Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেটে ধীরগতি, ধৈর্য ধরতে বললেন আইসিটি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
ইন্টারনেটে ধীরগতি, ধৈর্য ধরতে বললেন আইসিটি প্রতিমন্ত্রী
Share on FacebookShare on Twitter

ইন্টারনেটের ধীরগতি ও বন্ধ হওয়া প্রসঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘পরিবেশ পরিস্থিতি বিবেচনায় রেখে, গোয়েন্দা সংস্থার রিপোর্ট- সবকিছু মিলিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছুটা কষ্ট হতে পারে। বিনয়ের সঙ্গে অনুরোধ করবো ধৈর্যের সঙ্গে সরকারকে সহযোগিতা করবেন।’

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের অডিটোরিয়ামে ‘দীক্ষা-দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে’ উদ্বোধনী অনুষ্ঠান সাংবাদিকদের এসব কথা বলেন পলক। এতে সভাপতিত্ব করেন যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘যখন আন্দোলন হয়, বেশি জনসমাগম হলে তখন প্রযুক্তির একটা সমস্যা তৈরি হয়। যখন আমরা লক্ষ্য করলাম সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে গুজব, মিথ্যা, অপপ্রচারকে অস্ত্র হিসেবে বেছে নিয়েছে একটা গোষ্ঠী। দেশে ও দেশের বাইরে থেকে কিছু কনটেন্ট বুস্ট করা হচ্ছে। টাকা দিয়ে মিথ্যা খবর পৌঁছে দেওয়ার অপকৌশল বা ষড়যন্ত্র এটা যখন আমরা দেখছি তখন আমরা মনে করেছি দেশের নাগরিকদের নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে যার যতটুকু সক্ষমতা আছে সেটা করা দরকার।’

তিনি বলেন, ‘একদিকে পুলিশ চেষ্টা করছে মানুষের নিরাপত্তা রক্ষার, আমরা চেষ্টা করছি সাইবার নিরাপত্তা নিশ্চিত করার। নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই সবার সহযোগিতা চাচ্ছি।’

এ বিষয়ে পূর্বের কোনো ঘোষণা ছিল কি না- এমন প্রশ্নের জবাবে পলক বলেন, ‘আগের কোনো ঘোষণা ছিল না। পরিবেশ পরিস্থিতির ভিত্তিতে, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার স্বার্থে আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি। যত দ্রুত পরিবেশ নিয়ন্ত্রণে আসবে, আইনশৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে থাকবে, এই আশঙ্কা থেকে মুক্ত হতে পারবো। আমরা লক্ষ্য করছি কোথা থেকে কারা এই অর্থায়নটা করছে, এই কনটেন্টটা করছে। এ জন্য ফিজিক্যাল ও ডিজিটাল ইন্টেলিজেন্স ব্যবস্থা জোরদার করছি। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পারবো।’

ভুয়া কনটেন্ট বন্ধে ফেসবুক, ইউটিউবের কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না জানিয়ে পলক বলেন, ‘তারা সহযোগিতা করলে আমাদের এত কঠোর অবস্থায় যেতে হতো না। আমরা বারবার তাদের সহযোগিতা চেয়েছি। আজ তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারপরও আমরা খুব বেশি আশাবাদী হতে পারছি না। কারণ তারা যেসব দুর্বল যুক্তি দেখাচ্ছে সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের প্রাইভেসি পলিসি সেটিং আমাদের কাছে যৌক্তিক মনে হয় না। তারা দেশভিত্তিক, ঘটনাভিত্তিক প্রতিক্রিয়া দেখায়। এটা তো হতে পারে না। যেহেতু তারা মাল্টিন্যাশনাল কোম্পানি, অন্য দেশের আইন অনুযায়ী তাদের চলতে হবে। বাংলাদেশের আইন ফেসবুক ও ইউটিউবকে মানতে হবে। আমরা তাদের নির্দেশনা মানতে বাধ্য নই।’

ফেসবুকে-ইউটিউবের উসকানি বাংলাদেশে ছড়িয়ে যাওয়ার পর ছয়টা প্রাণ চলে গেছে উল্লেখ করে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘এ রকম আশঙ্কা আমরা আরও করছি। এ ধরনের সুযোগসন্ধানী ষড়যন্ত্র, দেশবিরোধী একটা চক্র আছে। তারা এসব কাজ করছে। তার তথ্যপ্রমাণ এটাই- যদি তাদের অশুভ চিন্তা না থাকতো, দুরভিসন্ধি না থাকতো; তাহলে কি তারা ফেসবুক-ইউটিউবে মিথ্যা তথ্য প্রচারে বুস্ট করতো? এই বুস্টটা করছে কে? এই টাকা দিচ্ছে কে? এটা তো কোনো সাধারণ ছাত্রছাত্রী দিচ্ছে না।’

তিনি বলেন, ‘ফেসবুক, ইউটিউব, টিকটক কর্তৃপক্ষকে বলেছি, আমাদের প্রত্যেকটা প্রাণের মূল্য আছে। এই প্রাণ ঝরে যাক এটা আমরা চাই না। এ ধরনের ক্ষতি আগামী দিনে যদি এদের কারণে হতে থাকে আমরা ছাড় দেবো না।’

অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান উপস্থিত ছিলেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক ও টেলিগ্রামকে জরিমানা রাশিয়ার
নির্বাচিত

ফেসবুক ও টেলিগ্রামকে জরিমানা রাশিয়ার

স্পেসএক্সে চাকরি পেতে
নির্বাচিত

স্পেসএক্সে চাকরি পেতে

ফেসবুকে কোটিরও বেশি বাংলাদেশি রক্তদাতা
নির্বাচিত

ফেসবুকে কোটিরও বেশি বাংলাদেশি রক্তদাতা

ইউটিউব ভিডিও থেকে GIF বানানোর উপায়
নির্বাচিত

ইউটিউব ভিডিও থেকে GIF বানানোর উপায়

এমএনপি সেবার ৭ লাখের ৫ লাখই এসেছে রবিতে
টেলিকম

রবিকে পাঁচ কিস্তিতে ১৩৮ কোটি টাকা পরিশোধের নির্দেশ

স্ক্যাম মেসেজ চিনবেন যেভাবে
কিভাবে করবেন

স্ক্যাম মেসেজ চিনবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে
নির্বাচিত

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই
নির্বাচিত

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে,...

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix