ ঈদ সেল – উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix