Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলালিংকের ডেটা কিনলেই ‘হাওয়া’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
বাংলালিংক দেশজুড়ে ৪ হাজার টাওয়ার স্থাপন করেছে
Share on FacebookShare on Twitter

চাকরিজীবী আমির হোসেন। কিছুদিন আগেও ৬৯৮ টাকায় বাংলালিংকের প্যাকেজ কিনতেন। পেতেন ৩০ দিন মেয়াদি ৩০ জিবি ইন্টারনেট, সঙ্গে ৮০০ মিনিট। ব্যবহারের মধ্যে মোবাইলে ফেসবুকে থাকা, ই-মেইল চেক করা। আর কিছু সময় ইউটিউবে নাটক দেখা। চাকরির জন্য সময় বের করা কঠিন। সামান্য সময়ের জন্য ক্লান্তি কাটাতে এই প্যাকেজ কিনে ব্যবহার করতেন। এই প্যাকেজ থেকে আগে ডেটা ও মিনিট থেকে যেত। বর্তমানে ৮৮৯ টাকার প্যাকেজ কিনছেন। ৩০ দিন মেয়াদি ৪০ জিবি, সঙ্গে এক হাজার মিনিট। আমির হোসেনের নেট ব্যবহার আগের মতো রয়েছে। কিন্তু মাসের অর্ধেক সময় পাওয়ার পর ইন্টারনেট ‘হাওয়া’ হয়ে যাচ্ছে বলে অভিযোগ বাংলালিংকের এই গ্রাহকের। একই অভিযোগ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাহিদ ইমতিয়াজের। তিনি শুধু ফেসবুক ব্যবহার ও মাঝে মধ্যে ফেসবুকে ভিডিও দেখেন। এতে ১৫-১৮ দিনেই হাওয়া হয়ে যায় ৩০ দিনের প্যাকেজ। মোবাইল ইন্টারনেট প্যাকেজ নিয়ে বাংলালিংকের বিরুদ্ধে গ্রাহকদের এই ধরনের বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে।

অপরদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান হাবিব জানিয়েছেন, আগে বাংলালিংকের ৩০ দিন মেয়াদি দশ জিবি ইন্টারনেট প্যাকেজ কিনে ২৩-২৫ দিন ব্যবহার করা যেত। অথচ একই প্যাকেজ এখন ১৫ দিন না যেতেই শেষ হয়ে যাচ্ছে। বাংলালিংক কাস্টমার কেয়ারে ফোন করে ব্যাখা চাইলে কলসেন্টার থেকে বলা হয়েছে, ব্যবহারের ওপর নির্ভর করেই এমবি শেষ হচ্ছে। অথচ নেট ব্যবহার আগের তুলনায় কমিয়েছি। কারণ প্রত্যেকটা ইন্টারনেট প্যাকেজের দাম বেড়েছে। আদতে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক কৌশলে গ্রাহকদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে; যা সুষ্ঠু মনিটরিং হচ্ছে না। আমরা গ্রাহকরা নিরুপায়।

অন্যদিকে, চাকরিজীবী আমির হোসেন বলেন, ‘আমি গত সাড়ে আট বছর ধরে বাংলালিংকের ইন্টারনেট কিনে ব্যবহার করছি। আগে ৬৯৮ টাকার ৩০ দিন মেয়াদি ৩০ জিবি ইন্টারনেট, সঙ্গে ৮০০ মিনিট প্যাকেজ নিতাম। ইচ্ছামতো পুরো মাস ব্যবহার করলেও শেষ হতো না, কিছু ডেটা থেকে যেত। অথচ বর্তমানে ৮৮৯ টাকায় ৩০ দিন মেয়াদি ৪০ জিবি ইন্টারনেট, সঙ্গে এক হাজার মিনিট হেবি বান্ডেল প্যাকেজ ব্যবহার করছি। অথচ এই প্যাকেজে ২০ দিন যেতে না যেতেই ডেটা হাওয়া হয়ে যাচ্ছে। বাংলালিংকের

এমন প্রতারণায় বিস্মিত হচ্ছি। দেশ ডিজিটাল হলেও ডিজিটাল প্রতারণা শনাক্ত হচ্ছে না, শাস্তি নিশ্চিত হচ্ছে না।’

শুধু ইন্টারনেট হাওয়া নয়, বাংলালিংকের নেটওয়ার্ক নিয়েও অভিযোগ করেন আহসান হাবীব। তিনি বলেন, ‘ঢাকার বাইরে গেলে নেট থাকে না। ফোরজি সিগন্যাল থাকলেও ভিডিও দেখতে বা কোনো কিছু আপলোড বা ডাউনলোড দিতে গেলেও হচ্ছে না। এমনকি ফেসবুক পর্যন্ত ব্যবহার করা যায় না। ফোরজি চালু হলেও গতি নেই। এখনও ভয়েস কলে কলড্রপ ভোগান্তি আবার ডেটা কলে রিকানেকশন হচ্ছে।’

একই অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাহিদ ইমতিয়াজ। তিনি বলেন, ফোরজি চালু হলেও বাংলালিংকের সেবার মান বাড়েনি। উল্টো ব্যয় বেড়েছে। প্রায় সময় ফোনে নেটওয়ার্ক ধীরগতিতে কাজ করে। ফোরজি সিগন্যাল থাকলেও ফোরজি সার্ভিস পাওয়া যাচ্ছে না। আবার ঢাকার বাইরে ট্যুরে গেলে নেটওয়ার্ক ভোগান্তি আরও বাড়ে।

