Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৮টি স্টার্ট-আপ পেল ৮ কোটি টাকার বেশি বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
৮টি স্টার্ট-আপ পেল ৮ কোটি টাকার বেশি বিনিয়োগ
Share on FacebookShare on Twitter

রবির ফ্ল্যাগশিপ ডিজিটাল উদ্যোক্তা প্ল্যাটফর্ম আর-ভেঞ্চারস ৩.০ শেষ হলো। গতকাল সন্ধ্যায় (৫ মার্চ) রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফাইনাল আয়োজিত হয়।

পূর্ণাঙ্গ যাচাই-বাছাইের পর মোট ১১টি ডিজিটাল স্টার্ট-আপ প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালে অংশ নেয়। রবি আজিয়াটা লিমিটেডের সাবসিডিয়ারি আইটি কোম্পানি এবং আর-ভেঞ্চার প্রাইভেট ইক্যুইটি ফান্ডের পৃষ্ঠপোষক রেডডট ডিজিটাল লিমিটেডের কাছ থেকে ২ কোটি টাকারও বেশি মূল্যের বিনিয়োগ পেয়েছে ৪টি ডিজিটাল স্টার্ট-আপ। রেডডট ডিজিটাল লিমিটেড ছাড়া এসবিকে টেক ভেঞ্চারস এবং অ্যাঞ্জেল ইনভেস্টর, কানিজ আলমাস খানও সাড়ে ৩ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া স্টার্ট-আপগুলোতে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এবং আইসিটি বিভাগের ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড মোট আড়াই কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্যোক্তাদের হাতে বিনিয়োগের চেক তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক । এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, রেডডট ডিজিটালের সিইও হাসিব মুস্তাবসির, আর-ভেঞ্চারস ৩.০ -এর কর্মকর্তা, বিনিয়োগকারী ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “আর-ভেঞ্চারস ৩.০-এর ফাইনালের মাধ্যমে যেসব স্টার্ট-আপ আজ বিনিয়োগ পেয়েছেন এবং যারা পাননি সবাইকে অভিনন্দন। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আপনাদের মতো উদ্যোক্তাদের ভুমিকা অতুলনীয়। আপনাদের উদ্ভাবনী ধারণার হাত ধরে বিশ্বপর্যায়ে আগামীতে নেতৃত্ব দেবে বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে রবি যেভাবে আমাদের পথচলায় বন্ধুর মতো ছিল, আমি আশা করি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা একইভাবে আমাদের পাশে থাকবে।”

ফাইনাল রাউন্ডে জায়গা করে নেয়া সেরা ১১টি দলের মধ্যে ই-কমার্স ও রিটেইল থেকে ডিজি দোকান লিমিটেডে রবি, এসবিকে টেক ভেঞ্চারস এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড দেড় কোটি, ফিনটেক থেকে হিসাবপ্লাসে এসবিকে টেক ভেঞ্চারস, রবি এবং কানিজ আলমাস খান ১ কোটি ২৫ লাখ, জমাতে এসবিকে টেক ভেঞ্চারস ও রবি থেকে ২ কোটি, লিগ্যাল টেক থেকে উকিলে এসবিকে টেক ভেঞ্চারস ও কানিজ আলমাস খান ১ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। এছাড়া এসিস্টিভ টেকনোলোজি থেকে দৃষ্টিতে ২৫ লাখ, স্টার্টআপ বাংলাদেশ সফটওয়্যার অ্যান্ড টেকনোলোজি থেকে এএনটিটি রোবোটিক্সে ৫০ লাখ, কনজিউমার সার্ভিসেস থেকে ইয়োর-ক্যাম্পাসে ৫০ লাখ এবং গার্মেন্টস টেক থেকে ফ্যাব্রিক লাগবেতে ১ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে রবি।

একইসাথে গ্রিনটেক/মোবিলিটি থেকে মাইল, সার্কুলার ইকোনমি/ক্লিনটেক থেকে রিসাইকেল জার ইকোসিস্টেম এবং হেলথ টেক ইন্ডাস্ট্রি থেকে রিল্যাক্সি লিমিটেডসহ অংশগ্রহণকারী সকল দলের প্রস্তাবে আইসিটি ডিভিশন থেকে ১০ লাখ টাকা করে বিনিয়োগের ঘোষণা দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রস্তাবগুলো বাছাই করা হয়েছে তাদের অনন্যতা, কার্যকারিতা, ব্যবসায়িক মডেল, প্রস্তাব জমা দেওয়া কোম্পানির কাঠামো, প্রযুক্তির ব্যবহার, আর্থিক বিশ্লেষণ এবং সমাজে সামগ্রিক প্রভাবের উপর ভিত্তি করে।

রবি তার কর্মীদের মধ্যে ডিজিটাল উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে ২০১৭ সালে আর- ভেঞ্চারসের প্রথম পর্ব আয়োজন করে। যার সাফল্যের ধারাবাহিকতায় কোম্পানিটি ২০১৯ সালে ডিজিটাল উদ্যোক্তা হতে আগ্রহী সকলের জন্য চালু করে আর-ভেঞ্চারস ২.০।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রবিরবির ফ্ল্যাগশিপ ডিজিটাল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্যাচেলর পয়েন্টের সহযোগিতায় বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো
নির্বাচিত

ব্যাচেলর পয়েন্টের সহযোগিতায় বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো

ফেসবুকের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করলো ভাইবার
নির্বাচিত

ফেসবুকের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করলো ভাইবার

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
নির্বাচিত

আপনি কোথায় যাচ্ছেন, জানবে না ফেসবুকও

জরুরি টেলিযোগাযোগ সেবায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছে অ্যামটব
টেলিকম

জরুরি টেলিযোগাযোগ সেবায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছে অ্যামটব

ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড বদলে নিন এখনই
নির্বাচিত

ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড বদলে নিন এখনই

মোবাইল ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের প্রতি তৈয়্যব আহমদের আহ্বান
নির্বাচিত

প্রবাসী ভোটে গোপনীয়তা অটুট থাকবে : ফয়েজ

Load More

ট্রেন্ডিং টপিক

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের নীতিমালা ও চার্জ নিয়ে গ্রাহক-এজেন্টদের ক্ষোভ, উঠছে নানা অভিযোগ

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী
প্রযুক্তি সংবাদ

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

গরমে ফ্রিজে ঘড়ঘড় শব্দ? বাড়িতেই যেভাবে সমস্যার কারণ খুঁজবেন
কিভাবে করবেন

গরমে ফ্রিজে ঘড়ঘড় শব্দ? বাড়িতেই যেভাবে সমস্যার কারণ খুঁজবেন

চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু হলো ‘চাঁন্দাবিডি ডটকম’
বিবিধ

চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু হলো ‘চাঁন্দাবিডি ডটকম’

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, বিদ্যুৎ না...

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ মার্চ ২০২৩

৮টি স্টার্ট-আপ পেল ৮ কোটি টাকার বেশি বিনিয়োগ

Techzoom.TV |
TechzoomTV