Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেটের দাম-ধীরগতি নিয়ে অভিযোগ জানাতে পারবেন গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৭ মার্চ ২০২৪
ইন্টারনেটের দাম-ধীরগতি নিয়ে অভিযোগ জানাতে পারবেন গ্রাহকরা
Share on FacebookShare on Twitter

টেলিযোগাযোগ সেবা সম্পর্কে অভিযোগ বা মতামত জানতে আবারও শুরু হতে যাচ্ছে গণশুনানি। শিগগির দেশব্যাপী এ গণশুনানির আয়োজন করা হবে। এতে অংশ নিয়ে মোবাইল নেটওয়ার্কের গতি, ইন্টারনেট সেবা, ডাটা প্যাকেজের দামসহ নানা বিষয়ে অভিযোগ ও মতামত জানাতে পারবেন গ্রাহকরা।

বিটিআরসি সূত্র জানিয়েছে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক টেলিযোগাযোগ খাতের সেবা সম্পর্কে নাগরিকদের সমস্যা, অভিযোগ ও মতামত শুনতে চান। এজন্য গণশুনানি অনুষ্ঠান আয়োজনে বিটিআরসিকে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন প্রতিমন্ত্রী।

সম্প্রকি এক অনুষ্ঠানে অংশ নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বিটিআরসিকে গণশুনানির আয়োজন করতে বলেছি। খুব শিগগির গণশুনানি করা হবে। সেখানে আমরা সাধারণ গ্রাহকদের কথা শুনবো। মানুষ যেভাবে চাইবেন, সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।

বিটিআরসির মহাপরিচালক (এসএস) ব্রিগেডিয়ার জেনারেল খলিলুর রহমানও গণশুনানি আয়োজনের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শিগগির গণশুনানির আয়োজন করা হচ্ছে। সেখানে গ্রাহকরা কী বলেন, সেটা আমলে নেবো আমরা।’

জানা গেছে, বিটিআরসি ২০২১ সালের ২২ আগস্ট ঢাকায় মূল গণশুনানি করে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ওই শুনানি অনলাইনে করা হয়েছিল। এরপর ঢাকার বাইরে চট্টগ্রামে ২০২২ সালে একটি গণশুনানি করা হয়। ২০২১ সালের ওই গণশুনানিতে ৯২১ জন ৯২১টি প্রশ্ন, অভিযোগ বা মতামত পাঠান বিটিআরসিতে।

বিটিআরসি যাচাই-বাছাই করে ১২০ জনকে শুনানিতে অংশগ্রহণের আমন্ত্রণ জানায়। এছাড়া চট্টগ্রামের গণশুনানিতে অংশে নিতে নিবন্ধন করে ৮৪৮ জন। এরমধ্যে সশরীরে ১৮২ জন, অনলাইনে ৯৪ জন এবং অন্যান্য উপায়ে ১৭ জন অংশ নেন।

২০১৯ সালের জুনেও একটি গণশুনানির আয়োজন করেছিল নিয়ন্ত্রণ সংস্থাটি। টেলিযোগাযোগ সেবার মান নিয়ে প্রথম গণশুনানি করেছিল ২০১৬ সালে ২২ নভেম্বর। তবে সেই গণশুনানিতে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠলেও বেসরকারি কোনো মোবাইল অপারেটর অংশ নেয়নি। ওই সময় শুনানিতে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করেছিলেন এক হাজার ৫০ জন। তবে অভিযোগ জানাতে ডাক পেয়েছিলেন ৪২০ জন। যদিও স্বল্প সময়ে মাত্র ৩২ জন অভিযোগ জানাতে পারেন।

গণশুনানিতে উঠে আসে যেসব অভিযোগ-সমস্যা
গণশুনানিগুলোতে সাধারণ গ্রাহকরা অনলাইন নিবন্ধনের মাধ্যমে টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য, প্রশ্ন, পরামর্শ জানিয়ে সরাসরি অংশ নিতে পারেন। এছাড়া যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য এতে অংশগ্রহণে নিবন্ধনের সুযোগ থাকে।

আগের গণশুনানিতে গ্রাহকরা সাধারণত মোবাইল অপারেটরগুলোর বিভিন্ন এলাকায় ঠিকঠাক নেটওয়ার্ক না থাকা, কলড্রপ, চলতি পথে মহাসড়ক-রেলে নেটওয়ার্ক না পাওয়া, এমএনপি নিয়ে সমস্যা, ব্রডব্যান্ডে এলাকাভিত্তিক সিন্ডিকেশন, ইন্টারনেটের দাম বৃদ্ধি, বাড়তি কলরেট, ইন্টারনেটের গতি না থাকা, বিভিন্নভাবে মোবাইলের টাকা কেটে নেওয়াসহ নানা অভিযোগ ও ভোগান্তির কথা তুলে ধরেন।

Tags: তথ্যপ্রযুক্তিবিটিআরসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিকটকের মতো ভিডিও ফিচার আনছে রেডিট
নির্বাচিত

টিকটকের মতো ভিডিও ফিচার আনছে রেডিট

স্মার্টফোন শতভাগ চার্জ করলে ক্ষতি কী
নির্বাচিত

যে তিনটি টিপস মানলে হ্যাং হবে না স্মার্টফোন

শাওমির নতুন স্মার্টফোন রেডমি নোট ১১
প্রযুক্তি সংবাদ

শাওমির নতুন স্মার্টফোন রেডমি নোট ১১

বিশ্বব্যাপী ‘ওয়ালটন ডে’ উদযাপিত, কর্মীদের জন্য সর্বোচ্চ প্রফিট-শেয়ার ঘোষণা
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী ‘ওয়ালটন ডে’ উদযাপিত, কর্মীদের জন্য সর্বোচ্চ প্রফিট-শেয়ার ঘোষণা

করোনাভাইরাস সম্পর্কিত বিজ্ঞাপন ফেসবুকে ফ্রি
টেলিকম

করোনাভাইরাস সম্পর্কিত বিজ্ঞাপন ফেসবুকে ফ্রি

ই-কমার্স

ওয়ালকার্টের মাধ্যমে পণ্য বিক্রিতে ওয়ালটন প্লাজার চুক্তি

Load More

ট্রেন্ডিং টপিক

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা
বিবিধ

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা
বিবিধ

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix