Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

থ্রিজি সেবা বন্ধ করছে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
বাড়ছে গ্রামীণফোনের কলরেট
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন থ্রি-জি সেবা বন্ধের উদ্যোগ নিয়েছে। গ্রামীণফোনের আবেদনের পর এরইমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) অনুমোদনও দিয়েছে অপারেটরটিকে। বিটিআরসির সর্বোচ্চ ফোরাম কমিশন বৈঠকে (২৭৫তম) গ্রামীণফোনকে এই পদক্ষেপ নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

অপারেটরটি জানিয়েছে, থ্রি-জি সেবা বন্ধ (স্থগিত) করতে ৬ হাজার ৪২৯টি সাইট (টাওয়ার) বন্ধ বা স্থগিত করতে হবে।

গ্রামীণফোনের থ্রি-জি সাইটের (মোবাইল টাওয়ার) সংখ্যা ৬ হাজার ৪২৯টি। এরমধ্যে চট্টগ্রাম বিভাগে রয়েছে ২ হাজার ৬০১টি, খুলনা বিভাগে ১ হাজার ৬১২টি, রাজশাহী বিভাগে ৮৩৩টি, ময়মনসিংহ বিভাগে ৬৮০টি, ঢাকা বিভাগে ৫৫০টি এবং বরিশাল বিভাগে রয়েছে ১৫৩টি সাইট।

জানা গেছে, বিটিআরসি গ্রামীণফোনকে থ্রি-জি সেবা স্থগিত করতে ৫টি শর্ত দিয়ে তা প্রতিপালন করার নির্দেশনা জারি করেছে। এছাড়া নিয়ন্ত্রক সংস্থাটির স্পেক্ট্রাম বিভাগ থেকে ২টি শর্ত দিয়ে নির্দেশনা জারি করা হয়েছে। শর্তযুক্ত নির্দেশনাগুলো মেনে থ্রি-জি সেবা বন্ধের জন্য কাজ শুরু করেছে গ্রামীণফোন।

২০২১ সালের অক্টোবর মাসে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের কাছে থ্রি-জি নিয়ে জানতে চাইলে তিনি বলেছিলেন, আমরা থ্রি-জি আর রাখার প্রয়োজনীয়তা দেখছি না। আমরা চাই লোকজন ফোর-জি ব্যবহার করুক। কারণ, হিসেবে তিনি উল্লেখ করেন, আগামীতে টু-জি ও ফোর-জিই থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, থ্রি-জি সেবা স্থগিতের আবেদনে গ্রামীণফোন জানিয়েছে, বিভিন্ন বিভাগের ৩৫টি জেলায় ৬ হাজার ৪২৯টি সাইটে চলতি মাসের (সেপ্টেম্বর) মধ্যে থ্রি-জি টেলিযোগাযোগ সেবা স্থগিত করার পরিকল্পনা করেছে। এরইমধ্যে ওই সাইটগুলোর গ্রাহকরা টু-জি ও ফোর-জি সেবার আওতাধীন রয়েছেন। এতে এসব এলাকার গ্রাহকরা নিরবছিন্ন ও আধুনিক সেবা পাবেন।

বিটিআরসি গ্রামীণফোনকে যেসব শর্ত দিয়েছে তা হলো—থ্রি-জি সেবা বন্ধ করা হলে গ্রাহককে ইন্টারনেট সেবা ব্যবহারের জন্য ফোর-জি নেটওয়ার্ক ও টু-জি নেটওয়ার্ক নিশ্চিত করতে হবে।

সংশ্লিষ্ট এলাকায় থ্রি-জি সেবা স্থগিত করতে হলে থ্রি-জি সিম বদলে ফোর-জি সিম সংগ্রহের জন্য প্রয়োজনীয় রিটেইলারের ব্যবস্থা রাখতে হবে। আর যারা ফোর-জি সেবা নিতে ইচ্ছুক নয় তারা যেন টু-জি নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সেবা পেতে পারে সে ক্ষেত্রে অপারেটরকে সমতুল্য মূল্যে প্রয়োজনীয় ইন্টারনেটের ব্যবস্থা করতে হবে। এছাড়া যেসব এলাকায় থ্রি-জি সেবা স্থগিত করা হবে সেসব এলাকায় গ্রাহকদের বিভিন্ন প্রচারমাধ্যম তথা এসএমএস, ভয়েস মেসেজ, রেডিও, টেলিভিশন, অনলাইন, গ্রাহক সেবা কেন্দ্রের মাধ্যমে জানাতে হবে।

থ্রি-জি সেলুলার মোবাইল নেটওয়ার্ক সেবা প্রদানের লাইসেন্স মোতাবেক থ্রি-জি সেবা প্রদান বন্ধের ৯০ দিন আগে কমিশন ও সংশ্লিষ্ট গ্রাহকদের জানানোর নিয়ম রয়েছে।

জানতে চাইলে গ্রামীণফোনের মুখপাত্র হোসেন সাদাত বলেন, গ্রামীণফোন বিটিআরসি প্রদত্ত সব নির্দেশনা মেনে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। বিটিআরসির অনুমোদন মোতাবেক আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করেছি।

প্রসঙ্গত, মোবাইল ফোন অপারেটর রবি সবার আগে থ্রি-জি বন্ধের অনুমোদন চেয়ে আবেদন করে বিটিআরসিতে। রবি অনুমোদন পেয়ে থ্রি-জি বন্ধের প্রক্রিয়া শুরু করেছে। জানা গেছে, বাংলালিংকও থ্রি-জি সেবা বন্ধের জন্য বিটিআরসিতে আবেদন করে অনুমোদন পেয়েছে। গ্রামীণফোনকে যেসব শর্ত দেওয়া হয়েছে, একই শর্ত বাংলালিংককেও দেওয়া হয়েছে। বাংলালিংক থ্রি-জি সেবার সাইট (টাওয়ার) বন্ধ করলে প্রযোজ্য শর্ত মেনেই করতে হবে।

Tags: গ্রামীণফোনগ্রামীণফোন থ্রি

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক চার্জে ১৩৫ কিলোমিটার চলবে ই-বাইক
অটোমোবাইল

এক চার্জে ১৩৫ কিলোমিটার চলবে ই-বাইক

এইবার ৬জি নেটওয়ার্কের উপর কাজ শুরু
নির্বাচিত

এইবার ৬জি নেটওয়ার্কের উপর কাজ শুরু

‘হ্যাক ফ্রি’ পাসওয়ার্ড তৈরির ৬ উপায়
প্রযুক্তি পরামর্শ

যেসব পাসওয়ার্ড হ্যাক করা সহজ

৩ দিনব্যাপী ভিভো’র ‘স্পেশাল সার্ভিস ডে’
প্রযুক্তি বাজার

৩ দিনব্যাপী ভিভো’র ‘স্পেশাল সার্ভিস ডে’

অ্যান্ড্রয়েড ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কতটুকু নিরাপদ
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কতটুকু নিরাপদ

মেয়াদহীন ডাটা প্যাকেজ দিচ্ছে টেলিটক
টেলিকম

মেয়াদহীন ডাটা প্যাকেজ দিচ্ছে টেলিটক

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?
বিবিধ

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট
বিবিধ

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন...

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix