Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিটিসিএলসহ ১৯ গেটওয়ে প্রতিষ্ঠানের বকেয়া ৩৮০ কোটি, ইন্টারনেটে ধীরগতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 24 November 2023
ইন্টারনেটের গতিতে ভারত থেকে ৭৩ শতাংশ পিছিয়ে বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

বিল বকেয়া থাকায় দেশের ৩৪টি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানের মধ্যে ১৯ টির ব্যান্ডউইথ ডাউন করে দিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। ফলে গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে গ্রাহকদের অনেকে ইন্টারনেটে ধীর গতি পাচ্ছেন।

বিএসসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা কামাল আহমেদ এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএসসিপিএলসির এমডি মির্জা কামাল আহমেদ বলেন, ‘বিভিন্ন আইআইজির ৩৮০ কোটি টাকার মতো বকেয়া রয়েছে। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠান বিটিসিএলেরই বকেয়া ১০০ কোটির কাছাকাছি। যেসব আইআইজির টাকা বকেয়া আছে, তাদের সঙ্গে অনেকবার মিটিং করা হয়েছে। কিন্তু কোনো অগ্রগতি না হওয়ায় ওপরের নির্দেশে ১৯টি আইআইজির গড়ে ২৫ শতাংশ ব্যান্ডউইথ তথা ৬২৫ জিবিপিএস ডাউন করা হয়েছে। টাকা পরিশোধ না করলে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে।’

বিটিসিএলের বিষয়ে মির্জা কামাল আহমেদ বলেন, ‘বিটিসিএল আহমেদ সবচেয়ে বড় ক্লায়েন্ট। শুনেছি, তারা এ সপ্তাহে ২০ কোটি টাকা পরিশোধ করবে। বকেয়া না দিলে তাদের সংযোগও বিচ্ছিন্ন হবে।’

দেশের মোট ব্যবহৃত (৫ হাজার ১০০ জিবিপিএস) ব্যান্ডউইথের মধ্যে ২ হাজার ৫০০ জিবিপিএস ব্যান্ডউইথ বিক্রি করে বিএসসিপিএলসি। সংশ্লিষ্টরা বলছেন, আইটিসির (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল) ব্যাকআপ থাকায় এবং আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় ইন্টারনেট সেবায় আপাতত ধীর গতির প্রভাব খুব একটা বোঝা যাচ্ছে না। আগামী রোববার থেকে মূল প্রভাবটা বোঝা যেতে পারে।

আইআইজিদের কাছ থেকে পাওনা আদায়ে গত ১৩ জুলাই বিএসসিপিএলসি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দেয়। এ বিষয়ে ব্যবস্থা নিতে ৯ আগস্ট টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসিকে চিঠি দেয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এতে জানানো হয়, বিভিন্ন অপারেটরের কাছে বিএসসিপিএলসির বকেয়ার পরিমাণ ৩৮৪ কোটি টাকা। এরপর কয়েকটি প্রতিষ্ঠান সামান্য কিছু টাকা পরিশোধ করে।

সাবমেরিন ক্যাবল কোম্পানির কাছ থেকে ব্যান্ডউইথ কেনে কয়েকটি আইএসপি ও আইআইজি। আইআইজি থেকে ব্যান্ডউইথ কিনে সরাসরি গ্রাহককে সেবা দেয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও মোবাইল ফোন অপারেটরগুলো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিটিসিএল

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি কারখানায় কাজ করবে মানবাকৃতির রোবট
নির্বাচিত

শাওমি কারখানায় কাজ করবে মানবাকৃতির রোবট

এক ত্রুটিতে গচ্ছা একশ কোটি!
নির্বাচিত

এক ত্রুটিতে গচ্ছা একশ কোটি!

অ্যাপল
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের আয় ছাড়িয়েছে ৯ হাজার কোটি ডলার

বাজারে নতুন গ্রাফিকস কার্ড ও মাদারবোর্ড
নির্বাচিত

বাজারে নতুন গ্রাফিকস কার্ড ও মাদারবোর্ড

কর্মীর সঙ্গে সম্পর্কের তদন্ত শুরু হলে মাইক্রোসফট ছাড়েন বিল গেটস
প্রযুক্তি সংবাদ

কর্মীর সঙ্গে সম্পর্কের তদন্ত শুরু হলে মাইক্রোসফট ছাড়েন বিল গেটস

ইভ্যালি’র পৃষ্ঠপোষকতায় মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র উৎসব সেলুলয়েডে ৭১
ই-কমার্স

ইভ্যালি’র পৃষ্ঠপোষকতায় মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র উৎসব সেলুলয়েডে ৭১

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ
অর্থ ও বাণিজ্য

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

রাইড শেয়ারিং
অটোমোবাইল

`উবার’ সার্ভার থেকে গ্রাহক ও চালকের তথ্য চুরি

ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 November 2023

বিটিসিএলসহ ১৯ গেটওয়ে প্রতিষ্ঠানের বকেয়া ৩৮০ কোটি, ইন্টারনেটে ধীরগতি

Techzoom.TV |
TechzoomTV