Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাকিস্তানজুড়ে ইন্টারনেট-সোশ্যাল মিডিয়া বিভ্রাট, কারণ ‘অজানা’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 14 August 2024
পাকিস্তানজুড়ে ইন্টারনেট-সোশ্যাল মিডিয়া বিভ্রাট, কারণ ‘অজানা’
Share on FacebookShare on Twitter

পাকিস্তানজুড়ে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে মারাত্মক সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা। দেশটিতে ইন্টারনেট সচল থাকলেও এর গতি ক্রমাগত কমছে। তার ফলে বিঘ্নিত হচ্ছে ব্যবসা-বাণিজ্য।

পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার জানিয়েছে, সামাজিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হোয়াটসঅ্যাপের বিভ্রাটের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এতে ব্যক্তি এবং ব্যবসা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সাধারণ মানুষের অভিযোগ, ইন্টারনেট বিভ্রাটের মাধ্যমে তাদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে। এতে রাষ্ট্রও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় অনলাইন পরিবহন এবং ব্যবসায়িক লেনদেনে জটিলতা সৃষ্টি হয়েছে।

ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ হওয়ারও প্রতিবাদ করেছেন। এটিকে মতপ্রকাশের স্বাধীনতার প্রতিবন্ধক হিসেবে দেখছেন তারা।

নাগরিক সমাজ বলছে, ইন্টারনেট বন্ধের ফলে কেবল যোগাযোগের গুরুতর সমস্যাই তৈরি হচ্ছে না, বরং সরকারের আন্তর্জাতিক খ্যাতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তবে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া সেবায় বিঘ্ন ঘটার বিষয়ে মুখে যেন কুলুপ এঁটেছে পাকিস্তান সরকার। দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (পিটিএ) কাছ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, দেশজুড়ে চলমান সোশ্যাল মিডিয়া বিভ্রাটের ব্যাখ্যা চেয়ে পিটিএ চেয়ারম্যান হাফিজ রেহমানকে তলব করেছে জাতীয় পরিষদের তথ্যপ্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটি।

সারা দেশে ইন্টারনেট বিভ্রাট এবং দুর্বল মোবাইল সিগন্যালের ব্যাপারেও ব্যাখ্যা চাইবে কমিটি। তাদের ওই বৈঠকে পাকিস্তানের অ্যাটর্নি জেনারেলকেও অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটি বলেছে, পাকিস্তানজুড়ে এখনো ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। তবে এর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

তাদের সূত্র জানিয়েছে, ভূগর্ভস্থ সাবমেরিন ক্যাবলের ত্রুটিকে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করেছেন পাকিস্তান টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (পিটিসিএল) কর্মকর্তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঢাকা টেলিফোনের এমডি হলেন মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক
নির্বাচিত

ঢাকা টেলিফোনের এমডি হলেন মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক

সিভি সিরিজের স্মার্টফোন বন্ধ করছে শাওমি
নির্বাচিত

সিভি সিরিজের স্মার্টফোন বন্ধ করছে শাওমি

শুধু স্মার্টফোন থাকলেই ইউটিউবে লাখ লাখ টাকা আয় করা সম্ভব
নির্বাচিত

শুধু স্মার্টফোন থাকলেই ইউটিউবে লাখ লাখ টাকা আয় করা সম্ভব

বিশ্বের প্রথম ৫জি এসএ-কমপ্যাটিবল ই-সিমের ফোন আনছে অপো
নির্বাচিত

বিশ্বের প্রথম ৫জি এসএ-কমপ্যাটিবল ই-সিমের ফোন আনছে অপো

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে গিয়ে লাঞ্ছিত হচ্ছেন কর্মীরা: আইএসপিএবি
টেলিকম

ইন্টারনেটের দাম বাড়ানোর প্রস্তাব

১৫ মিনিটে ফোন চার্জ করবে কুইক চার্জ ৫
নির্বাচিত

১৫ মিনিটে ফোন চার্জ করবে কুইক চার্জ ৫

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে উন্মোচিত শাওমি টিভি এস প্রো ও এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ
নির্বাচিত

১৪৪ হার্টজ ও ৪কে ডিসপ্লের নতুন টিভি আনল শাওমি, দাম কত?

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড
প্রযুক্তি সংবাদ

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই
প্রযুক্তি বাজার

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

সরকারের জন্য আত্মঘাতী হতে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধন
প্রযুক্তি সংবাদ

সরকারের জন্য আত্মঘাতী হতে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই সারাক্ষণ ওয়াই-ফাই...

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 August 2024

পাকিস্তানজুড়ে ইন্টারনেট-সোশ্যাল মিডিয়া বিভ্রাট, কারণ ‘অজানা’

Techzoom.TV |
TechzoomTV