সূত্র জানিয়েছে, বর্তমান সময়ে বাংলালিংকের অভিযোগ তুলনামূলক বাড়ছে। ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে কেবল আপলোড বা ডাউনলোডের যেকোনো একটিতে ভালো সেবা দিলে গ্রাহক প্রকৃত সেবা পায় না। আপলোড ও ডাউনলোড দুটি ক্ষেত্রেই নির্ধারিত মানের সেবা প্রদানে বাধ্য মোবাইল ফোন অপারেটরগুলো, যদিও অপারেটরগুলো তা দিচ্ছে না। এছাড়া বর্তমান সময়ে বাণিজ্যিক খাতে প্রযুক্তির ব্যবহার যে পরিমাণ বাড়ছে, আগামীতে তা বহুগুণ বাড়বে।

সূত্রে আরও জানা গেছে, বাংলালিংকের বর্তমান মোবাইল ফোন গ্রাহক চার কোটিরও বেশি। অপারেটরটির গ্রাহক সংখ্যা বাড়লেও সেবার মান ধরে রাখতে না পারায় গ্রাহকদের অভিজ্ঞতা বাজে হচ্ছে। প্রযুক্তির দিকে সরকারের নজরদারি বাড়াতে হবে। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সারা বিশ্বে বাণিজ্যিক খাত সমৃদ্ধ হচ্ছে। মানুষ এখন কাজের প্রয়োজনে ইন্টারনেট ব্যবহার করে।

অপরদিকে, গ্রাহকদের মতে, অসহ্য কল ড্রপ ও কথা বোঝা না যাওয়ার পাশাপাশি ইন্টারনেটে ধীরগতির কারণে ভোগান্তিতে পড়ছেন বাংলালিংক গ্রাহকরা। অন্যদিকে অধিকাংশ গ্রাহকেরই অভিযোগÑফোনে ডেটা প্যাকেজ চালু করলে মেয়াদ শেষ হওয়ার আগেই এমবি শেষ হয়ে যাচ্ছে। পাশাপাশি ঢাকার ভেতরে নেটওয়ার্ক পারফরমেন্সে অন্যান্য অপারেটরের তুলনায়ও পিছিয়ে। আবার মফস্বলের অনেক জায়গায় নেটওয়ার্ক থাকা বা হঠাৎ হঠাৎ নেটওয়ার্ক না থাকার অভিজ্ঞতা কথাও জানিয়েছেন গ্রাহকরা।

অভিযোগের বিষয়ে জানতে বাংলালিংকের চিফ করপোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি জবাব দেননি। বক্তব্যের বিষয় লিখে হোয়াসঅ্যাপে বার্তা দেয়া হলেও জবাব দেননি।

এই বিষয়ে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, অপারেটরগুলোর অনেকগুলো সমস্যা থাকলেও তা সঠিক মনিটরিং হচ্ছে না। বিটিআরসি অপারেটরগুলোর সার্ভিস নিরীক্ষার জন্য কোয়ালিটি অব সার্ভিস চালু করলেও তার আদলে গ্রাহকদের কোনো কাজে আসছে না। সারাদেশে কোয়ালিটি অব সার্ভিসে কোন অপারেটরের কোয়ালিটি কেমন তা যদি সঠিক করা হলে গ্রাহকদের উপকার হতো।

বিটিআরসি’র প্রাপ্ত তথ্যমতে, দেশে বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারী গ্রাহক সংখ্যা প্রায় ১৭ কোটি ৮৬ লাখ। আর ইন্টারনেট গ্রাহক ১২ কোটি ৫৪ লাখ। এর মধ্যে বাংলালিংকের সারাদেশে গ্রাহক সংখ্যা প্রায় ৪ কোটি ২৭ লাখ ২০ হাজার।

Tags: ইন্টারনেটের ডাটাডাটা প্যাকেজবাংলালিংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি নির্ভর স্থানীয় উদ্ভাবন দিয়েই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে: পলক
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি নির্ভর স্থানীয় উদ্ভাবন দিয়েই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে: পলক

ওয়ালটন ১২তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা শুরু
নির্বাচিত

ওয়ালটন ১২তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা শুরু

বাংলাদেশ বনাম ইংল্যান্ডের খেলা লাইভ দেখার উপায় ও লিংক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ বনাম ইংল্যান্ডের খেলা লাইভ দেখার উপায় ও লিংক

৪ আনলিমিটেড ডাটা প্যাকেজ চালু করলো বিটিআরসি
টেলিকম

৪ আনলিমিটেড ডাটা প্যাকেজ চালু করলো বিটিআরসি

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন

করোনার তথ্য জানাতে হোয়াটসঅ্যাপে ইনফোবট সেবা উদ্বোধন
নির্বাচিত

করোনার তথ্য জানাতে হোয়াটসঅ্যাপে ইনফোবট সেবা উদ্বোধন

Load More

ট্রেন্ডিং টপিক

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
বিবিধ

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ
টেলিকম

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

গ্রাহকদের জন্য “রবি ওয়াইফাই কিনলেই ঈদ হবে হাইফাই”...

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix